আমি স্বতন্ত্র বিকল্প আওয়ামীলীগ প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি বলে মন্তব্য করেছেন,বরিশাল-৪ সংসদীয় আসনের স্বতন্ত্র পদপ্রার্থী পংকজ নাথ। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দুপুরে হিজলা উপজেলার বঙ্গবন্ধু ম্যুরালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঈগল পাখি প্রতীকের নির্বাচনী প্রচারণার বক্তব্যে তিনি উক্ত মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, যেহেতু এ সংসদীয় আসনে ডামি কোনো প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি, তাই আমি
নৌকার কোনো প্রার্থী নেই, জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে ভোটের মাঠে রেজাউল ইসলাম ভূঁইয়া, ঈগল প্রতীক নিয়ে ভোট চাইছেন তার শ্বশুর জিয়াউল হক মৃধা। সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের মনোনয়ন নিয়ে টানাটানিতে বিভ্রান্ত আওয়ামী লীগ ও তাদের জোট শরিক অন্যান্য দলের স্থানীয় নেতাকর্মীরা। এরমধ্যে সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ২৫০ পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশের অভিযানে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ এলাকা ও মহিষকান্দি এলাকা থেকে ২৫০ পিস ইয়াবা সহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৮), দক্ষিন তালগাছিয়া এলাকার মো. আমির হোসেনের ছেলে মোঃ রাব্বি আলম
হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী- মহাদেবপুর ) আসনের স্বতন্ত্র প্রার্থী শামীনুর রহমান ওরফে চিকন আলী। প্রার্থিতা ফিরে পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন এই কৌতুক অভিনেতা। গতকাল বুধবার হাইকোর্টের এক আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে তার প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সোহেল রানা। স্বতন্ত্র প্রার্থী শামীনুর
নাশকতা এড়াতে রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা করা হয়। চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর
ভরা মৌসুমে প্রচুর সরবরাহ থাকার পরেও যেন লাগামহীন হয়ে পড়েছে সবজির বাজার। ৬০ টাকার নিচে বাজারে তেমন কোনো সবজি নেই বললেই চলে। বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস। মৌসুম শুরু হলেও কিছুতেই কমছে না আলু ও পেঁয়াজের দাম। গত সপ্তাহের তুলনার পেঁয়াজের কেজিতে ৩০ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে
সরকার পতনের এক দফা দাবিতে বছরের শুরু থেকেই রাজপথে সক্রিয় ছিল বিএনপি। দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা দলটি নির্বাচন সামনে রেখে প্রথমেই দলের কর্মীদের চাঙা করতে সারাদেশেই বিক্ষোভ, সমাবেশ-মহাসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। কিন্তু দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েক মাস আগ থেকে সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রা, অবস্থান কর্মসূচি, গণ-মিছিল ও রোড মার্চ কর্মসূচি দিয়ে রাজপথে ব্যাপক সরগরম
বিএনপির দুর্গখ্যাত ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দলবদল করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী হওয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের নৌকার পালে বিজয়ের হাওয়া বইতে শুরু করেছে। ব্যক্তি জনপ্রিয়তা ও রাজাপুর-কাঁঠালিয়া উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বৈরিতার নিরসন হওয়ায় বিজয় প্রায় নিশ্চিত হওয়ার আভাস এখন সাধারন ভোটারদের মুখে মুখে। বৃহস্পতিবার বিকেলে শাহজাহান ওমরের বাসভবনে দলে দলে
দিনাজপুরের হাকিমপুরে নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নওপাড়া নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চারশত শিক্ষক শিক্ষিকার ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবীব, একাডেমিক সুপার
গ্যাস সংযোগ নিতে ঘুষ দিতে রাজি না হওয়ায় বীরমুক্তিযোদ্ধা শহীদ মিয়াকে লাঞ্চিত করার অভিযোগে তদন্ত সাপেক্ষে ৩দিন পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর বিক্রয় উপ-শাখা (দেবীদ্বার) অফিসের কর্মকর্তা প্রকৌশলী মোঃ গোলাম রায়হানকে বদলী করা হয়েছে। ২০ ডিসেম্বর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ শহিদুল ইসলামের স্বাক্ষরে ওই কর্মকর্তাকে কুমিল্লা প্রধান কার্যালয়ে বদলী করা হয়। জানা যায়, গত
ভারতে হঠাৎ করেই আবারও চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস নতুন ভ্যারিয়েন্ট ‘জেএন.১’ । দেশটির গোয়া,কেরালাসহ বেশ কয়েকটি রাজ্যে অন্তত ২১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ অবস্থায় নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে সবাইকে আগে থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা করোনাভাইরাসের নতুন এই ধরন নিয়ে শঙ্কিত যা আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় সবচেয়ে বেশি সংক্রামক হয়ে উঠতে পারে। কোভিড-১৯ এর
