রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অরুয়াইলে ২০০ কোটি টাকা'র জায়গা বে-দখল!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১:৩৫

শেয়ার করুনঃ
অরুয়াইলে ২০০ কোটি টাকা'র জায়গা বে-দখল!

অরুয়াইলে নদী দখলের রাজত্বের অবসান হবে এমন কথা শোনা যাচ্ছে আবারও সংশ্লিষ্ট দপ্তর থেকে। আদান প্রদান হচ্ছে সংশ্লিষ্ট অফিসের চিঠি। গণমাধ্যম কর্মীরা বিশ্বস্ত সূত্রে জানতে পারে। নদী দখল করে যারা সরকারি জায়গা দখল করে দোকানপাট করেছে তাদের নামে চিঠি প্রেরণ করা হয়েছে।নদীর জায়গা গড়ে ওঠা দোকানপাট  স্থাপনা। নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য লিখিত  চিঠি প্রেরণ করেছেন সংশ্লিষ্ট উপজেলা  কর্মকর্তা। 

সরাইল উপজেলা অরুয়াইল বাজারের চার দিকে নদী প্রবাহিত। এ বাজার ঘিরে রয়েছে সরকারি জায়গা। দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখলের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক সময় সরকারি জায়গায় বিভিন্ন দোকানে(লাল চিহ্ন) দিলেও কোন অভিযান পরিচালনা হয়নি আজ পর্যন্ত। গত কয়েক মাস আগে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া অরুয়াইল বাজারের মাটির নিচে চাপা পড়া দখলকৃত ঘাটলা টি  উদ্ধার করেছেন। এদিকে অরুয়াইল বাজারের সকল দখলকৃত সরকারি   সম্পত্তি  উদ্ধারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আরও

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

 এছাড়াও অরুয়াইল বাজারে সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য একাধিকবার সরাইল উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় সদস্যরা দাবী  জানিয়ে আসছেন।সম্প্রতি বিভিন্ন  মিডিয়ায়  অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়ার এক বক্তব্যে তিনি দাবী করেন। অরুয়াইল বাজারে ২০০ কোটি টাকার সরকারি সম্পত্তি বে-দখল  হয়ে আছে। ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন  ভুইয়া দাবী করে বলেন, অরুয়াইল বাজারে দখলের রাজত্ব চলছে। 

গতকাল সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে দেখা হলে চেয়ারম্যান হাসি দিয়ে বলেন,ভাই দখলের বিরুদ্ধে অনেক রিপোর্ট করেছেন। তবে এবার মনে হয় অরুয়াইল বাজারের সরকারি সম্পত্তি উদ্বার হবে। এবার যে চিঠি আসছে রক্ষা নাই। বিশেষজ্ঞরা বলছেন, কমিশন থাকলেও নদী দখল তো কমেইনি বরং আইন লঙ্ঘন করে দখলদারদের সুযোগ-সুবিধা অব্যাহত রয়েছে। তাদের মতে, সীমানা নির্ধারণের মাধ্যমে নদী রক্ষা করা যাবে না। এজন্য আইন কার্যকর করতে হবে। কারণ উচ্চ আদালতের নির্দেশের পর তা বাস্তবায়ন না হওয়ায় নদী দখল দূষণ না কমে উল্টো বেড়েছে। তাই আদালতের রায় বাস্তবায়ন ছাড়া নদী রক্ষা অসম্ভব। 

অরুয়াইল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

বতর্মান মানে অরুয়াইল তিতাস নদীর দুই পারে সমান দখল দারদের রাজত্ব চলছে। অরুয়াইল ঘুরে জানা যায়, অরুয়াইলে নদীসহ  দখল হুয়া সরকারি জায়গা উদ্ধারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা লিখিত ভাবে পদক্ষেপ নিলেও তা কোনো কার্যকর হয়নি আজও পর্যন্ত। এখন সরকারি জায়গা উদ্ধার না হয়ে নতুন করে নদীর জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্টানে দোকান মার্কেট তৈরির কাজ চলছে। এদিকে তথ্য সুত্রে জানান, জাতীয় নদী রক্ষা কমিশন নং ১৮,২০,০০০০ ,০১৮ ,০৬,০০১,১৫,(২৪) অং-১-১১০৭। বিষয়: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলা অরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী এবং সংযুক্ত খালের অবৈধ দখল উচ্ছেদ এবং দুষণরোধ কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন। 

জাতীয় নদী রক্ষা কমিশন বরাবর লিখিত অভিযোগ কারী আবু বকর সিদ্দিকের সাথে কথা হলে তিনি হাতে একটি নদী কমিশনের চিঠি দেখিয়ে বলেন, ২০২১ সালে আমিসহ অরুয়াইলের কয়েক জন  জাতীয় নদী রক্ষা কমিশনে আবেদন করলে কমিশনের সচিব অরুয়াইল বাজারে তিতাস নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ করতে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরাইল উপজেলা প্রশাসনের কয়েক জন এসে দেখে গেছে অনেক দিন আগে আজ পযর্ন্ত কোন ব্যবস্হা নিতে কেউ আসেনি।তিনি বলেন,আইন'তো আছে কাগজে ! বাস্তবায়ন নাই মাঠে ' আছে আরো দখল?এমন করে দখল করতেছে আমরা দোকান থেকে বের হতে পারি না। বাবার পরে এখন ছেলেরা ব্রীজ থেকে শুরু ঘাটলা পযর্ন্ত বিল্ডিং করে দখল করছে। আবু বকর সিদ্দিক বলেন, ইউনিয়ন নায়েব এসে দেখে যান। যারা দখল করছে তাদের সাথে মিলেমিশে একটি প্রতিবেদন জমা দিয়েছে। তা দেখলে জানতে পারবেন নদীর পার কেমন দখল হচ্ছে আর নায়েব সাহেব কি লেখেছে। তারা হলো এলাকার প্রভাবশালী তিনি বলেন, আমরা আইনের আশ্রয় ছাড়া আর কিইবা করার আছে-?এখন আর কি করবো অপেক্ষায় দিন গুনছি প্রশাসনিক কি ব্যবস্হা গ্রহন করে। আমি নদী কমিশনের কাগজ জমে দিয়েছি।বিগত দিনে অরুয়াইল নদী দখলের চিত্র তুলে ধরা হলো। 

