শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬১৫ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১:১১

শেয়ার করুনঃ
ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ

প্রকল্পের কাজে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গেল মাসের (২১ জানুয়ারি) সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মুস্তাক এর বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন একই পরিষদের ইউপি সদস্য মো: ফারুক হোসেন। 

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কাবিখা, এলজিইডিসহ অন্যান্য প্রকল্পের প্রায় ৬০-৬৫ লক্ষ টাকা জামালপুর ইউনিয়ন পরিষদ বরাদ্দ পেয়েছে। প্রকল্পের টাকা খরচের জন্য চেয়ারম্যান ও ইউপি সচীব যেনো তেনো একটি কমিটি করেন। ইউপি সদস্যরা প্রকল্পের টাকা উত্তোলনের জন্য পাঁচটি রাস্তা উন্নয়নের বিল ভাউচারে সই করলেও একটি রাস্তাও কাজ হয়নি। তবে ইতোপূর্বে যতগুলো রাস্তার কাজ হয়েছে তা হয়েছে চল্লিশ দিনের কর্মসূচীর টাকা দিয়ে। 

আরও

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৯ পাচারকারী আটক

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৯ পাচারকারী আটক

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, প্রকল্পের টাকার হিসাব চাইতে গেলে চেয়ারম্যান ইউপি সদস্যদের বরখাস্তসহ নানা প্রকার হুমকি দেয়। পরিষদের পুকুরে মাটি ভরাটের জন্য দুই ধাপে চার লক্ষ টাকা বরাদ্দ নেওয়া হলেও এখনো পুকুর ভরাট হয়নি। এক স্কুলে টিনসেটের একটি ঘর নির্মাণের জন্য দুই লক্ষ, আরেক স্কুলে বেঞ্চ বানানোর জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ নিলেও বাস্তবে ৫০হাজার টাকা খরচ হয়নি। 

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দুই লক্ষ টাকা বরাদ্দে বেশ কয়েকটি কালভার্ট নির্মাণ করা হলেও তাতে খচর হয়েছে অর্ধেক।এছাড়া বিভিন্ন ভাতা, চালের কার্ড, টিসিবির ১৭৩০টির কার্ডের মধ্যে চেয়ারম্যান একাই ৮৭০টি নিজের কাছে রাখেন। এমনকি গরিবের চালেও দরিদ্রদের কাছে থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। 

আরও

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু নিখোঁজের পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু নিখোঁজের পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

এসবের প্রতিবাদ করতে গেলে তিনি ইউপি সদস্য ফারুক হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে বিভিন্ন প্রকার হুমকি দেয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। 

লিখিত অভিযোগের সূত্র ধরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামে একটি  কালভার্ট নির্মাণ করা হয়েছে। এতে বরাদ্দ ধরা হয়েছে দুই লক্ষ টাকা। কিন্তু গ্রামবাসীর অভিযোগ এখানে দুই লক্ষ টাকা নয়, খরচ হয়েছে ৪০-৫০ হাজার টাকা। কাজও হয়েছে নিম্নমানের। নির্মাণের সাত দিনেই চার পাশ ভেঙ্গে গেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ ব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্য মো: নাসিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজী হননি। 

অন্যদিকে মহব্বতপুর গ্রামের কালভার্টের চিত্র একই। তবে প্রকল্প সভাপতি শ্রী কবিন্দ্র জানান, ভিন্ন কথা। তিনি বলেন, কালভার্টের বরাদ্দ দুই লক্ষ টাকা ধরা হলেও বাস্তবে তা খরচ হয়েছে এক লক্ষ টাকা। আর বাকি টাকা ইঞ্জিনিয়ার ও অন্যান্যদের যাতায়াত খরচ দেওয়া হয়েছে বলে তিনি জানান। 

এ বিষয়ে ইউপি সদস্য ফারুক হোসেন জানান, চেয়ারম্যান এস.এম মুস্তাক তিনি তাঁর ইচ্ছামতো কাজ করেন। কোন কাজ সঠিক ভাবে করা হয়নি। সবখানেই চেয়ারম্যান অনিয়ম ও দুর্নীতি করেছে। আমরা প্রতিবাদ করলে মারমুখি আচরণ এবং বিভিন্ন ধরণের হুমকি দেয়।যেখানে সাত লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে কাজ হয়েছে দেড় লক্ষ টাকার। আমি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের কারণে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। 

অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান এস.এম মুস্তাক জানান, আমার সম্পর্কে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট। তিনি (ফারুক হোসেন) এর আগেও আমার নামে অভিযোগ করেছিলো কিন্তু কোন লাভ হয়নি। তদন্তে কোন দুর্নীতি ধরা পড়েনি।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রকল্পে অনিয়ম হলে বরাদ্দ বাতিল করা হবে। এর আগেও ঐ ইউনিয়নে প্রকল্পে অনিয়মের কারণে বরাদ্দ বাতিল করা হয়েছে। এবারও অনিয়ম হলে তা খতিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রকল্প
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

সারাদেশে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

সারাদেশে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

এ সম্পর্কিত আরও পড়ুন

গণমাধ্যম আধুনিকায়নে নীতিনির্ধারণী আলোচনার আশ্বাস তথ্যমন্ত্রীর

গণমাধ্যম আধুনিকায়নে নীতিনির্ধারণী আলোচনার আশ্বাস তথ্যমন্ত্রীর

গণমাধ্যমে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে জবাবদিহিতার পরিধি নতুনভাবে নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল সার্কিট হাউজে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম ব্যবস্থাপনা এখনো পুরোপুরি আধুনিক কাঠামোয় রূপান্তরিত হয়নি। তথ্য মন্ত্রণালয় যখন প্রতিষ্ঠিত হয়, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের বিকাশ ছিল না। বর্তমানে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর বিশ্বে নতুন

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ নং তেঁনাপঁচা আশ্রয় কেন্দ্রের মূল্যবান অনেকগুলো মেহগনি গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ উঠেছে। গাছগুলো ১৭/১৮ বছর আগে কিনে এখন কেটে নিচ্ছেন স্হানীয় নজরুল মোল্লা নামের এক ব্যাক্তি। তিনি দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল মোল্লার বড় ভাই এবং তিনি নিজেও বিএনপি করেন বলে সাংবাদিকদের জানান। তবে নজরুল মোল্লার দাবি গাছগুলো তিনি বৈধভাবে আশ্রয় কেন্দ্রের বসতিদের কাছ থেকে কেনার

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৯ পাচারকারী আটক

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৯ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশের কোস্ট গার্ড এক বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জন পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ২টায় ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় অভিযান চালায়। অভিযানের

ধামইরহাট পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন

ধামইরহাট পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন

নওগাঁর ধামইরহাট পৌরসভার নিমতলী বাজার থেকে হাটখোলা রোডের দূর্গা মন্দির পর্যন্ত ৯৪ মিটার আরসিসি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী বেলা ১১ টায় জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। ২৬ লক্ষ ৪১ হাজার ৬৩৬ টাকা ব্যয়ে ৯৪ মিটার দৈঘ্য ও সাড়ে ৫ মিটার প্রশস্ত এই রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু নিখোঁজের পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু নিখোঁজের পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর তাবাসসুম নামে সাত বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার বারবাজার এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে খেলার সাথীদের সঙ্গে শেষবার দেখা যায় তাবাসসুমকে। এরপর আর বাড়ি না ফেরায় রাতভর স্বজনরা মাইকিং ও খোঁজাখুঁজি করেন। নিখোঁজের উৎকণ্ঠা নিয়ে