‘প্রার্থীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ভোটারদের জন্য সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাতে করে সকল ভোটার নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।’ আজ বৃহস্পতিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। নির্বাচন কমিশনার
এবারের নির্বাচনকে ঘিরে আতঙ্ক ছড়ানো হচ্ছে। একটি বা দুটি রাজনৈতিক দলের প্রোগ্রামকে সামনে রেখে এমন নাশকতার পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে আমি বলতে পারি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ এই সমস্যাগুলো মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর
১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে উন্নয়নের ধারা অব্যহত রাখার স্বার্থে এবং মুক্তিযুদ্ধে চেতনা ও মূলবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বপরি সাংবিধানিক ভিত্তি বজায় রাখার জন্যই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগে যোগদান করেছেন শাহজাহান ওমর। জাতীয় স্বার্থে যোগদান করার পরিপ্রেক্ষিতে তিনি আজকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন ঝালকাঠি ১ সংসদীয় আসন
টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বার একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরের নেতৃত্বে উপজেলার মাইজবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মাদারিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মাইজবাড়ী গ্রামের সোবহান (২০)। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতের কোন
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা - এ স্লোগান নিয়ে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর বরিশালের হিজলা উপজেলায় অনুষ্ঠিত হলো তথ্য আপার উঠান বৈঠক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। হিজলা উপজেলা প্রশাসন ও তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচরে
তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। নাম পেয়ে যাচাই করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশীদ। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবি প্রধান। তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
আজ সন্ধ্যা নামবে দ্রুত। বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে। বছরের দীর্ঘতম রাত ২১ ডিসেম্বর। বৃহস্পতিবারের রাতটি হতে যাচ্ছে বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য বছরের দীর্ঘতম রাত। এছাড়া আগামীকাল (২২ ডিসেম্বর) হবে বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিন। ২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি
আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। আজই পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি। গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ মার্চ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ
হাইকোর্টে রিট করে মনোনয়ন ফিরে পাওয়ার অবশেষে প্রতীক বরাদ্দ পেলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেন। এ সময় সাখাওয়াত হোসেন সুইটের স্ত্রী মমতাজ বেগম, দুই সন্তান আব্দুল্লাহ আর-রাফী ও নাসিফ আহমেদ লাবিব ও তাড়াশ রায়গঞ্জের নেতাকর্মীরা উপস্থিত
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন অনুষ্ঠিত। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মেল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা এসএম
মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে হামাসকে ‘এক সপ্তাহের’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সশস্ত্র এ গোষ্ঠী। তারা জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। গতকাল বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া মিসরে যান। সেখানে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো
দীর্ঘ শীতকালীন অবকাশে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাস এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, সর্বসাধারণের অবগত করা যাচ্ছে যে ক্যাম্পাস ছুটিতে বন্ধকালীন বহিরাগত প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। ক্যাম্পাসের প্রধান ফটক ছুটিকালীন বন্ধ থাকবে। বহিরাগতদের গাড়ী প্রবেশের ক্ষেত্রে আনসার সদস্যদের নিকট রক্ষিত খাতায়
মাদারীপুর ও বরিশাল দুই জেলার সুবিধার্থে সংযোগ সেতু নির্মাণের কাজ চলমান থাকলেও সরকারের উন্নয়ন বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করে আসছেন একটি কুচক্রী মহল। ঠিকাদারের দাবি সেতু নির্মানের কাজের শুরু থেকেই কুচক্র মহলটি বিভিন্ন ভাবে বন্ধের পায়তারা করে আসছে। এলজিইডি ও স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর ও বরিশাল জেলার ডাসার এবং গৌরনদী উপজেলার সিমান্তবর্তী ইছাকুড়ি ব্যাবাইজা ঘাটা নামক স্থানে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (এমএসআরডি) প্রকল্পের