নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ৫ ছেলের জননী ছিল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই
আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক। তিনি জানান, ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত
সকালে কনকনে শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিলো দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলা। টানা আট দিন পরে আজ সকাল এগারোটার দিকে সূর্যের দেখা মিললেও নেই কোন সূর্যের তাপ। ভোরবেলা ও রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে এ উপজেলার মানুষ। সকাল বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঘন কুয়াশা আর হিমেল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। এ
ঝালকাঠির নলছিটি উপজেলায় সাবেক স্ত্রীর করা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত স্বামী মো. নজরুল ইসলাম (৪৫)কে ২০ বছর পরে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর একটি দল। গ্রেফতারের পর বুধবার (১৭ জানুয়ারি) তাকে নলছিটি থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃত নজরুল ইসলাম উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার মোসলেম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। জানাগেছে, গ্রেফতার নজরুল ও
স্মাগলিংয়ের ব্যবসা নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে শামিম হোসেন ও মন্টু মিয়া নামে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শামসুল ইসলাম নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকাল পৌনে চারটার দিকে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাঘাডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম আকালে নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালাতে গেলে তাদেরকে গুলি চালিয়ে হত্যা করা হয়। শামিম হোসেন বাঘাডাঙ্গা গ্রামের ছামসুল ইসলামের ও মন্টু
নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকানের ভেতরে ঢুকে বাসযাত্রীসহ ১২ আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০জনকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছ। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন, আবদুর রহীম (৫০), গোপাল আশ্চর্য (৫০) ও নজরুল ইসলাম (৩৫)। বুধবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা টু সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে ‘একপেশে এবং সরকারবিরোধী’ উল্লেখ করে সংস্থাটিকে ‘বিএনপির দালাল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, টিআইবি বিএনপির সুরে কথা বলে। ইতিহাস বলে, তারা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তারা সবসময়
ইরানে এবার পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৭ নারী ও শিশু নিহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার জবাবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই হামলা চালিয়েছে পরমাণু শক্তিধর এই দেশটি।পাকিস্তান অবশ্য ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার হামলা
নাশকতার অভিযোগে করা আরও চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেফতারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ছয় দিনের রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ
দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির ফলে সারাদেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যশোরে ১৬ মিলিমিটার বৃষ্টি
বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে
বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে শ্রমিক নেওয়ার চুক্তি রয়েছে মালয়েশিয়ার। তবে এ চুক্তি নতুন করে পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে দেশটি। শ্রমিকশোষণ বন্ধ এবং শ্রমবাজারে যে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে— সেটি দূরীকরণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশেষ করে বাংলাদেশ এবং নেপালের শ্রমিকরা সেখানে প্রতারণার শিকার হওয়ায় এই ঘোষণা এসেছে দেশটির পক্ষ থেকে।ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর থেকে অসংখ্য
চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৭ জানুয়ারি) তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে মামলার বাদী জামিনের বিরোধিতা না করে আপসের শর্তে মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত রাসেলের জামিন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে হাজির হননি।বাদীপক্ষের আইনজীবী সাদিকুর
ঝালকাঠিতে সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষকের মূখে হাসি ফুটে উঠেছে। চারদিকে মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। আর বিভিন্ন প্রজাতির মাছি ও ছোট পাখির গুঞ্জনে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং সরিষা ক্ষেতে দর্শনার্থীদের ভীড় বেড়েছে। বুধবার (১৭ জানুয়ারী) সরেজমিনে ঘুরে দেখা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলায় বিগত বছর সরিষার ভাল ফলন হওয়ায় এবারও কম খরছে বেশী ফলন এর আশায় চাষীরা আমনধান গোলায় তুলে
ভেজলিন, বোরোলিন কিংবা লিপ বাম। শীত পরলেই পকেটে, ব্যাগে এদের উপস্থিতি। ঠোঁট ফাটা থেকে বাঁচতে এগুলো একেবারেই মাস্ট। কিন্তু জানেন, আপনি যদি নিয়মিত গভীর চুম্বনে মিশে থাকেন, তাহলে শীত থাকবে, তবুও ঠোঁট ফাটবে না! ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। উত্তুরে হাওয়া এখনও শহরের আনাচ-কানাচে ছড়িয়ে পড়েনি। কিন্তু অনেকেই ইতিমধ্য়ে ত্বকে শীতের টান ভাব অনুভব করছেন। অনেকেরই ঠোঁট ফাটছে। বিশেষজ্ঞরা
ফেব্রুয়ারিতে নাকি বাগদান সারবেন রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা! হ্যাঁ, এমনটাই রটে গিয়েছিল বলিপাড়ায়। তবে এ খবর নাকি একেবারেই সত্যি নয়। বরং ইন্ডাস্ট্রি সূত্র বলছে, বাগদান বা বিয়ে নয়, এই তারকা জুটি নাকি লিভ ইন রিলেশনেই থাকবেন ঠিক করেছেন। ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। গত বছর থেকেই রশ্মিকা ও বিজয়ের খবরে ছয়লাপ গোটা ইন্ডাস্ট্রি। ঠিক এই গুঞ্জনের মাঝেই হঠাৎ করে
যশোরের কেশবপুর উপজেলায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বিদ্যালয়সমূহ থেকে সিলিং ফ্যান সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ভোগতি নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে ১৬ জানুয়ারি গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর বিদ্যলয়ের ক্লপসিক্যাল গেটের তালা ও শিক্ষকদের কার্যালয়-সহ সকল শ্রেণী কক্ষের দরজার তালা ভেঙ্গে ফেলে। চোরেরা বিদ্যালয় থেকে ৮টি সিলিং
উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনভর দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার সংমিশ্রণে বেড়েছে ঠান্ডার প্রকোপও। এমন পরিস্থিতিতে দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে দাতা সংস্থাটি । বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ২ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়
এবার বিকৃত ভিডিও ফাঁস হল ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে নেচে জনপ্রিয়তা পাওয়া অঞ্জলির। ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন এই মডেল। এরপরই তার ভাগ্য বদলে যায়। কঙ্গনা রণৌত সঞ্চালিত শো লক-আপে নজর কাড়েন অঞ্জলি। সেখানে আরেক প্রতিযোগীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বেশ আলোচিত হন। সম্প্রতি বিকৃত ভিডিও ফাঁসের অভিযোগে এবার এ অভিনেত্রী হলেন আইনের দ্বরস্থ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে
ধান-চাল বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে বড় হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, চারদিনের মধ্যে চালের দাম কমিয়ে আগের দামে না আনলে মজুদকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দাম না কমলে প্রয়োজনে চাল আমদানি করা হবে বলেও জানান তিনি৷ বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ধান-চাল বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী
বাসের পর এবার চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। লালমনি এক্সপ্রেস নামক ওই ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনটির অ্যাটেন্ডেন্ট আক্কাছ গাজীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় মামলা করেছে পুলিশ। ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনের খ বগির ৭ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে।
আসছে রমজানে প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, উৎপাদন ও মজুদ থাকার পরও তুলনামূলক বিচারে কিছু কিছু ক্ষেত্রে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাকে নিয়ে আপনারা (বিএনপি) আমাদের কত রং দেখালেন, কত জাদুই বা দেখাইলেন, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব তিনি (আওয়ামী লীগকে) অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন? বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। এবারের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি ব্যাংক) এর উদ্যোগে উপজেলার মাদ্রাসার ইয়াতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ইয়াতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরন করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েমা হাসান। ইউসিবি ব্যাংক সুবিদখালী শাখা ব্যবস্থাপক মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