নোয়াখালীর বেগমগঞ্জে হরতালের সমর্থনে লাঠি নিয়ে বিক্ষোভ করেছে যুবদল নেতা টিটু বাহিনীর অনুসারীরা। এ সময় তার বাহিনীর হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও ১০টি গাবের লাঠি উদ্ধার করে। আটককৃতরা হলেন,মো.রিয়াজ (২৮) আরিফ হোসেন হৃদয় (১৯) জোবায়ের হোসেন (১৯) মো.রায়হান (১৯) ফিরোজ আলম (২০) মো.আরিফ (২০) মো. রুবেল ওরফে মানিক (২৬) ইমাম হোসেন (২৬)
একদফা দাবি আদায়, সরকারের পতনের ডাক দিয়ে টানা অবরোধ কর্মসূচি পালন করছিল বিএনপি। নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটি বাতিল চেয়ে গতকাল রোববার থেকে হরতালের ঘোষণা দেয় দলটি। নতুন করে ‘একতরফা’ তফসিলের প্রতিবাদে ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। মঙ্গলবার বাদ দিয়ে বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে তারা। সরকার
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মিরপুর-১০ গোলচত্বরে আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না- সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি দলটির হাই কমান্ড। তবে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দলের চেয়ারম্যান জিএম কাদের ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া-না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।চুন্নু
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েলের তীব্র লড়াইয়ের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় জিম্মি মুক্তির আলোচনায় শেষ পর্যন্ত অগ্রগতির লক্ষণ দেখা গেছে। কয়েক সপ্তাহের পরোক্ষ আলোচনার পর রোববার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত হামাসের সাথে সম্ভাব্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, সংক্ষিপ্ত যুদ্ধবিরতির বিনিময়ে আগামী দিনে উল্লেখযোগ্যসংখ্যক জিম্মি মুক্তি পাবেন বলে আশা করা যায়। গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা
জামিন দেওয়ার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরা কেন পরীক্ষার আগের দিন কারামুক্তি পেল না, রাষ্ট্রপক্ষের কাছে তার ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইনসোমবার (২০ নভেম্বর) খাদিজার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিষয়টি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চের নজরে আনলে আদালত এই নির্দেশ দেন।ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর সঙ্গে
বিএনপি নির্বাচনে ফিরতে চাইলে নির্বাচন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। সোমবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। একটি বড় দল (বিএনপি) এবং আরও অনেক দল ভোটের বাইরে আছে, তারা যদি ভোটে ফিরতে চায়, এই তফসিলে কি ফেরা সম্ভব বা নাকি বিএনপির জন্য কোনো বিবেচনা থাকবে– এমন
মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, মানুষ ভোট দেবে, এটা তার অধিকার।সোমবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, তৃতীয় দিনের মতো প্রার্থীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে ফরম।এ বছর জাতীয় পার্টির মনোনয়ন ফরমের দাম ৩০
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে টানেল ধসে ও বিভিন্ন দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে।সোমবার (২০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ব্রীজ এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। ভারী বৃষ্টির পর ১৩ হাজারের
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় র্দীঘ প্রায় ১৫ মাস পর জামিনে কারামুক্ত হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র সুপার মো. শাহজাহান মিয়া জানান, রোববার সন্ধ্যায় খাদিজার জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর সোমবার ভোরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া
আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করি এ জন্য যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের উচিত, সর্বাবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা।আজকে মুমিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করব। মুমিন তাকেই বলে- ’যে আল্লাহ তাআলার একত্ববাদে পূর্ণ আন্তরিকতার সঙ্গে বিশ্বাস স্থাপন করে এবং তার নির্দেশ মেনে চলে আর সে অনুযায়ী জীবন পরিচালনা করে।’ আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘প্রকৃত মুমিন তারাই যারা
চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ হাজার ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ হাজার ১৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১১১ টাকা ধরে)।রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, চলতি নভেম্বরে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৬ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার
পুরো বিশ্বকাপ আসরেই আধিপত্য দেখিয়েছিল ভারত। ব্যাটিং-বোলিং সবক্ষেত্রেই পারফরম্যান্স দেখিয়েছে সমানতালে। তবে টানা ১০ ম্যাচ জয়ের পর ফাইনালে গিয়ে হারের মধ্য দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে রোহিত-কোহলিদের।তবে ফাইনালে দল হারলেও বিরাট কোহলি ও মোহাম্মদ শামির কপালে জুটেছে বিশ্বকাপের সেরা ব্যাটার ও সেরা বোলারের তকমা। ১১ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন কোহলি। ভেঙেছেন বিশ্বকাপের এক
ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারতের স্বপ্ন ভঙ্গ করে ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুললো অস্ট্রেলিয়া। ভারতের বোলিং তোপে দলীয় ৪৭ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলকে খাঁদের কিনারা থেকে টেনে তুলেন অজি ওপেনার ট্রাভিস হেড। একপ্রান্ত আগলে রেখে করেন দুর্দান্ত সেঞ্চুরি। বলা যায় এক হেডের কাছেই হেরে গেল স্বাগতিক ভারত। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে মাত্র সপ্তম ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন
নিজেদের ষষ্ঠ শিরোপার জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্যটা খুব একটা বড় নয়, মাত্র ২৪১ রানের। তবে তুলনামূলক ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহদের বোলিং তোপে ৪৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। যেখান থেকে মনে হচ্ছিল ঘরের মাটিতে ভারতের হাতেই উঠতে যাচ্ছে বিশ্বকাপ তবে তারপর থেকেই কাউন্টার অ্যাটাক শুরু করেন অজি ওপেনার ট্রাভিস হেড।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন একই
সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা নিয়ে বিরোধের জেরে মহিলা সহ আহত হয়েছেন অন্তত ৫জন। গুরুতর আহতাবস্থায় ১জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে সন্ধ্যায় মুহুর্ষ অবস্থায় ওই গৃহিনী মোছা. আবেদা খাতুন (৫০) কে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়া
ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনকে কুপিয়ে হত্যা চেস্টার ঘটনায় জেলা যুবলীগের আহবায়ক ও তিন পৌর কাউন্সিলরসহ ৩৯ যুবলীগ, ছাত্রলীগ নেতার নামে মামলা হয়েছে। শনিবার রাতে আহত সৈয়দ মিলনের স্ত্রী মারিয়া ইয়াসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ঝালকাঠি থানার মামলা নং ১৮ তারিখ ১৮/১১/২০২৩। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন,
কুমিল্লার দেবীদ্বারে মাত্র আঠারো মাস সময়ে পুরো কোরআন শরিফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে এগারো বছরের কিশোর মুহাম্মদ রিফাতুল ইসলাম। হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম জেলার বুড়িচং উপজেলার মোকাম গ্রামের প্রবাসী মোহাম্মদ বাবুল হোসেন ও মোসাম্মদ রহিমা বেগমের সন্তান। রিফাত তার দুই ভাই বোনদের মধ্যে সবার বড়। শনিবার (১৮ নভেম্বর)
প্রাচীরের কোলঘেষে সারি সারি দোকান। ধরালো বটি নিয়ে বসে আছেন নারীরা। পাশে রাখা আছে ছাই আর স মিলের কাঠের গুড়া। ক্রেতারা বাজার থেকে মাছ কিনে এনে তাদের কাছে দাঁড়াচ্ছেন। হাতে থাকা ব্যাগ ভর্তি মাছ তুলে দিচ্ছেন ওই নারীদের হাতে। মাছগুলো সযতেœ কুটে আবার ব্যাগে ভরে দিচ্ছেন। মাছ কুটে দেওয়ার বিনিময়ে তাদের দেওয়া হচ্ছে পারিশ্রমিক। এমন দৃশ্য দেখা যায় ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়া
মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে যারা সংসদ সদস্য নন, তারাও পদত্যাগপত্র জমা দিয়েছেন। মন্ত্রিসভার যেসব সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত নন তাদের টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়। রোববার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা
ভোলার লালমোহনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজপাড়া এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটককৃত মো: রুবেল পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা অহিদ হাওলাদারের ছেলে এবং মো: তুহিন পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম মিঝির ছেলে। জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজপাড়া এলাকায়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়নের জন্য দ্বিতীয় দিনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মোট এক হাজার ২১২টি দলীয় ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি। এ নিয়ে দুই দিনে ক্ষমতাসীন দলটির মোট মনোনয়ন ফরম বিক্রি হলো দুই হাজার ২৭৬টি। রোববার (১৯ নভেম্বর) দ্বিতীয় দিনের ফরম বিক্রি শেষে আওয়ামী লীগের দপ্তর থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। এবার আওয়ামী লীগের