একাধিক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার জামিন চেয়ে আবেদন করা হয়েছে। জামিন আবেদন করা বাকি দুজন হলেন, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ আবেদন করেন। তিনি জানান, ১০ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ৯
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর থেকেই বাজারে নৈরাজ্য চলছে। তবে এবার বাড়তি দামের বিরুদ্ধে এক হয়েছেন ভোক্তারা। বিভিন্ন সামাজিক যোগাযোগ-মাধ্যমে পেঁয়াজ কেনা থেকে বিরত থাকতে প্রচারণা চালানো হয়েছে। অন্যদিকে, বাজারে আসতে শুরু করেছে দেশীয় নতুন পেঁয়াজ। দাম তুলনামূলক কিছুটা কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন নতুন পেঁয়াজের দিকেই। ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন দেশি পুরাতন ও ভারতীয় পেঁয়াজ মজুতকারীরা। বিক্রেতারা বলছেন, দাম কম হওয়ায়
যেসব টানেলে পানি ঢোকাতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী, এখন আর গাজার ওইসব টানেলে কোনও জিম্মি নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজার কিছু টানেলে পাম্পের সাহায্যে সমুদ্রের ঢোকাতে শুরু করেছে ইসরায়েল। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।জো বাইডেন বলেন, “আমি যতদূর শুনেছি, বর্তমানে এসব টানেলে কোনও জিম্মি নেই।”তবে তার প্রশাসন বিষয়টি
উত্তরপশ্চিম পাকিস্তানের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। এ হামলার ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন।পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গি। তারপর সে বিস্ফোরণ ঘটায়। এরপর অন্য জঙ্গিরা গুলি চালাতে থাকে। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। উদ্ধারকারী দলের সদস্য আয়াজ মেহমুদ বলেছেন, প্রচুর সেনা ও পুলিশ কর্মী আহত
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা প্রার্থীদের আপিলের শুনানি শুরু হয়েছে।বুধবার (১৩ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনে (ইসি) শুরু হয় চতুর্থ দিনের মতো এ শুনানি। প্রার্থিতা ফিরে পেতে সকাল থেকেই সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হয়েছেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুরু হয় এই শুনানি। এতে অন্য চার কমিশনারও উপস্থিত রয়েছেন। ক্রমিক নম্বর অনুসারে
ভূরুঙ্গামারীতে টাকার অভাবে অবুঝ শিশু রিয়াংশির চিকিৎসা করাতে পাচ্ছেনা পরিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টাকার অভাবে দশ মাস বয়সী অবুঝ শিশু রিয়াংশির উন্নত চিকিৎসা করাতে পাচ্ছেনা তার পরিবার। ছোট্ট এই শিশুটির হৃদযন্ত্রে ৬ মিলিমিটার একটি ছিদ্র রয়েছে। হৃদযন্ত্রে ছিদ্র থাকার কারণে অবুঝ শিশুটি হঠাৎ করে যেখানে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে এবং দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় মরার মতো পড়ে থাকে। তাকে সুস্থ করতে হৃদযন্ত্রে অস্ত্রোপচার
১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণি স্টেশনে আজ থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।বুধবার (১৩ ডিসেম্বর) সকালে খুলে দেওয়া হয় এ দুটি স্টেশন। এর আগে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন এবং বিজয়সরণি স্টেশন আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) খুলে দেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে মেট্রোরেলের সবগুলো
বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় দ্বিতীয় কিস্তির ৬৮২ মিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এক বার্তা পাঠিয়ে তিনি জানান, আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি আজ আইএমএফের বোর্ড মিটিংয়ে অনুমোদন হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অর্থাৎ টিএসসিতে বুধবার (১৩ ডিসেম্বর) প্রথমবারের মতো থেমেছে মেট্রোরেল। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশেপাশের মানুষদের জন্য যোগাযোগের ক্ষেত্রে নতুন এক দ্বার উন্মোচন হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা মেট্রোট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়। যাত্রীরা বলছেন, যানজটের
রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। পরে আমাদের দুটি ইউনিট
গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর
গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন। বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা । এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী
জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে―এমন আশঙ্কার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জাতীয় পার্টির নির্বাচনে থাকা না থাকা নিয়ে আওয়ামী লীগ এবং জনমনে আশঙ্কা আছে। তবে সেটি এখনই নিশ্চিত বলা সম্ভব নয়। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরবিষয়ক উপকমিটির মতবিনিময়সভায় এ
সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ জানিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রবার্ট এ. কেনেডি হিউম্যান রাইটস-এর ওয়েবসাইটে যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান হয়। সংগঠনগুলো হলো- রবার্ট এ. কেনেডি হিউম্যান রাইটস (আরএফকেএইচআর), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট (সিপিজেপি), দ্য ইউনাইটেড এগেইনস্ট টর্চার কনসোর্টিয়াম (ইউএটিসি), এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিজঅ্যাপেয়ান্সেস (এএফএডি), এন্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক
আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর চলা শুনানিতে এ পর্যন্ত ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরমধ্যে আজ মঙ্গলবার তৃতীয় দিনে ৬১ জন এবং গতকাল সোমবার ৫১ জন ও আগের দিন ৫৬ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন গত তিনদিন আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেন।
নওগাঁর আত্রাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা প. প. কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি, উপজেলার কর্মরত সাংবাদিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা প. প. কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি বলেন, ‘এক দিনের এই
ঝালকাঠিতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খরিফ-২/২০২৩-২৪ বাস্তবায়িত প্যাটার্নভিত্তিক (সূর্যমুখী-পতিত-রোপা আমন) প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টায় গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় অনুষ্ঠিত সভায় ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মনিরুল ইসলাম। বিশেষ অতিথি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবি সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ শাদীমহল কমিউনিটি সেন্টারে সকাল ৯ টা থেকে বেলে ১ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ফ্রি ডায়াবেটিস চেকআপ এবং ফ্রি ব্লাড প্রেশার চেকআপ করা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তত্ত্বাবধানে সিরাজগঞ্জে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে ফিরে আসা ৭ জেলার ৩১৪ জন চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা। প্রত্যেককে ১ লাখ করে টাকা দেওয়া হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরে সিইও মো.মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল অনুদানের চেক বিতরণ করেন র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম. খুরশীদ হোসেন। র্যার-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার)
আগে দিনে গরম রাতে হালকা শীত হলেও দুইদিন ধরে তীব্র শীতে বিপর্যস্ত হয়েছে।সরাইল উপজেলা মানুষের জীবনযাত্রা ঠাণ্ডা থেকে রেহাই পেতে শীতের কাপড় কিনতে ফুটপাত ও পুরনো মার্কেটে ভিড় করেছেন ক্রেতারা। সরেজমিন সরাইল উপজেলা কয়েকটি ফুটপাত ঘুরে দেখা গেছে, ফুটপাতের প্রায় সব দোকানে শীতের কাপড় কিনতে ভিড় করছেন ক্রেতারামানভেদে বড়দের একেকটি সোয়েটার ১০০-৩০০, ছোটদের ৫০-২০০,জ্যাকেট ২০০ থেকে ৫ শত থেকে ২০০ টাকায়
ঝালকাঠির বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে মো. ইউসুব খাঁ (৩৯) বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার মগর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার ধানক্ষেতের ড্রেন থেকে লাশ উদ্ধার করে নলছিটি থানা পুলিশ। উদ্ধারকৃত মো. ইউসুব খাঁ বরগুনা জেলার আমতলী উপজেলার ছোট বগী এলাকার মো. মোহাম্মদ খাঁর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার
নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ৬৩ শিক্ষক-কর্মচারী রাজস্বখাতে স্থানান্তরিত হয়েছে। গত ৮ আগষ্ট ২০১৮ তারিখে কলেজটি সরকারি করণ করা হয়। এরপর শিক্ষক-কর্মচারীর সনদ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে গত ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরন বিধিমালা ২০১৮ এর বিধি ৫ ও ৬ মোতাবেক নিয়োগ প্রদান করেন। নিয়োগ বিধি মোতাবেক গত
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার সকালে (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লা। কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার
দিনাজপুরের ঘোড়াঘাটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া হলো না রাইসা মনির। সাথীদের সঙ্গে ভিটামিন-এ ক্যাপসুল খেতে গিয়ে সড়কে ইজিবাইকের ধাঁক্কায় রাইসা মনি (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় ঘোড়াঘাট- পলাশবাড়ী সড়কে এই ঘটনা ঘটে। নিহত শিশু গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউপির ছাতিনচূড়া নোয়াপাড়া গ্রামের রাজু মিয়ার মেয়ে। সে ঘোড়াঘাটে নানা আনোয়ার এর বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনায় নিহত হয়। স্থানীয়রা জানায়,