পুলিশের সবচেয়ে বড় একক ইউনিট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ইউনিটে বিভিন্ন পদমর্যাদার প্রায় ৩৪ হাজার সদস্য কর্মরত। ৫০টি থানা নিয়ে ডিএমপি। এর মধ্যে ৩৩ থানার ওসি পদে রদবদল আসছে। যাদের বদলি করা হচ্ছে, তারা সবাই ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া ইউনিয়নের কর্ণফুলী বাজার হতে রামনাথ বাজার পর্যন্ত রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছ। নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ চলতেছে। এতে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটিতে ইটের কংক্রিট (দুই - তিন নম্বর) রাস্তার পাশে রাখা কংক্রিট গুলো পায়ের চাপে গুড়া হয়ে যাচ্ছে। ইটের স্তুপে দেখা যায় ভাটার পরিত্যক্ত ভাঙ্গাচোরা নিম্ন মানের ইট। সংশ্লিষ্টরা জানায়
ভোলায় দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রোববার (৩ ডিসেম্বর) এসব মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার আরিফুজ্জামান। বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনের প্রার্থী মিজানুর রহমান এবং ভোলা-২ আসনের প্রার্থী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটার তালিকা সঠিক না থাকা এবং একই দলের একাধিক প্রার্থী থাকায় তাদের প্রার্থীরা বাতিল করা হয়। এর আগে প্রার্থীদের উপস্থিতিতে
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে। আগুন দেওয়া
নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে ঋণ খেলাপির দায়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালী-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মেজর (অবঃ) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। অপরদিকে,
৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাদারীপুরে ৫০০জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। রবিবার (৩ডিসেম্বর) দুপুরে প্রশিসেস বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থা (প্রসিসেস)এর আয়োজন এ শীতবস্ত্র বিতারণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতারণ করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা
আওয়ামী লীগকে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করতে হলে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির কর্মকর্তাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অশোক কুমার দেবনাথ বলেন, এখনও সমাবেশের বিষয়ে আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে চিন্তা করব। কোনো রাজনৈতিক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৩ ডিসেম্বর) জারি করা ইসির পরিপত্র-৯ এ এই নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, সব শ্রেণির ভোটার যাতে তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারেন এর নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও স্থানীয় আস্থাভাজন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটোর তিনটি আসনে ১৯ জনের মনোনয়ন বৈধ, স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল। রোববার (০৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের বৈধ এবং ৭ জনে বাতির ও ১ জনের স্থগিত ঘোষণা করেন লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এর আগে লালমনিরহাট -২ (আদিতমারি
প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ,নিশ্চিত করবে এসডিজি অর্জন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুয়াকাটায় পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি রেলী বের করা হয়। রেলী শেষে কুয়াকাটা সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং কুয়াকাটা পৌরসভার পৃষ্ঠপোষকতায় রবিবার বেলা ১১ টায় কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি
নওগাঁর আত্রাইয়ে দেশি মাছ সংকটে শুঁটকি পল্লীতে স্থবিরতা সৃষ্টি হয়েছে। কাঙ্খিত লাভের মুখ দেখতে না পাওয়ায় অনেকে এ পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। ফলে এবারে আত্রাইয়ে শুঁটকি উৎপাদন হচ্ছে অন্যান্যবছরের তুলনায় অনেক কম। অন্যান্যবছর এ মৌসুমে শুটকি উৎপাদনে ব্যাপক সরব থাকলেও এবারে নেই তাদের মাঝে আগ্রহ। উত্তর জনপদের মৎস্য ভান্ডার খ্যাত জেলা নওগাঁ। এ জেলার আত্রাই উপজেলায় উৎপাদিত দেশীয় বিভিন্ন প্রজাতির
জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে আশাশুনির উপকুলীয় এলাকা। সবচেয়ে বেশি ক্ষতির শিকার আশাশুনিরপ্রতাপনগর, আনুলিয়া, খাজরা, আশাশুনি। ১৯৮৮-এর ২৯ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় কেড়ে নিয়েছিল এ জনপদের মানুষের জীবন। কেউ হারিয়েছিলেন কোলের শিশু, কেউ স্ত্রী, কেউ স্বামী। সেই ভয়াল দিনের পর এখানে ২০০৭ সালের ১৫ নভেম্বর থাবা বসিয়েছিল ভয়াল সিডর। ২০০৯-এর ২৫ মে আঘাত হেনেছিল আইলা। এরপর আরও কয়েকটি ছোট-বড় ঝড়-জলোচ্ছ্বাসের পর ২০১৯-এর ৪ মে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে এখন পর্যন্ত ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। আজ রবিবার রিটার্নিং অফিসার মো. শহীদুল ইসলাম যাচাই বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেছেন। এছাড়া বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড.শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকায় যাচাই-বাছাইয়ের শেষ দিন আগামীকাল সোমবার শুনানি শেষে সিদ্ধান্ত জানাবেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্তে সব উপজেলার নির্বাহী কর্মকর্তা
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা-২০২৩ গেজেট পাশ হওয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর চেয়ারম্যান, হোমিও রত্ন ডা. দিলিপ কুমার রায় কে কুয়াকাটায় সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস্ এসোসিয়েশন ও হোমিওপ্যাথিক কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগের যৌথ আয়োজনে রবিবার বেলা ১১ টায় হোটেল বনানী প্যালেস প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএইচএমএস ডক্টরস্ এসোসিয়েশন বরিশাল বিভাগের সভাপতি ডা. মোঃ সৈয়দ সাইদুর রহমান কামালের
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একুশে পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে অবরোধ-সমর্থকেরা। এতে বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়। রোববার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন একুশে পরিবহনের চেয়ারম্যান অহিদ উদ্দিন মুকুল। তিনি বলেন, অবরোধ -সমর্থকদের হামলায় বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়। পরে তারা
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী গ্রামে শুক্রবার সকালে তালুকদার বাড়ির দক্ষিনপাশে মোঃ রেজাউল করিম তার পিতা আবুল বাশারকে নিয়া সুপারিবাগানে সুপারি পারতে গেলে মোঃ জাহাঙ্গীর হোসেন মাঝি, মিজানুর রহমান মন্টু,ওমর মাঝি,ইব্রাহিম মাঝি,লাভলী বেগম,রানু বেগমসহ অন্যান্যরা সংঘবদ্ধ হইয়া বাধা দেয় এসময়ে ধারালো দা এবং জিআই পাইপ নিয়ে তারা হামলা করে কোপায় এতে ইলিয়াছ মাঝি,সাবিনা বেগম,মিতু,আফ্রিদি, রাহাত গুরুতর আহত হয়। পরে
জামালপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে আহসানুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরিফুল ইসলাম নামে অপর এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ ভোর সকাল ৫ টা দিকে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য সদর থানার পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
মুন্সীগঞ্জ-১ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইতে বাতিল হয়ে যায় মাহি বি চৌধুরীর মনোনয়ন। রোববার (৩ ডিসেম্বর) তার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং অফিস। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ আনা হয়। বিস্তারিত আসছে...
২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করেছেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। রোববার (৩ ডিসেম্বর) এ জামিন আবেদন করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে ‘আমরা আর মামুরা স্টাইলে’ নির্বাচন করার অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না। রবিবার (৩ ডিসেম্বর) সকালে বিএনপির ডাকা ৯ম দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল শেষ এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল, খালেদা জিয়া
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইউএনওর গাড়ি খাদে পড়ে আবু সাইদ নামে এক উপজেলা প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।শনিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চেকরমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আবু সাইদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী ছিলেন। আহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার। তাদের
গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোরে রড বোঝাই উত্তরবঙ্গমুখী একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে এসে ট্রাকটির গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে ট্রাকে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময়
জামালপুরে রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এ সময় এক পুলিশ সদস্য নিহতসহ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। জামালপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) গোলজার হোসেন বলেন, ট্রেন দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে