আগামী মার্চেই মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে জানা গেছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের কয়েকজন ত্যাগী নেতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মূল্যায়ন করা হতে পারে। আর এতে বর্তমান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে যুক্ত হতে পারেন ৭-৮ জন নতুন মুখ। ফলে মন্ত্রিসভার আকার ৩৭ থেকে বেড়ে ৪৫ হতে পারে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রিসভার আকার বাড়ানোর
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথবাক্য পাঠ করান। এর আগে গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৪৭ জন আওয়ামী লীগের, জাতীয় পার্টির ২ জন, একজন ১৪
মিশিগানে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজু (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার ছেলে শাহজাহান তামিম ও মেয়ে সানজিদা মুমু আহত হয়েছেন। এরমধ্যে সানজিদা লাইফ সাপোর্টে রয়েছেন।নিহত জাহাঙ্গীর আলী সাজুর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে। চার বছর আগে সপরিবারে তিনি মিশিগানে যান। সেখানকার ওয়ারেন সিটিতে বাস করতেন। গণমাধ্যমে জানা গেছে, গত রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ওয়ারেন সিটির রায়ান সড়কের টেন
দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান শুরু করেছে র্যাব।বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বলেন, রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার বিভিন্ন হাসপাতালে দালালরা রোগীদের সঙ্গে প্রতারণা করে। এমন একাধিক অভিযোগের পর অভিযানে নেমেছে র্যাব। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল
লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কার্যকরী সংসদের ব্যানারে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি'র ছবি ব্যবহার করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাতীবান্ধা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি নূরনবী। অভিযুক্ত শিক্ষকরা হলেন, সুধাংশু ভুষন রায়, মাসুদা আক্তার বানু,রাব্বী গোলাম সারোয়ার মনিরুল ইসলাম তপু, সুলতান আহম্মেদ শিপু, আব্দুল জব্বার, মিজানুর রহমান
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ২৩৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে অংশ নেওয়া গিভাতি ব্রিগেডের ২৫ বছর বয়সী এক মেজর এবং ২৪ বছর বয়সী এক ক্যাপ্টেন নিহত হয়েছেন। ওই একই ইউনিটের আরও সাত সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। তাদের অবস্থা গুরুতর। চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদেরকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে
উত্তর জনপদের জেলা নওগাঁ। খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত এ জেলা। এ জেলার আত্রাইয়ে চলতি বোরো মৌসুমে জমিতে পানি সেচে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে নলকূপ মালিকদের বিরুদ্ধে। উপজেলা সেচ কমিটি নির্ধারিত দরের চাইতে বিঘা প্রতি ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কৃষকেরা। এদিকে নলকূপ মালিকেরা বলছেন তেলের দাম ও পাহারাদারের মজুরি বেশি
দেশের ষষ্ঠ ইলিশ অভয়াশ্রম বরিশাল জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুমাস ইলিশসহ সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। এ বিষয়ে গতকাল ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে হিজলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ’র) ফ্যামিলি ডে গাজীপুরের পূবাইলে মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা অবধি আপন ভূবন রিসোর্ট এ অনুষ্ঠিত হয়। এতে বিডিজেএ'র সদস্যদের সঙ্গে বাবা-মা, স্ত্রী ও সন্তানরা অংশ নেন। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে তিন প্রজন্মের সম্মেলন ঘটে। সকাল ৭টায় সেগুনবাগিচা থেকে যাত্রা শুরু পিকনিক স্পটে পৌছায় ৯ টায়। পরে দুপুর গড়িয়ে সন্ধ্যা পরে রাতে
পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সেতু থেকে একটি বাস ছিটকে পড়ে যাওয়ার ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ওই দুর্ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাসটি মালির কেনেইবা শহর থেকে প্রতিবেশী বুরকিনা ফাসোতে যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় একটি সেতু থেকে পড়ে যায়। এই ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ
মোবাইল ইন্টারনেট সূচকে ৭ ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা আগে ছিল ১০১তম।ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জানুয়ারি মাসের সূচকে এমনটি উঠে এসেছে। এতে দেখা যায়, জানুয়ারি মাসের হিসেবে মোবাইল ইন্টারনেট খাতে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা গত ডিসেম্বরে ১০১তম অবস্থানে ছিল। পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৯তম। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ অনুষ্ঠিত হবে।বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করাবেন।শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন এবং বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন।এর আগে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ৫০ এমপির তালিকাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে ইসি জানায়, দ্বাদশ জাতীয়
গাজীপুরের টঙ্গীতে একটি ৭ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন।বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মরিয়ম ম্যানশন নামের ওই ভবনে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।স্থানীয়রা জানান, টঙ্গী বাজার এলাকার ওই ভবনের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের শাখা রয়েছে। ভবনের বাকি অংশ
কারো পেছনে ইক্তেদা করার জন্য বা তার ইমামতিতে নামাজে দাঁড়ানোর জন্য ওই ব্যক্তির ইমামতির নিয়ত করা জরুরি নয়। কেউ একা নামাজ শুরু করার পরও অন্যরা তার ইক্তিদা করতে পারে বা তার ইমামতিতে নামাজে দাঁড়াতে পারে। একা নামাজ শুরু করার পর নামাজি যদি বুঝতে পারে তার পেছনে কেউ নামাজে দাঁড়িয়েছে, তাহলে তার কর্তব্য ইমামের মতো তাকবির জোরে বলা, মাগরিব, ইশা বা ফজরের
রাজধানীর শাহজাহানপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে এক বাড়িতেই দুইবার আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে প্রথম আগুন লাগার পর লাইন ঠিক করতে গেলে সন্ধ্যা ৬ টার দিকে আবারও আগুন লাগে সেখানে। এতে দুই দফায় বাড়ির বাসিন্দা, প্রতিবেশী ও মিস্ত্রীসহ ৭ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শাহজাহানপুরের ঝিল মসজিদ এলাকায় মোহনা টেইলার্স গলির ৫৩ নম্বর ৫ তলা
অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং এবং পেস বোলিং কোচের নাম। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, টাইগারদের ব্যাটিং কোচ হলেন সাবেক ইংল্যান্ড বংশোদ্ভূত সাবেক বারমুডা ক্রিকেটার ডেভিড হ্যাম্প এবং পেস বোলিং কোচ সাবেক নিউজিল্যান্ড পেসার আন্দ্রে অ্যাডামস। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ এবং পেস বোলিং কোচের নাম দু-একদিনের মধ্যে ঘোষণা হবে- এটা অনেকটাই অনুমিত ছিল। কারণ,
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের ধুলন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয়া পাওয়া গেছে। তিনি হলেন জেলা সদরের ভাটবাউর গ্রামের শামসুল হকের ছেলে জুয়েল হোসেন (৩৫)। তিনি কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তবে তারা একে অপরের খালাতো ভাই বলে জানা গেছে। ঘিওর থানা-পুলিশ
অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় আরও দুদিন বাড়ানো হয়েছে। আগামী ১ ও ২ মার্চ শুক্র-শনিবারও মেলা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা দুদিন বাড়ানোর আবেদনে অনুমোদন দিয়েছেন। তাই বইমেলা আগামী ২ মার্চ পর্যন্ত চলবে। বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা রাত ৯টার দিকে বইমেলায় ঘোষণা কেন্দ্র থেকেও
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার এখন একটি শক্তিশালী ইউনিটে পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং দেবীদ্বারকে স্মার্ট উপজেলা গঠনে সকল ইউপি চেয়ারম্যান এবং পৌরসভা একসাথে মিলে মিশে কাজ করবো। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) সকালে “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে
মেহেরপুরের গাংনী উপজেলার সি ডি জি এম দারুল উলুম ফাতেমাতুজ্জোহুরা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিম খানার ১ম হাফেজা উম্মে হাবিবার বিদায় অনুষ্ঠিত হয়েছে। দুই বছরের মধ্যে উম্মে হাবিবা ১৫ বছর বয়সে এ অর্জন করেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের চককল্যাণপুর গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উম্মে হাবিবা হাফেজা বিভাগে ভর্তির দুই বছরের মধ্যে কোরআনের হাফেজা হলেন।হাজী মোহাম্মদ বজলুর রহমানের
“ স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল এগারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার তিনটি ইউনিয়ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার (২৭ শে ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা, চশমা প্রদান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ফ্রি ডায়াবেটিস চেকআপ এবং ফ্রি ব্লাড প্রেশার চেকআপ করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা
শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিকাণ্ডে এক বাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে কামারেরচর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফিরোজা বেগম (৭০) ও শিশু শরিফ (৭) সহ দুইজন নিহত হয়েছে এবং চারটি গরু মারা গেছে। আজ ভোরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মোঃ আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শেরপুর
কুমিল্লার দেবীদ্বারে মৌসুমী গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পার্লার’ এর কর্তৃপক্ষ কর্তৃক অপহরনের ৭ দিনেও স্বামী মো. সোহেল মিয়া(২৮)কে উদ্ধার করতে না পেরে, স্বামী উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজ সোহেল মিয়ার স্ত্রী ও তার স্বজনরা। মঙ্গলবার বিকেল ৪টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ তুলে ধরেন অপহৃত সোহেল মিয়ার স্ত্রী হালিমা খাতুন। সংবাদ সম্মেলনে দেবীদ্বার উপজেলার খলিলপুর