বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে আটক করে কাউনিয়াা থানা পুলিশ। বিকেলে বিএমপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, কাউনিয়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাস, এসআই সামসুল ইসলাম, এসআই মো: মোস্তাফিজুর রহমান, এসআই মো: ইব্রাহীম খলিল ও এএসআই মোঃ কামরুল ইসলাম-২ গোপন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। (২০ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে ইকো পাঠশালা প্রাঙ্গনে অনুষ্ঠানে ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন। প্রধান অতিথি আলহাজ্ব আখতারুল ইসলাম উপজেলা চেয়ারম্যান পীরগঞ্জ, গেস্ট অব অনার বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক পৌর মেয়র পীরগঞ্জ, বিশেষ অতিথি খাইরুল আনাম অফিসার ইনচার্জ পীরগঞ্জ, হাবিবুল
বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে অমর ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সংগঠন কার্যালয়ে এ চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । চিত্রাংকন প্রতিযোগীতায় শূন্য থেকে দশম শ্রেনি পর্যন্ত ৩টি গ্রুপে ভাগ হয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এছাড়া কুইজ প্রতিযোগীতায়
হত্যা মামলায় আমৃতপ্রাপ্ত আসামি রিপন আলী (৪৫)কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১১ টার দিকে পাবনা শহরের বড়বাজার এলাকায় গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রিপন আলীকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গাংনী থানার তদন্ত অফিসার মনোজিত কুমার নন্দী সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি টিম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব এমপি বলেছেন, '৬৫ সনের ভয়াবহ বন্যায় আমি আমার ভাই, বোনকে হারিয়েছি। বাড়ি ঘর হারিয়েছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুর্যোগ প্রবণ এলাকার মানুষ হিসেবে আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার পর থেকে আমি কাজ শুরু করেছি। আমি এই মন্ত্রণালয়কে এমন ভাবে সাজাতে চাই যাতে এটি বাংলাদেশের একটি স্মার্ট মন্ত্রণালয় হিসেবে গড়ে ওঠে।
সাতক্ষীরার কালিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কালিন্দী ও ঈছামতি নদীর বাংলাদেশ অংশে খারহাট এলাকায় ক্ষত বিক্ষত অর্ধ গলিত ৫০ বছরের অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় সীমান্তবর্তী খারহাট সুইচ গেটের বিপরীতে নদীর তীরে চেকের লুঙ্গি পরা অবস্থায় উপুড় করা ক্ষত বিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পার্শ্ববর্তী শুইলপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি ক্যাম্পের সদস্যরা বিষয়টি থানায়
ঝালকাঠির নলছিটিতে চলমান দাখিল ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি ও অসুদপায় অবলম্বন করার জন্য এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২০ফেব্রয়ারি) আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষায় নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ অব্যাহতি ও বহিস্কার আদেশ দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নজরুল ইসলাম। পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে অনিয়ম চলছে সেই মর্মে
প্রকল্পের কাজে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গেল মাসের (২১ জানুয়ারি) সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মুস্তাক এর বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন একই পরিষদের ইউপি সদস্য মো: ফারুক হোসেন। লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কাবিখা, এলজিইডিসহ অন্যান্য প্রকল্পের প্রায় ৬০-৬৫ লক্ষ টাকা জামালপুর ইউনিয়ন পরিষদ
টাঙ্গাইলের ভূঞাপুরে এক কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ ও বীরহাটি এলাকা, ভূঞাপুর বাজার, ছাব্বিশা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পৌর শহরের বীরহাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল হালিম (৩৮), বামনা হাটা গ্রামের কোরবান শেখের ছেলে জহুরুল ইসলাম (২৩), ফসলান্দি গ্রামের হাসান আলীর
ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে পরীক্ষার্থীদের কাছ থেকে ৭০০ করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালে ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে পরীক্ষা কেন্দ্রে খরচের নামে অবৈধ চাঁদা আদায় করা হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের অভিযোগ, কেন্দ্রীয় পরীক্ষার ফরম পূরণের সময় কলেজের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩৫০০ করে টাকা নেয়া হয়েছে। আবার পরীক্ষার প্রবেশপত্র দেয়ার সময় নেয়া হয় ৭০০ করে। বোর্ডের কোনো
এসেছে বসন্ত। শিতের রিক্ততা মুছে প্রকৃতিজুড়ে এখন সাজ সাজ রব। প্রকৃতিতে লেগেছে বর্ণিল রঙের ছোঁয়া। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন প্রাণ। প্রকৃতিতে দক্ষিণা বাতাসে আ¤্রমুকুলের মৌ মৌ ঘ্রাণে মুগ্ধ চারিদিক। কোকিলের সুমিষ্ট কুহুতালে ফাগুনের উত্তাল বাসন্তী হাওয়া দিচ্ছে দোলা। গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা। মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন। ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান
পটুয়াখালীর কুয়াকাটায় একই ঘর থেকে আরিফ হোসেন (২৫) ও তার স্ত্রীর রিয়া মনি (২২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর পুলিশ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ১টার দিকে লতাচাপলি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর পশ্চিম আসালত খাঁ পাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত আরিফ হোসেনের বাবার নাম আলী হোসেন । পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার।
সড়কগুলোতে যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালি উড়ছে। এতে রাস্তায় চলাচলরত শিক্ষার্থী, যাত্রী ও পথচারীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। মুখে মাক্স,রুমাল ব্যবহার করেও সস্তি পাচ্ছে না বিশ্বরোড় চৌরাস্তায় সাধারণ মানুষ। বিশ্বরোড় চত্বর হতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে শুরু করে পশ্চিম দিকে ঢাকা- সিলেট রোড়ে আশুগঞ্জ বাজার রেল গেইট পর্যন্ত সড়কটি যেনো ধুলোর রাজ্য। এতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থী, যাত্রী,পথচারীরা। সরেজমিনে দেখা
নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা। এরই মধ্যে ওই কেন্দ্রের সচিবসহ ৫৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রেও একইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ওই শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রবেশপত্রের ছবির
দুই ডোজ টিকা নিলেও করোনাভাইরাসের নতুন জেএন.১ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ জানিয়েছেন। করোনার সর্বশেষ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল জানানোর সময় আজ মঙ্গলবার তিনি এ তথ্য জানান। এ সময় অধ্যাপক শরফুদ্দিন বলেন, 'গবেষণায় যাদের শরীরে কোভিডের নতুন জেএন.১ সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তাদের ক্ষেত্রে তেমন "প্রকট লক্ষণ" দেখা যায়নি।' তিনি জানান, বিশ্ব
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের যে স্বাক্ষরের বিধান ছিল এটা আর লাগবে না। তবে জামানত বাড়ানোর প্রস্তাব করেছে কমিশন। মঙ্গলবার বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ২৫০
পাকিস্তানে সরকার গঠন প্রশ্নে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে গতকাল সোমবারের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ মঙ্গলবারও সর্বশেষ বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে। জল্পনা শুরু হয়েছে, ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগে সাংবিধানিক সময়সীমা পর্যন্ত দুই দলের মধ্যে আলোচনা ও দর-কষাকষি চলতে থাকতে পারে। দুই দলের সূত্র ডনকে বলছে, পিপিপির অনীহার
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বর্তমানে বাংলাদেশ হচ্ছে মাদকের একটি ট্রানজিট রোড। এর থেকে যদি বাঁচতে হয়, তবে আমাদের সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এছাড়া মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘অল-আউট অ্যাকশন’-এ যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এম খুরশীদ হোসেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করার। বারবার আঘাত আসার পরও এ জাতি ঘুরে দাঁড়িয়েছে। বাঙালি জাতির সব অর্জনেই এসেছে ত্যাগের মাধ্যমে।’ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৪ সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলবে, কারণ একুশ আমাদের শিখিয়েছে কীভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করা যায়।
ফের ডিম, পেঁয়াজ ও ব্রয়লার মুরগি চড়া দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিম ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পেঁয়াজ কিনতে ক্রেতার গুনতে হচ্ছে সর্বোচ্চ ১৩০ টাকা। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে খরচ হচ্ছে ২০০ টাকা। এছাড়া নতুন করে বেড়েছে আদা-রসুনের দাম। ফলে এসব পণ্য কিনতে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তাকে। বাজারে গিয়ে
রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ রায় ঘোষণা করবেন। গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় রায় ঘোষণার জন্য ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে আজকের দিন ধার্য করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ জানুয়ারি
গাজা সংঘাত এখন রুপ নিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে। এবার ইসরাইলের উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার দখলকৃত অঞ্চলের তিনটি ইসরাইলি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের আল মায়াদিন টেলিভিশন এ তথ্য জানিয়েছে। খবর প্রেসটিভির। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকার সমর্থনে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ইসরাইলের বিরকাত রিশাসহ তিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে
আগেই জানা গিয়েছিল পবিত্র শব-ই-বরাতের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে পরিবর্তন আসতে পারে। এবার আনুষ্ঠানিকভাবে বিপিএলের নকআউট পর্বের ম্যাচের সূচিতে পারিবর্তন এনেছে বিসিবি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বের সূচি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ হওয়ার কথা ছিল। এ ছাড়া ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হওয়ার কথা ছিল। তবে নতুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে তুষারধসে ২৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮ জন। দেশটির বিভিন্ন অংশে ভারী তুষারপাতের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সারা রাত নুরিস্তান প্রদেশের টাটিন উপত্যকার নাকরে গ্রামে প্রচণ্ড তুষারপাত হয়। একজন প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানান। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এনডিটিভি। নুরিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, এখনও