সরাইল অরুয়াইল নদী ভরাট, অবৈধ দখল ও তৈরি স্থাপনার চিত্র বিভিন্ন মিডিয়ায় সচিত্র প্রতিবেদনে। বিস্তর লেখালেখি হয় বিভিন্ন পত্র- পত্রিকায়। প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গায় দোকান মার্কেট করা অবৈধ প্রতিষ্ঠানে (লাল× চিহ্ন)দেন তৎকালীন সরাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা প্রিয়াঙ্কা।  অরুয়াইল বাজারের অবৈধ স্থাপনা চিহ্নিত করা হলেও আজ ওপর্যন্ত অবৈধ স্থাপনার বিরুদ্ধে কোন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি স্থানীয় প্রশাসন। বাজারে গেলে মহিলা মার্কেট, ফেরি দোকান ও অরুয়াইল বাজারে বিশ্ব ব্যাংকের অর্থায়ন  করা ঘাটলা দখলদারা দহল তবিয়তে  আছে। এখন আবার দখল করছে ব্রীজ এলাকায়। যার ছবি দেওয়া আছে। 

অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি আওয়ামীলীগ সভাপতি আবু তালেব মিয়া বলেন,অরুয়াইল তিতাস নদী ও বাজার দখলের বিষয়ে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় একাধিক বার আলোচনা হয়েছে। অনেক দিন আগেএসিল্যান্ড ম্যাডাম  বাজারে অবৈধ দোকানে লাল চিহ্ন দিয়ে গিয়েছিল। তার পর ও আজও পর্যন্ত এই ব্যাপারে কিছু হয়নি। 

তিনি বলেন, এখন শুনতেছি নদীর পাড় যারা দখল করেছে তাদের নামে চিঠি এসেছে। নদীর পাড় কেমন দল হয়েছে জানতে চাইলে আবু তালেব মিয়া বলেন,বাজারে ভিতরে ও নদীর পাড়ে১০-১৫ ফুট করে সরকারি জায়গা দখল করে অনেকেই দোকান পাট ও স্থাপনা নির্মাণ করেছে।তিনি বলেন,আমরা বললে আরোও দোষী হয়। এখন তো ব্রিজ  থেকে শুরু হয়েছে দখলের রাজত্ব। কিছুদিন আগে উদ্ধার হওয়া ঘাটলাটি এখনো পুরোপুরি উদ্ধার হয়নি।

অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া এ প্রতিনিধিকে বলেন, অরুয়াইল ব্রিজের কাছেও নদীর জায়গা দখল করে ভরাট করা হয়েছে।স্থানীয় প্রশাসনের সামনে এসব দখল হলেও কোন কর্ণপাত লক্ষ্য করা যায়নি। চেয়ারম্যান বলেন, দখলদারের সাথে কোন প্রকার আঁতাত না করে। সরকারি জায়গা উদ্ধার করে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন,দেশকে রক্ষা করতে হলে নদীগুলোকে বাঁচাতে হবে। এ বাস্তবায়ন করতে হলে অরুয়াইলে নদীর পাড়ের সকল দখলদারদের দখল অবসান করতে হবে। তা হলে ভাটি এলাকার এক মাত্র সু- প্রসিদ্ধ অরুয়াইল বাজার সুষ্ঠভাবে ব্যবসা বানিজ্য করার স্বার্থে ও এলাকার মানুষের শান্তিতে বসবাস করতে তিতাস নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রেখে নদী, বাজার রক্ষা করতে অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের উদ্ধার অভিযান " এ দাবী শুধু আমার না "এলাকার মানুষের দাবি।এ নিয়ে বারবার প্রতিবেদন সরকারি সংশ্লিষ্ট অফিসে দেওয়া হয়েছে। চেয়ারম্যান বলেন,  এবার দেখা যাক কি হয়-!

সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, অরুয়াইল বাজারে সরকারি সম্পত্তি যারা দখল করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দখলদারের নিকট উচ্ছেদের  চিঠি পাঠিয়েছি। কোনভাবে সরকারি জায়গায় দখল করতে পারবে না। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়া এ প্রতিনিধিকে বলেন, অরুয়াইল বাজারে সরকারি সম্পত্তিতে তুলা অবৈধ স্থাপনা উচ্ছেদের  অভিযান পরিচালনা করা হবে। সরকারি সম্পত্তি কাউকে দখল করতে দেওয়া হবে না। উর্দ্ধতন কর্মকর্তাগণের নির্দেশে  দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়ার কাজ চলছে। তিনি বলেন, সরকারি সম্পত্তি দখল রাখতে চিঠি দেওয়া হয়েছে।এ থেকে কোন দখলদার রক্ষা পাবে না।

সর্বশেষ সংবাদ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট এবং প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। রাত ও ভোরে হিমেল বাতাস এবং ঠান্ডায় শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার রাতে সচিবালয় মেট্রো স্টেশনের নিচে,

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা রয়েছে। মৌলভীবাজারের ১৩৫টি কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি জানান, সব কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিপন সিকদার নামে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে। স্থানীয়