নওগাঁর মহাদেবপুরে মো.মামুন (৩২) নামে এক কংক্রিটের খুঁটি ব্যবসায়ীকে মাথায় জখম করে হত্যা করা হয়েছে। এসময় ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যবসায়ী মামুন মহাদেবপুর উপজেলার জবারমোড় এলাকার বাসিন্দা। আটকরা
নওগাঁয় বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকার তালপুকুর নামক স্থানে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো ৫২ বছর বয়সী কামাল আহমেদ রজাকপুর মধ্যপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি, কামাল আহমেদ সাংস্কৃতিক
নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ নভেম্বর) ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের ভবানীগঞ্জ এলাকায় মুক্তি সেনা নামে একটি বাস দাঁড়িয়ে ছিল। ভোরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত ওই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।রাত দেড়টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা বিন জসিম জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি। সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা কত কঠোর হতে পারে, আমরা কত কঠোর হতে পারি সেটা ৭ তারিখের পর দেখবেন।রোববার (১৯ নভেম্বর) বিকালে নাসিক ৮নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।শামীম ওসমান বলেন, আমাকে হয়ত হত্যার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না। আমরা তো ১৬ জুন মারা গেছি। সুতরাং
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন এসে যদি সহায়তা চায় আমরা অবশ্যই সহায়তা করবো। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য সব ধরনের চেষ্টা করা হবে।রোববার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মো. আলমগীর বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো, আমাদের সহায়তা করেন। তাহলে অবশ্যই আমরা সহায়তা করবো। তবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগ, শিল্পায়ন ও রপ্তানির আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেশকে গড়ে তোলা হয়েছে।রোববার (১৯ নভেম্বর) ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬০ বছর পূর্তি উদযাপন এবং ইনভেস্টমেন্ট এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমরা যখন ৯৬ সালে সরকার গঠন করি, তখন থেকেই আমাদের প্রচেষ্টা ছিল বেসরকারি খাতকে আরও
বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটি গড়ার চেষ্টা করছেন। তাদের ধীরগতির ব্যাটিংয়ের প্রভাব পড়েছে রান রেটেও। পাওয়ার প্লেতে ওভার প্রতি ৮ করে রান তুলেছিল ভারত। তবে এখন সেটা ৬ এর নিচে নেমে এসেছে। শেষ ১৬ ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি স্বাগতিকরা। তবে ৫৬ বলে ঠিকই নিজের ফিফটি তুলে নিয়েছেন ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। এবার বিশ্বকাপে ১১ ইনিংসে নবমবারের
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। রোববার দুপুর ১২টার পর তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। পৌনে ২টার সময় তিনি বঙ্গভবন থেকে বের হন।রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির এমপি মশিউর রহমান রাঙ্গা, রাহগির আল মাহী এরশাদ সাদ, অধ্যক্ষ রওশন আরা মান্নান ও বিরোধী দলের নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা
বিশ্বকাপের জমজমাট ফাইনাল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনালে টস একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। এ বিষয়টা সামনে রেখে জ্বল্পনা-কল্পনা ছিল, কে ব্যাটিং করবে প্রথমে, কে টস জিতবে? অবশেষে টস অনুষ্ঠিত হলো এবং জয় পেলো অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতে সবাইকে অবাক করে দিয়ে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রন জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। উইকেট শুকনো দেখা যাচ্ছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের। গতবারও নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। কিন্তু সেবার আ.লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এরপরও নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা গেছে এ নায়িকাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না পেলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য এখন অধীর আগ্রহে কাটছে ক্রিকেটভক্তদের সময়। এর মধ্যে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে সমুদ্রসৈকতে দৌড়াবেন বলে জানিয়েছেন ২৫ বছরের তেলেগু অভিনেত্রী রেখা বজ। দুই দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানান তিনি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ভারত বিশ্বকাপ জিতলে আমি পাতলা কাপড় পরে ভিজাগ বিচে ঘুরে বেড়াব। সেই পোস্ট নিয়ে ওয়ানক্রিকেট
