দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভোটের আগে ও পরে সারাদেশে সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সরকার। এসময়ে স্বাস্থ্যসেবা চালু রাখার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে স্বাস্থ্যসেবা দেওয়া এসব প্রতিষ্ঠানকে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক নোটিশে শুক্রবার (৫ জানুয়ারি)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল গনি। শনিবার (৬ জানুয়ারী) দুপুরে তাঁর স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ সাংবাদিকদের নিকট প্রেরণ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। কপি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পাঠানো হয়েছে বলেও
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে নানান অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সংবাদ সম্মেলন।শনিবার বিকেলে দেবীদ্বার পৌরসভার ফুলগাছতলা এলাকায় তাঁর নির্বাচনী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের কর্মী কর্তৃক তার কর্মীদের ওপর হামলা ও মারধর। বিভিন্ন জায়গায় কর্মীদের ভয়ভীতি প্রদর্শন। তাছাড়া আগামীকাল ভোটের
পটুয়াখালী মির্জাগঞ্জের পায়রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পরে রাকিব গাজি(৭) নামে এক শিশু স্কুল ছাত্রদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সে উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের মোঃ মোশারফ গাজির পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, কাকড়াবুনিয়া ইউনিয়নের বিধুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র রাকিব গাজি শনিবার দুপুর দেড়টার দিকে পায়রানদীতে গোছাল করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৩
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে একজন স্বতন্ত্র ও ১১টি রাজনৈতিক দলসহ ১২ জন প্রার্থী অংশ নিয়েছেন। তবে এ আসনে ’নৌকা’ প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি ও স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদের মধ্যে মূল লড়াই হবে। এ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আতংক ও উৎকন্ঠার মধ্যে রয়েছে সাধারণ ভোটাররা। আসনটিতে ১১৪ টি কেন্দ্রের
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে ট্রেনে কাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা। শনিবার (৬ জানুয়ারি) সকালে কোন এক ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছে বলে রেলওয়ে পুলিশের ধারণা। শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান, বেলা ২টার দিকে খবর পেয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে রেলওয়ে পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে আজ সন্ধায় মৌলভীবাজার
বই আমাদের মনের খোড়াক,বই মানুষকে বদলে দিতে পারে। অজানা, অদেখা, বিষয় সম্পর্কে ধারণা দেয় বই। আমরা বইয়ের মাধ্যমে মুহূর্তে ছুটে যেতে পারি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এমন কথাগুলো বলেন ৪৩তম বিসিএস পরিক্ষায় প্রকাশিত ফলাফলে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়া মোঃ জহিরুল ইসলাম। তিনি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদেও সুনামের সাথে পটুয়াখালীর মির্জাগঞ্জে চাকরি করছেন প্রায় ২ বছর ধরে। ‘হারার আগে
ভোটারদের বিলির জন্য টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে ঘুরছিলেন ৪৮ বছর বয়সী এক ব্যক্তি। পাশ দিয়ে একটি গাড়িতে করে নির্বাহী ম্যাজিস্ট্রেট যাওয়ার সময় টাকাভর্তি ওই ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। ধাওয়া দিয়ে ওই ব্যক্তিকে আটকের পর তাঁর ব্যাগে পাওয়া যায় পাঁচ লাখ টাকা। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ি সড়কে এ ঘটনা ঘটে। আটক মো. মঈনুল ইসলাম চৌধুরী
রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তানজিম তাসনিয়া (২৬) নামে এক মডেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তানজিম তাসনিয়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাবের) এ মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম
মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বাংলাদেশের বিরোধী দল হিসেবে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বিএনপি। দলটি সরকারবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার সক্ষমতাও হারিয়েছে। ফলে সাত জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আগামীকালের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিকে তাকিয়ে আছে বিশ্বের শক্তিধর সব দেশ। সেসব দেশের সংবাদ ও
নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মতোবিরোধের কারণে এবারের নির্বাচনে কাঙ্খিত সেরকম রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হছে না। নির্বাচনী সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি। জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। আরও বলেন, এবারের নির্বাচনে ২৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৯৯টি আসনে এক হাজার ৯৭১ জন
ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী প্রধান এজেন্ট ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল হক ভোলা মাস্টার। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী সমন্বয়কারী শোয়েবুল ইসলাম
আগামীকাল ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন আয়োজনে সব মিলিয়ে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা খরচ হতে পারে। সেই হিসেবে আসনপ্রতি ব্যয় হচ্ছে ৭ কোটি টাকার বেশি। শনিবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা জানা গেছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাত মিলিয়ে প্রায় দেড় হাজার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অংশগ্রহণমূলক নয়’ আখ্যা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সরকার আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা সতর্ক থাকবেন, বিএনপি যেন নাশকতা করতে না পারে। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কেউ যেন বিজয় ছিনিয়ে না নিতে পারে, সে জন্য সতর্ক থাকুন। আওয়ামী লীগ জনগণের ভোটে আবার সরকার গঠন করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের অভিমুখে নেতৃত্ব দেবেন। আমরা বিপুল ভোটে বিজয়ী হব। শনিবার (৬
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য মানদণ্ড অনুসারে আমাদের আইন রয়েছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। কিন্তু আমরা যেভাবে বলি, সেভাবে নির্বাচন সবসময় শান্তিপূর্ণ হয় না। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভোট দেওয়া নাগরিক অধিকার জানিয়ে প্রধান নির্বাচন
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি (রোববার) সকাল ৭টার মধ্যে ভোট কেন্দ্র দখল করার হুমকি দেওয়ায় বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে নির্বাচনী প্রচারণায় হুমকি দেন তিনি। বরিশাল সদর আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ শিবলী নোমান খান এই কারণ
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। ভোটের আগে ও পরে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য ঠাকুরগাঁও -১,২ও ৩ আসনে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোরভাবে টহল জোরদার করেছে ৫০ বিজিবি। এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে ৫০ বিজিবি এই টহল কার্যক্রম শুরু করে। বিজিবি জানায়, ঠাকুরগাঁও -১,২ ও ৩ আসনের বেশকিছু ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে
দিনাজপুরের হাকিমপুরের হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী গ্রামে একযোগে ০৯ টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০ টা ৯ মিনিটে উপজেলার আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামে এই ঘটনা ঘটে। একসঙ্গে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে প্রায় ৯০ হাজার টাকার খড় পুড়ে গেছে। আলীহাট ইউনিয়নের আগত রিকাবী গ্রামের জহুরুল ইসলামের ১ বিঘা জমির খড়, মজিদের ১ বিঘার
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তাই শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন শেষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটগ্রহণের সরঞ্জাম। নিজ নিজ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তারা। সেগুলোকে নিরাপত্তা দিয়ে আনসার ও পুলিশ সদস্যরা
আগামীকাল ৭ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন, উপজেলা
দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের ভাগ্নে সাঈদ হাসান তরফদার (শাকিল) কে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন। স্থানীয় বাসিন্দারা জানায়, গত ১১ টার দিকে একটি
পিরোজপুরের তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদী। আজ শনিবার বেলা ১১টা থেকে উপজেলার নির্বাচন অফিস থেকে এ নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো শুরু হয়। পিরোজপুর জেলায় ৭ টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়ন রয়েছে। পিরোজপুর-১ আসন (পিরোজপুর সদর, নাজিপুর ও ইন্দুরকানী), পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ), পিরোজপুর-৩ আসন (মঠবাড়িয়া)। ৩টি আসনে মোট প্রার্থী রয়েছে ১৯ জন। এ নির্বাচনে
নাটোরের বড়াইগ্রামে বালু বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালু বোঝাই আরেক ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে। শনিবার ভোর ছয়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত এলাহী আলীর ছেলে ও ট্রাকের চালক শাহীন রহমান (২৮) ও আজিপুর