বৈঠা হাতে নৌকায় বসে ভোটারের কাঁধে চড়ে জনসভা মঞ্চে যান জামালপুর-৫ সদর আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। ভোটারের কাঁধে পা রেখে নৌকার প্রার্থী মঞ্চে যাওয়ার ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় তা নিয়ে সমালোচনার ঝড় বইছে। শনিবার বিকালে জামালপুর সদর উপজেলার শৈলের কান্দা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই ঘটনা ঘটে। জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভোট দিতে বাধা দিলে কিংবা হুমকি-ধামকি দিলে দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। ভোটের পরিবেশ ভালো আছে, আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে। রোববার ২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইসি
কুমিল্লা দেবীদ্বারের বাগুর ষ্ট্যাশনে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে পুড়লো সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাস। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত পৌনে ৩ টায়- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাগুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে। বাসটি ‘ঢাকা-কুমিল্লা সড়কে যাত্রী পরিবহনকারী ‘তিশা’ পরিবহনের। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাসের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আচরণবিধি লঙ্ঘনে কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি। তিনি বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। ইসি আলমগীর বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না।রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও কমিশন ভবনে তিনি
নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনায় নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গত শুক্রবার ২২ ডিসেম্বর দুপুরে সেনবাগের ছমির মুন্সির হাটে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক এ হুমকি দেন। জানা গেছে, মানিক নৌকার বিরোধিতা করে সতন্ত্র
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার কাগমারী এলাকার ট্রাকচালক পারভেজ (৫৫) ও মহেশপুর উপজেলার আজমপুর এলাকার হেলপার নাজমুল (৪০)। ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে ভুষিবোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। সেখানে তিনি কি খাবেন, কি করবেন এ নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের। এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) জিন্নাত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনির প্রাণ যাচ্ছে। হামলা থামার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।রোববার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত ২০ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন। অপরদিকে পশ্চিম
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, আগামী বছরের ৯ ফেব্রুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা নেব। পরীক্ষা উপলক্ষ্যে ৯ জানুয়ারি থেকে সব মেডিকেল কোচিং বন্ধ থাকবে। তিনি বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে আগামী ১ জানুয়ারি থেকে দেশি শিক্ষার্থী এবং ৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। কিন্তু ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না।রোববার (২৪ ডিসেম্বর) গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি
দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের দুই বছর (২০২৩-২০২৫) মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত আটটায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৩ সদস্যের এ নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের পূর্বের কমিটির সভাপতি ও দৈনিক কালের কন্ঠ ও বৈশাখী টিভির হিলি প্রতিনিধি মোঃ গোলাম মোস্তাফিজার রহমান মিলন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের বর্তমান
দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা। কিন্তু তারপরও বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ নুসিরাত শরণার্থী শিবির ও খান ইউনুসে হামলার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে জানিয়েছেন, গাজায় দুর্ভিক্ষ আসন্ন হয়ে পড়ছে। কারণ তীব্র লড়াইয়ের কারণে মানবিক সহয়তাসহ কোনো কিছুই সেখানে পাঠানো যাচ্ছে না। যদিও গাজায় মানবিক সহায়তা পাঠাতে জাতিসংঘের নিরাপত্তা
ঝালকাঠি -১ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন , আমি যখন আপনাদের আওয়ামী লীগে যোগদান করেছি তখন এ অঞ্চলে , বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল (বিএনপি) থাকবে না। শেখ হাসিনার এই আস্থা আমার উপর আছে। আমি অলরেডি কাঁঠালিয়ার সকল বিএনপির লোক নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। রাজাপুরেরও অনেক অংশ এসে গেছে দু-একটা নাবালোক এদিক ওদিক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন সুজন নামের এক ব্যক্তি। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাটারা থানায় সোপর্দ করে। অভিযুক্ত সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের
শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। দারুণ অভিনয়ে জয় করেছিলেন দেশবাসীর মন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ছোট থেকে বড় হয়ে দীঘি এখন নায়িকা। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি সিনেমার খবরে এলেন তিনি। ‘প্রিয় প্রাক্তন’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার রিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার মাহমুদ ওসিন। জানা গেছে, তিনটি গল্পে তিন নির্মাতা
দেশের ইতিহাসে স্বর্ণের দাম ছুঁয়েছে নতুন রেকর্ড। পাঁচ দিনের ব্যবধানে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে বেড়েছে ১৭৫০ টাকা। এর ফলে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪২ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। শনিবার (২৩ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদল সভাপতি মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের সমর্থনে আজ শনিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আগের মামলা ছিল। সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী
ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ হচ্ছে— এমনটা চোখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। যদি কেউ বাধা দেয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ে একই কথা বলেছি। বিএনপিসহ বিরোধীদলগুলো ভোট
দ্বাদশ নির্বাচনের পর সংকট সমাধান নয় বরং বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন লেখক-শিল্পী-শিক্ষক ও সাংবাদিকরা। তারা বলেন, দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এই নির্বাচন। নির্বাচনের পর দেশ পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার একটা ক্ষেত্রে পরিণত হতে পারে। সরকারের এবারের নির্বাচন ২০১৪ সালের নির্বাচনী মডেলের সম্প্রসারণ। এটা নির্বাচন নয়, ভোটের খেলা। এই নির্বাচন ঠেকাতে সবাই একসঙ্গে ব্যর্থ হচ্ছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের বিশ্ব
পটুয়াখালীর মহিপুরে নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্ততঃ ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদের মধ্যে
নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমানিত হওয়ায় ঝিনাইদহের দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রত্যাহারকৃত ওসিরা হলেন জেলার শৈলকূপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল ও হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমান মিনে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ও পুলিশ সুপারের প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় আগামী ২৯ ডিসেম্বর জনসভা উপলক্ষে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সম্মতিক্রমে ছয় সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান সমন্বয়ক হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও
ভোট চেয়ে গণসংযোগ করেন বগুড়া-৪ আসনের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে লড়ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ইতিমধ্যে নির্বাচনি গণসংযোগও শুরু করেছেন তিনি। শনিবার নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর এলাকায় কর্মীদের নিয়ে গণসংযোগ করেন হিরো আলম। গণসংযোগকালে ভোটারদের তিনি বলেন, গত নির্বাচনে পরাজিত হলেও আপনাদের পাশে ছিলাম। কিন্তু এই
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে চেয়ারে বসতে বলাকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) কার্যালয়ের সভাকক্ষে জেলার সব সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা শুরুর আগে এ ঘটনা ঘটে। যদিও এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন