মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে কুমিল্লা থেকে অংশ নিতে এসে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় পর্যটকবাহী জীপ গাড়ি উল্টে চিকিৎসকসহ ৭জন আহত হয়েছেন। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় লাউছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সঞ্চিতা রায় (৪০), মিলন সরকার (৪০), চিকিৎসক দিপীকা বণিক (৪০), মিতা সাহান (৪২), তোফায়েল (২৫), ঋদিতা সাহা (১৩), উমা রানী (৪৬)। আহতের মধ্যেে
ঝিনাইদহের একটি মানব পাচার মামলার তিন আসামীকে যশোর থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার শৈলী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শৈলী গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৩), শাহেদ আলীর ছেলে মোঃ মোস্তাক আহমেদ (৪৮) ও ইসমাইল সরদারের ছেলে মোঃ ইমদাদুল হক (৪৭)। শনিবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামীগণ একটি সংঘবদ্ধ মানব পাচার
আগামীকাল রোববার (৩ মার্চ) শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। শেষ হবে বুধবার (৬ মার্চ)। প্রতি বছর তিন দিনের সম্মেলন হলেও এবার হবে চার দিনব্যাপী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলন-২০২৪-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসি ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মাঠ প্রশাসন সম্পৃক্ত বিষয়ে মুক্ত আলোচনা করবেন। দেবেন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা। জানা গেছে, সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও
রাজধানীর বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় কাদের দায়িত্বের অবহেলা ছিল তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শনিবার (০২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী এম, আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া এ চিঠি দেন। চিঠিতে তিনি বলেন, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কেজি কটেজ নামক বিল্ডিংয়ে আগুন লাগে যার ফলে এখন পর্যন্ত প্রায়
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে হত্যা করা হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে শওকত মোমেন শাহজাহানের ছেলে জয়ের কাছে হেরেছি। খবরটা কি ভালো না? আমার পরিচয় কী? আমার পরিচয় আমি বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর এক নম্বর ভক্ত, বঙ্গবন্ধুর অনুসারী। শুধু তার নির্দেশেই যুদ্ধই করেনি তাকে হত্যার প্রতিবাদ করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি পরিবারে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। রাস্তাঘাট, পুল-ব্রিজ সবকিছু উন্নত করে দিচ্ছি। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রেখেই আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। রাজশাহী সেনানিবাসে আজ শনিবার (২ মার্চ) বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় কোর পুনর্মিলনীতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশকে এখন আর কেউ
মিয়ানমারে আরাকার আর্মির হামলার আশঙ্কায় রাখাইনের রাজধানী সিত্তের শহর এবং গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের পাশপাশি সেনাবাহিনীর পরিবারের সদস্যরাও সিত্তে ছাড়ছেন বলে জানিয়ে শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ। স্থানীয়রা জানিয়েছে, আরাকান আর্মি সিত্তে দখল করতে পারে এমন খবর শোনার পর মানুষ পালিয়ে যাচ্ছে। এখন তারা স্বাধীন অঞ্চলগুলোতে যাচ্ছেন। এরইমধ্যে ইয়াঙ্গুন-সিত্তে মহাসড়কে
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে তিনি শোক প্রকাশ করেন। এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন মোদি। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, এই দুঃখের সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। একইসঙ্গে তার চিন্তাভাবনা, প্রার্থনাও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি থাকবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি
দেবীদ্বারে দীর্ঘ ১০ বছর ব্যবসায়ী ও সিএনজি চালকরা একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। ওই সিন্ডিকেট যেভাবে পেরেছে ব্যবসায়ী ও সিএনজি চালকদের শোষণ করেছে, নির্যাতন করেছে, দেবীদ্বারে আর কাউকে চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেয়া হবে না। শুক্রবার (১মার্চ) উপজেলা পরিষদ মাঠে সকালে সিএনজি চালক ও বিকালে পৌর ব্যবসায়ী ও মালিকদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বারের
কক্সবাজের সন্ত্রান শাহাজালাল উদ্দিন (৩৫)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের পোর্টে কাস্টম ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিল। চাকরির সুবাদে থাকেন যশোর বেনাপোলে। গত বৃহস্পতিবার ছুটিতে ঢাকায় এসেছেন শ্বশুর বাড়িতে। সেখানে ছিলেন তার স্ত্রী মেহেরুন নেসা হেলালী (২৪) এবং তাদের মেয়ে ফাইরুজ কাশেম জামিলা (০৪)। বৃহস্পতিবার পরিবার নিয়ে বের হয়েছেন ঘুরতে। রাতে ডিনার করতে গিয়েছিলেন রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্তোরাঁয়। কে জানতো এটাই শেষ
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত দ্য রিপোর্ট ডট লাইভের সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর আসল নাম বৃষ্টি খাতুন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের পশ্চিমপাড়ায়। তার বাবার নাম সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মায়ের নাম বিউটি খাতুন। কলেজের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন উল্লেখ রয়েছে বলে জানা
