সব প্রতিবন্ধকতা ছাপিয়ে ভোটের মাঠে ঠিকই জয়ী হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলীয়ভাবে নির্বাচন করতে না পারলেও এবার দেশটির জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন পিটিআই–সমর্থিত প্রার্থীরা। পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় গত বৃহস্পতিবার। এর পর থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডোর সীমান্তে চার রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। পরে তাদেরকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন একজন শিশু, দুই জন নারী ও একজন পুরুষ। পুলিশ জানায়, উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডোর পাড়া মৌজাস্থ করিডোর পোস্ট সীমান্ত পিলার নং-
নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্থানীয়
পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেল উল্টে মো. সুমন মোল্লা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে পৌরশহর সংলগ্ন নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমন মোল্লা উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের মো.খোকন মোল্লার ছেলে। ঘটনার সময় সে মোটর সাইকেল যোগে নাচনাপাড়া থেকে কলাপাড়া বাজারে আসতেছিল। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা
“তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে ভূঞাপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে ভূঞাপুর ব্লাড ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) ভূঞাপুর উপজেলা অডিটোরিয়মে এটি অনুষ্ঠিত হয়। ভূঞাপুর ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব হাসান মানিকের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফি গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান জারিন তাসনিম রুশমা। উদ্বোধক হিসেবে উপস্থিত
গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব যেন কমছেই না। বরং গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে তারা হামলা চালায়নি। এই উপত্যকার কোথাও এখন নিরাপদ নয়। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৭ হাজার ৪৫৯ জন। সামরিক বাহিনীকে রাফাহ থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া এবং হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আবারও চলছে মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি। মিয়ানমারের ছোড়া ৪টি গুলি এসে পড়েছে একটি দোকান ও বাড়িতে। ফলে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের উত্তরপাড়ায় এসব গুলি এসে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওপারে গোলাগুলি চলছে। স্থানীয়রা জানিয়েছেন, ওপার থেকে ছুটে আসা একটি গুলি হোয়াইক্যং উত্তর পাড়ার হোছেন আলীর
আবু কাবশাহ আল আনমারি (রা.) থেকে বর্ণিত তিনি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতে শুনেছেন, এমন তিনটি বিষয় আছে যার সত্যতার ব্যাপারে আমি শপথ করতে পারি। আমি আপনাদের সামনে আরও একটি বিষয় বলবো, তাও ভালোভাবে স্মরণ রাখবেন। যে ৩ সত্যের ব্যাপারে আমি শপথ করছি তা হলো, ১. সদকা করার কারণে কোনো বান্দার সম্পদ কমে যায় না। ২. যে নির্যাতিত বান্দা নির্যাতনের শিকার
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ সময় সন্ধ্যা রাত সাড়ে ৮টা পর্যন্ত মোট ২১৫টি আসনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা সবচেয়ে বেশি আসন পেয়েছেন। খবর জিও টিভির। জিও টিভির তথ্য অনুযায়ী, স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছেন ৯১টি আসন যার বেশিরভাগই ইমরান খান সমর্থিত। নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৬২টি। আরেক প্রতিদ্বন্দ্বী পিপিপি পেয়েছে ৪৮টি আসন। বাকি দলগুলো পেয়েছে
ঝালকাঠিতে গাঁজা গাছসহ মোঃ শাহারুম হাওলাদার (৫০) ও ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কবির হাওলাদার (৫১) কে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে কাঁঠালিয়া উপজেলার চেচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেচরী এলাকার শাহারুমের মরিচ ক্ষেতের মধ্যে থেকে ৮টি মাদক গুল্ম গাঁজা গাছসহ এবং নলছিটি উপজেলার ডুবিল এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করে।
বাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে। এগুলোর মধ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম হল ঘোড়ার দৌড় (ঘোড়দৌড়) প্রতিযোগিতা। কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এ খেলাটি। তবে এখনও দেশের কোথাও কোথাও এটি সবান্ধব উপস্থিতিতে আয়োজন করা হয়ে থাকে। স্থানীয় কিছু কিছু সংগঠকেরা এখনও এ খেলার আয়োজন করে বাংলার ঐতিহ্যটি ধরে রাখার নিরন্তর চেষ্টা করে
গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। দ্বিতীয় পর্বের এ ইজতেমা শুরুর আগে ও পরে সাত মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং বাকি ছয়জন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ
বাংলাদেশ ও পাকিস্তানের গণতন্ত্রের ব্যবধান যোজন-যোজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় আমরাই গণতন্ত্রের 'ট্রু ফর্ম' অনুসরণ করি- দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে যোজন-যোজন দূরের ব্যবধান। দুনিয়ার কোনো
একদিন বিরতি দিয়ে ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। এদিন টস জিতেছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে মাঠে নামছে খুলনা। আগের ৬ ম্যাচে তাদের হার দুটিতে, পয়েন্ট টেবিলে আছে চতুর্থস্থানে। অপরদিকে সিলেটের আজ অষ্টম ম্যাচ। আগের
কক্সবাজার-টেকনাফ সড়কে একটি টুরিস্ট বাসের ধাক্কায় মোহাম্মদ হাসান (৫) ও মোহাম্মদ ইসমাইল (৮) দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টেকনাফের হ্নীলার লেদা বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসান ও ইসমাইল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৫ ডি/২৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে ও সালেহ আহমেদের ছেলে। পুলিশ জানায়, পর্যটক নিয়ে পায়রা সার্ভিসের একটি টুরিস্ট বাস টেকনাফের দিকে যাচ্ছিলো। সকাল
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ছয় মুসল্লি মারা গেছেন। তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য জানিয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজনই বার্ধক্যজনিত কারণে বলে জানিয়েছেন তিনি। এছাড়া অপরজন ইজতেমা ময়দানে পৌঁছার সময় বাসের ধাক্কায় নিহত হন। জানা গেছে, ভোরে হেঁটে ইজতেমা ময়দানে যাওয়ার পথে উত্তরার আব্দুল্লাহপুর মাছ বাজারের এলাকায় বাসের ধাক্কায়
সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান বলেছেন, সরাইলের মানুষ এখন আগের মতো ইতিবাচক চিন্তা করে। সরাইলের মানুষ ভালো কাজে নিয়োজিত মানুষগুলোকে মূল্যায়ন করতে জানে। আজকে অনুষ্ঠানে ভালো কাজের পুরস্কার দিয়ে যে সম্মানিত করা হয়েছে, বাংলাদেশের প্রতিটা মানুষ যদি এমন হতো, তাহলে আমাদের দেশটা আরও কত যে সুন্দর হতো। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় সরাইল থানা কমপ্লেক্সে হল রুমে
ভূল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় মেহেরপুরের গাংনীতে সুজন মাহমুদ নামের এক ভূয়া চিকিৎসকের দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসক না হয়েও চিকিৎসা দেওয়ার অপরাধে তাকে কারাদণ্ড দিয়ে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।দণ্ডিত সুজন মাহমুদ মহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বৃৃহস্পতিবার সন্ধ্যায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বাওট গ্রামের মনিরুল ইসলামের দুই দিন বয়সী
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় সাংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে দেবীদ্বারে ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফুর
মিয়ানমার-বাংলাদেশের সীমান্ত এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তবে রাত হওয়ায় মরদেহ উদ্ধার করতে যায়নি পুলিশ।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারের উখিয়া থাইংখালীর রহমতেরবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, আমাকে বিজিবি থেকে জানানো হয়েছে। তবে রাত হওয়ায় সীমান্ত এলাকায় বিজিবি পরামর্শ দিয়েছে যাতে রাতে না গিয়ে সকালে গিয়ে মরদেহ উদ্ধার করা
ভোট গ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এ পর্যন্ত ১৩টি আসনের ফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা ছয়টি, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চারটি ও নওয়াজ শরীফের মুসলিম লিগ (পিএমএল-এন) তিনটিতে জয় পেয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, প্রাথমিক গণনায় ১২৫ আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিতরা। অন্যদিকে
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে গত ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সাদ আম বয়ান করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলা তরজমা করে মাওলানা মনির বিন ইউসুফ। সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট
পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরিফ খাইবার পাখতুনখাওয়ার এনএ- ১৫ মানসেহরা আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটে পরাজতি হয়েছেন। এবারের নির্বাচনী প্রেক্ষাপটে এটি বিরাট আশ্চর্যজনক ঘটনা। ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনী এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, নওয়াজ শরিফ এই আসনে ৬৩ হাজার ৫৪টি ভোট পেয়েছেন। অন্যদিকে, শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩ ভোট। অর্থাৎ ১১
ইসরা ও মেরাজ বিশ্বনবি মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ও মুজিজা। নবিজির (সা.) মক্কায় অবস্থানকালীন সময়ের শেষ দিকে এক রাতে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়, মসজিদুল আকসা থেকে উর্ধ্বজগত ভ্রমণে নিয়ে যাওয়া হয়। মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবিজির (সা.) রাতের ভ্রমণ ইসরা নামে এবং মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস থেকে উর্ধ্বাজগত