আগামী ১০ বছরে পরে দেশে বিএনপি-জামায়াত নামে কোনো দল থাকবে না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। শনিবার (১৮ নভেম্বর) সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে ছয়টি ক্যাটাগরিতে ১২টি সংগঠনকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ১৮ নভেম্বর দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কুমিল্লা-০৪ (দেবীদ্বার) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার। এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল,
তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি ও আদর্শ দেশপ্রেমিক গঠনের শপথ নিয়ে যাত্রা শুরু করলো "নওগাঁ ইয়ুথ ক্লাব"। সংগঠনটি কাজ করবে তরুণদের হতাশা, আত্মহত্যা, মাদক ও পর্নোগ্রাফি আসক্তির দিকে ধাবিত হওয়া থেকে প্রতিরোধ করতে। শনিবার (১৮ নভেম্বর ) দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে হল রুমে শহরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন নওগাঁ ইয়ুথ ক্লাব। তারুণ্যের ইতিবাচক বিকাশ নিয়ে আলোচনা
দেশে আবারও সোনার দামের রেকর্ড। দাম বেড়ে এবার ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনায় দাম বেড়েছে এক হাজার ৭৫০ টাকা। আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির তথ্য জানায়। আগামীকাল রবিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র হানায় ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক তার ও খুটি মেরামত শেষে ৩২ ঘন্টা পর চালু হলো ঝালকাঠি শহরের বিদ্যুৎ সংযোগ। প্রবল বাতাসে শুক্রবার সকাল ৯টার দিকে মেইন গ্রীড থেকে আসা ৩৩ হাজার ভোল্ট সংযোগের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে ৩২ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিলো ঝালকাঠি শহর।ইন্টারনেট সংযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ব্যহত হচ্ছে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সংযোগ। বিদ্যুৎ না থাকায়
মনোনয়নপত্রে কে প্রত্যয়ন করবেন, তা জানতে চেয়ে বিএনপিসহ ৪৪টি দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কার সই নিয়ে বিএনপির আগ্রহীরা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র কিনবেন সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও বিএনপি বলে আসছে, তারা ঘোষিত তফসিলে নির্বাচনে অংশ নেবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত হয়ে লন্ডনে
জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দিন ৬ ঘণ্টায় (সকাল ১০টা থেকে বিকাল ৪টা) এক হাজার ৭৪টি ফরম বিক্রি হয়েছে। এতে দলটির আয় হয়েছে পাঁচ কোটি ৩৭ লাখ টাকা। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন। তবে সকাল ১১টার পরে দলীয় প্রার্থীদের জন্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর দলের বিভিন্ন বিভাগের নেতাদের সঙ্গে নোয়াখালী-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন
আমতলী ও তালতলীতে মিধিলি তান্ডব ও ভারী বর্ষনে ১১৬২ হেক্টর আধাপাকা আমন ধান পানিতে নেতিয়ে পরায় এবং রবি ও শীতকালিন শাকসব্জিসহ প্রায় ২ কোটি টাকা মূল্যের ফসল হানির আশঙ্কা করছেন কৃষি বিভাগ ও কৃষকরা। উপজেলায় মিধিলার তান্ডবে ১১টি কাঁচা ঘর বিধস্ত ও অর্ধশতাধিক অংশিক ক্ষতিগ্রস্তসহ সহা¯্রাধিক গাছপালা উপরে পড়েছে। আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর আমতলী উপজেলায় ২৩হাজার
গাজা থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি ইমাদ জাকৌত বলেন, উত্তর গাজার বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ার আল-ফাখুরা স্কুলে ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বোমা হামলার পর সেখানকার বিভীষিকাময় ছবি সামনে আসছে। এতে দেখা গেছে, আল-ফাখুরা স্কুলের অনেক কক্ষ ও করিডোরে ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। আলজাজিরার প্রতিনিধি বলেন, ‘‘শত শত মানুষ এই স্কুলের ভেতরে আশ্রয়
কক্সবাজারে গভীর সমুদ্র থেকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৪ নভেম্বর এফ বি “মায়ের দোয়া’’ নামক একটি ফিশিং ট্রলার কক্সবাজার এর টেকপাড়া এলাকার মাঝির ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর
বিএনপির-ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এতে অংশ নেন আইজীবী ফোরামের নেতারাও। তবে মিছিল মেষে এক আইজীবীকে আটক করে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে শহরের আমতলা