বাংলাদেশি অভিবাসী কর্মীদের মালয়েশিয়ায় আসতে যে এজেন্ট প্রয়োজন ছিল, সেই প্রথা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মালয়েশিয়ার ভিসা আবেদনকারী সংস্থাগুলোর পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, ই-ভিসার জন্য এখন সরাসরি ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে সরকার নিয়োগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারকারীর ম্যানুয়াল দিয়েছে। সাইফুদ্দিন
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জাবেদ নাসিম রুবেল (৫৪) ও জহির উদ্দিন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জাবেদ নিজেকে পূবালী, রূপালী, ডাচ্ বাংলা, মার্কেন্টাইল, ব্র্যাক ব্যাংক ও থ্রি-ডি গ্রুপের চেয়ারম্যান, সিটি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা চালান। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট, স্টিকার, ঋণ প্রদানের ফরম
পটুয়াখালীর মির্জাগঞ্জের ১নং মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপী বৃহস্পতিবার (সাত মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র -ছাত্রীবৃন্দের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের অর্ধশত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি মো: সোহেল রানা। প্রধান অতিথি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ইএসডিও র আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র্যালি উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি
বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডে মতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং বোর্ডের সভাপতি ফেরদৌসি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান
‘শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা- নারীর সমধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় র্যালী, আলোচনা সভা এবং নারী উদ্যোক্তাদের চেক বিতরনের মধ্য দিয়ে দেবীদ্বারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকার ১১টায় দেবীদ্বার উপজেলা হলরুমে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং আবেদা- মান্নান ফাউন্ডেশনের সিইও এটিএম সাইফুল ইসলাম মাসুম’র সঞ্চালনায়
বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে র্যালী এবং এরপর দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল দশটায় শহিদ মিনার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নিকটবর্তী সার্কিট হাউজে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়। এখানে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে আমাদের প্রধানমন্ত্রী অনন্য নজির স্থাপন করেছেন। সমাজের সকল স্তরে নারীদের উপস্থিতি অনেক বৃদ্ধি পেয়েছে। কর্মক্ষেত্রেও নারীরা তাদের কর্মদক্ষতা দিয়ে সমান তালে
মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে আমাদের নারী সমাজ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে একটা আইডল।"নারী সমঅধিকার, সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে বিভিন্ন নারী
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সরকারি বিভিন্ন দফতরের অফিসার, স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধির অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আত্রাই মহিলা
'নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ' এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি পরিষদ চত্বর থেকে বাহির হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র চন্দের সঞ্চালনায় ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে “নারীর সমঅধিকার, সমসূযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর সমঅধিকার,সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা চত্বরে কিশোর-কিশোরী ক্লাবের নারী সদস্যদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠত হয়। পরে উপজেলা
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশে জাতীয় নির্বাচন গণতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ মানদণ্ড পূরণ করতে পারেনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল সংক্রান্ত প্রতিবেদনে এমনটি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল। প্রতিবেদনে বলা হয়, সামগ্রিকভাবে বাংলাদেশে ২০২৪ সালের সংসদ নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ মানদণ্ড পূরণ করতে পারেনি। প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য নাগরিক ও রাজনৈতিক অধিকার সীমাবদ্ধ ছিল। যার মধ্যে
টিসিবির পণ্য প্যাকেটজাত করণে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের এক অফিস সহকারীর বিরুদ্ধে। এ বিষয়ে ক্ষুদ্ধ হয়ে গেল বুধবার (৬ মার্চ) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোলেমান আলীর বরাবরে অভিযোগ করেন ডিলাররা। অভিযুক্ত শহিদুল ইসলাম অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে একটি মামলাও চলমান রয়েছে। ডিলারদের এমন অভিযোগের বিষয়ে
দক্ষিণাঞ্চলের সুফিসাধক পটুয়াখালীর মির্জাগঞ্জের মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব ( র.) এর দরবার শরীফে দুইদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ শুক্রবার জুমাবাদ থেকে শুরু হয়েছে। ইতোমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন মাহফিলে এবং আনুষ্ঠানিকভাবে মাহফিল আজ শুরু হলেও মাঠ এলাকা পরিপূর্ণ হয়ে গেছে। মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসার জন্য চিকিৎসক,তথ্য ক্যাম্প ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। ইতোমধ্যে মাহফিলকে ঘিরে
জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণপরিবহনে হয়রানি বন্ধ ও ৩৫% আসন সংরক্ষিত রাখার দাবিতে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে সেভ দ্য রোড-এর উদ্যোগে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা। তিনি এসময় বলেন, নির্মম বাস্তবতা হলো এই যে, যে কোন গণপরিবহনে নারীরা
মাত্র দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমন্তে চারটি সোনার বারসহ একজন যুবককে আটক করেছে জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন এর বর্ডার গার্ড বিজিবি সদস্য। আমি শুধু সোনার বারের বাহক বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন বিজিবির হাতে সোনার বারসহ আটক হওয়া মোস্তাক হোসেন (২২) নামের এক যুবক। শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে দশটায় বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকা থেকে তাকে
বর্তমান শাসনকালে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বর্তমান শাসনকালে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনকভাবে। বর্তমান দুঃসময়ে নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে অত্যুগ্র মাত্রায়। বৃহস্পতিবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলায় বাসের সঙ্গে -ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের ধাক্কায় সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মার্চ) দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ওসি মো আশিকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার বাবনা তলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ হাজার হাজার ৮০০। এ ছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা পদক, এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।শুক্রবার (৮ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ জেলার সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী আনার কলি,
কক্সবাজারের কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সাবেক ডেপুটি কমিশনার ও মোটিভেশনাল স্পিকার সুশান্ত পালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একজন উপ-সহকারী পরিচালককে সদস্য করে অনুসন্ধান দল গঠন করা হয়। সুশান্ত পাল ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে অভিযোগ, তারা কক্সবাজারের নামিদামি হোটেল-রেস্টুরেন্টের রাজস্ব রেয়াতের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে সরকারকে বছরে কয়েকশ কোটি টাকা রাজস্ব
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশে প্রতিবছর বিশ্বজুড়ে দিনটিকে পালন করা হয়। নারী দিবসের এবারের প্রতিপাদ্য- ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’ নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান