গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যেমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যাক্রমের উদ্বোধনের অংশ হিসেবে পিরোজপুরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের আওয়াতাধীন মোট ৫৮ টি প্রকল্প ও আশ্রয়ন-২ প্রকল্পের আওতাধীন ১৫ টি ঘর রয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আজ বুধবার, ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া একটি হিন্দু উৎসব। এটি কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে, কালীপূজার দুই দিন পরে অনুষ্ঠিত হয়। পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ২য় দিনে উদযাপিত হয়। ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন। এছাড়াও এটি যমদ্বিতীয়া নামেও পরিচিত। ভাইফোঁটা নিয়ে নানান পৌরাণিক কাহিনি রয়েছে। কথিত আছে, সূর্য ও তার পতœী সংজ্ঞার যমুনা নামে কন্যা ও যম নামে এক
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলীর উপস্থিতিতে নগর ভবনে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার। এ সময় বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুম শামীম, কাউন্সিলরবৃন্দ এবং মেয়রপতœী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। হয়তো দু-এক দিনের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয় তাহলে আমরা আবারও ক্ষমতায় আসব। আর ভোট না দিলেও আমার কোনো আফসোস থাকবে না। কারণ, আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায়
সরকারি ব্যবস্থাপনার মতো বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা ধরা হয়েছে। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে একটি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। ২৪ টি মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পগুলোর ব্যয় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা।মঙ্গলবার( ১৪ নভেম্বর) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। এ সময় গণভবনের সঙ্গে ৬৪ টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারাদেশে ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫৯টি ভবন উদ্বোধন করবেন।মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের এসব ভবন একযোগে উদ্বোধন করবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এসব ভবনের ১১ হাজারব২৩১টি শ্রেণিকক্ষে ৫ লাখ ৬১ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল। দেশের গণতন্ত্র সুসংহত করেছে আওয়ামী লীগ। নির্বাচন ছাড়া বা অন্য কোনো পদ্ধতিতে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আসেনি। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা।মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।এতে ওই এলাকার এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বেশিরভাগই মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা
নোয়াখালীর সেনবাগে দ্রুত গতির ট্রাক চাপায় মো.শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো.শাহাদাত হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।। স্থানীয় সূত্রে জানা যায়, ফজর নামাজ শেষে প্রাত ভ্রমনে বের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় হাসপাতাল পরিণত হচ্ছে কবরস্থানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এমন হুঁশিয়ারি দিয়েছে। এমনকি গাজার এই হাসপাতালটি মৃতদেহ দাফন করতে পারছে না বলেও জানিয়েছে সংস্থাটি। গাজায় টানা প্রায় দেড় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলা হচ্ছে হাসপাতালেও। গাজার সবচেয়ে বড় দুটি হাসপাতাল ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (১৪ নভেম্বর) এক
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ম্যাথিউ মিলার বলেন, আমি এর আগেও অনেকবার বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ তার জনগণের মাধ্যমেই নির্ধারিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দুই হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নবনির্মিত ভবন, কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টার, চারটি মাল্টিপারপাস অডিটোরিয়ামের উদ্বোধন করবেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি এসব ভবন উদ্বোধন করবেন সরকারপ্রধান। অনুষ্ঠানটি সব জেলা প্রশাসক কার্যালয় থেকে ভার্চুয়ালি লাইভ প্রচার হবে।সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার,
অবিশ্বাসীরা দুনিয়ায় তাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখে নিজেদের সফল মনে করে। ভাবে তারা অনেক উন্নতি করে ফেলেছে, অনেক এগিয়ে গেছে। কোরআনে আল্লাহ তাদের এই আত্মপ্রবঞ্চনার সমালোচনা করেছেন। পাশাপাশি নেক কাজে অগ্রসর মুমিনদের ৫টি গুণের প্রশংসা করে ঘোষণা করেছেন, প্রকৃত অগ্রসর ও সফল তারাই। আল্লাহ বলেন, اَیَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّ بَنِیْنَ، نُسَارِعُ لَهُمْ فِی الْخَیْرٰتِ بَلْ لَّا یَشْعُرُوْنَ، اِنَّ الَّذِیْنَ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট এনামুল ইসলাম রুবেল ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেছেন। রবিবার ১২ নভেম্বর দুপুরে বিধি অনুযায়ী তার আবেদন ফরম গ্রহন করে স্বাক্ষর করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান রসুল এবং সাধারণ সম্পাদক এডভোকেট বনি আমিন বাকলাই এবং সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা। এনামুল ইসলাম রুবেল জাতীয় পার্টি (জেপি) কেন্দ্ৰীয় ওয়ার্কিং কমিটির যুগ্ম
জাতীয় পার্টির সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠক করেছেন। এ সময় পিটার হাস দলটির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি পৌঁছে দেন। সোমবার (১৩ নভেম্বর) বিকালে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা ৩টার দিকে পিটার হাস জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে যান।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জাহাংগীর আলম বলেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই অপেক্ষা করতে হবে। এ সময় পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব। নভেম্বরের প্রথমার্ধের বাকি আর
দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের আসন্ন নির্বাচন ইস্যুতে এ বৈঠকের অনুরোধ করেছেন তিনি। সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে এ তথ্য জানান। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে
রাজধানীর শনির আখড়ার চৌরাস্তা এলাকায় ব্রিজের ওপরে মৌমিতা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নির্বাপনে কাজ করছে। সোমবার (১৩ নভেম্বর) সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নির্বাপনে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া হাউসের কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় বক্তা ব্রাদার রাহুল হোসাইনের আগমনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার আগমন প্রতিহত করতে সোমবার বাদ আছর উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বাজার জামে মসজিদের সামনে মানববন্ধনের আয়োজন করে ধর্মভীরু তাওহীদি মুসলিম জনতা। জাতীয় ওলামা মাশায়েখ আইইম্মাহ পরিষদ, কওমি ওলামা পরিষদ, ইসলামী যুব ও ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নিতে সমবেত হন। মানববন্ধন আয়োজকদের দাবি ব্রাদার রাহুল
পটুয়াখালীর কলাপাড়ায় ভাসা-২ প্রকল্পের ‘সুইমসেফ: জীবন রক্ষায় সাঁতার’কার্যক্রমের অধীনে বার্ষিক সাঁতার প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে এ সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ছেলে ও মেয়েদের জন্য বয়স ভিত্তিক ৪টি বিভাগে (৬ থেকে ৮ এবং ৯ থেকে ১০) সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী মোট ৩৬জন প্রতিযোগী
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের আগত রিকাবী গ্রামে ২০২৩-২৪ অর্থ বছরের দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্লক পর্যায়ে অবহিতকরণ কর্মশালা- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আলিহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আগত রিকাবী গ্রামে স্থানীয় কৃষকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক আবুল ফজল মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত থেকে
আশুলিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল আনন্দ র্যালি করেছে আশুলিয়া থানা যুবলীগ। এ সময় সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে র্যালি বের করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে নতুন ইপিজেড ঘুরে আবার বাইপাইল এসেছে শেষ করেন। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুন সংবলিত মিছিল নিয়ে বাইপাইল মোড় এলাকায়
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার সকালে সৈকতের পূর্বদিকে গঙ্গামতি এলাকায় সমুদ্রে ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, গত দুই-তিনদিন আগে তাকে এই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে ধারনা। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সকালবেলা স্থানীয়দের কাছে