আজ শনিবার (২ মার্চ) রাজধানীর কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার বেলা ১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের 'নাইক্ষ্যংছড়ি উপবন লেক' ও 'টুয়াক নীলাদ্রি লেক' পর্যটন স্পটে শেষ হয়েছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম এর সদস্যদের মিলনমেলা। ১ মার্চ (জুমাবার) সকালে ১ দিনের আনন্দ ভ্রমণ শুরু হয়। "দু চোখে প্রকৃতি দর্শন" এ শ্লোগান নিয়ে এবার মেঘপাহাড়ের দেশ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ভ্রমণ করেছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা। ওই দিন সকাল ৮টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে
বেইলি রোডে আগুন লাগা বহুতল ভবনটির নির্মাণ ত্রুটির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেখানে কোনো ফায়ার এক্সিট ছিল না। তিনি বলেন, ৪৬ জন মানুষ মারা গেছেন, এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? শুক্রবার (১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, বেইলি রোডে যে আগুনটা লাগল, সেখানে একটা বহুতল
রাজধানীর বেইলি রোডে আগুন লাগা ভবনের নিচতলার চায়ের চুমুক রেস্টুরেন্টের ২ মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটকরা হলেন, চায়ের চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগ্নিকাণ্ডের কারণ জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে বেইলি রোডের
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুন গত বৃহস্পতিবার দিবাগত রাতে কেড়ে নিয়েছে ৪৬টি তাজা প্রাণ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলছে, ওই ভবনে রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না। আজ শুক্রবার রাজউকের নগর পরিকল্পনাবিদ ও বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রকল্পের পরিচালক আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভবনটির এক থেকে সাততলা পর্যন্ত বাণিজ্যিক অনুমোদন নেওয়া হয়েছে। তবে তা শুধু অফিসকক্ষ হিসেবে ব্যবহারের জন্য। রেস্তোরাঁ,
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য শপথ নিয়েছেন। এ নিয়ে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জন। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেওয়া নতুন ৭ জন প্রতিমন্ত্রী হলেন- মো. শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫), নজরুল
নওগাঁয় ১০দিন ব্যাপী শুরু হয়েছে ‘বিসিক উদ্যোক্ত মেলা’। শুক্রবার বিকেল ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। জেলা প্রশাসনের সহযোগীয়তায় বিসিক জেলা কার্যালয় এ মেলার আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিলন্ট চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) গাজিউর রহমান,
পিরোজপুরের ভান্ডারিয়ায় শুরু হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা। আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আজ শুক্রবার সকাল থেকে সপ্তাহব্যাপী চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া। এসময়ে তিনি বলেন, ভান্ডারিয়ার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, প্রত্যান্ত অঞ্চলে যাঁরা চোখের চিকিৎসা নিতে না পারে তাদের জন্য এই
বেইলি রোডের গ্রিন কজি কটেজে আগুনের ঘটনায় নিহতদের অধিকাংশই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ আলম। শুক্রবার (১ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যাওয়ার পর র্যাবের মহাপরিচালক এই তথ্য দেন। এম খুরশীদ আলম বলেন, বেইলি রোডের গ্রিন কজি কটেজ ভবনের দোতলায় থাকা ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট থেকে আগুন
পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বীচ হাফ ম্যারাথন ২০২৪ ইং। ‘সকলের অংশগ্রহণ, হ্রাস পাবে প্লাষ্টিক দূষণ’ প্রতিপাদ্যকে নিয়ে এ ম্যারাথনের আয়োজন করে বাংলায় বিজ্ঞান চর্চা ও বিকাশে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন কসমিক কালচার ট্রাষ্ট। শুক্রবার সূর্যোদয়ের পূর্বেই সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হয় এ ম্যারাথন। শেষ হয় বেলা ১১ টায়। এতে আড়াই’শ অপেশাদার ও শৌখিন দৌড়বিদ ২১ কিলোমিটার হাফ ম্যারাথন এবং ১০
কুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মন্টু মন্ডল'কে ৪২ বোতল ফেন্সিডিলসহ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১০ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন নারুয়া খেয়াঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে ফরিদপুর জেলার
নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত আলতাফ হোসেন উপজেলার গোড়শাহী মধ্য পাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। খবর পেয়ে শুক্রবার ১ মার্চ সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় এমপির প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এর আগে বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতবাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল
ঢাকা থেকে পাঁচটি লাশবাহী গাড়ি ঢুকতে দেখে শাহবাজপুর এলাকা মানুষের চোখের পানি,কান্নার শব্দে নেমেএসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর কাদো কন্ঠে বলছে কি হলো'রে কি হলো আমাদের। সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়ার একই পরিবারের পাঁচ জনকে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। আজ শুক্রবার (১ মার্চ) বাদ আসর নামাজে জানাজা শেষে শাহবাজপুর পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়। বেলী রোড়ে