ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ছয় জেলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।নিহতদের মধ্যে রোববার (২৬ মে) দুইজন এবং সোমবার আটজনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পটুয়াখালীতে তিনজন, ভোলা ও বরিশালে দুইজন করে এবং সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, রোববার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল নামে এক বৃদ্ধ মারা যান। একইদিন বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়
বরিশালে নির্মাণাধীন বহুতল ভবনের দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে একটি হোটেলের মালিক ও শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।সোমবার (২৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর রুপাতলী লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ওই খাবারের হোটেলের মালিক লোকমান এবং কর্মচারী মাকসুদ। তাদের বাড়ি পটুয়াখালী জেলার বড়বিঘাই গ্রামে। নিহতদের স্বজনদের বরাতে পুলিশ জানায়, রূপাতলী গোল চত্বর
রোববার (২৬ মে) দুপুরের পর থেকেই সুন্দরবনে পানির চাপ বাড়তে থাকে। বিকেল নাগাদ সুন্দরবেনের বিভিন্ন এলাকায় ৭ থেকে ১০ ফুট পর্যন্ত পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। বিশেষ করে কটকা, কচিখালি, নীলকমল, মান্দারবারি, হলদিবুনিয়া এলাকায় সবথেকে বেশি পানির নিচে নিমজ্জিত হয়েছে। এসব এলাকা হরিণ, বানর, শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণীর অভয়ারন্য। পানিতে নিমজ্জিত থাকায় এসব প্রাণীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে বন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মজুত কার্যক্রম তদারক বিষয়ে সভায় বসেছেন তিন মন্ত্রী।সোমবার (২৭ মে) দুপুর ১টায় সচিবালয়ে এ আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কৃষিমন্ত্রী সভায় সভাপতিত্ব করছেন। সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ
উপকূলে ঝড়, বৃষ্টি, জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে যশোর পূর্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি ঝরছে।সোমবার (২৭ মে) দুপুর ১২টার পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, আজ সারাদিন আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীকাল (মঙ্গলবার) রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, সারাদেশেই
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।সোমবার (২৭ মে) দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, আবহাওয়া ভালো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে যাবে। দলীয় সভাপতির
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে টর্নেডো। দেশটির টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো এবং আরও বেশ কিছু ছোট-বড় ঝড়ের আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চলছে। স্থানীয় সময় শনিবার শেষের দিকে ঝড় আঘাত হানার পর থেকে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। টেক্সাসের কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন একটি সংবাদ
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার রাত ৮টার দিকে উপকূলে আঘাত করে। এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, চট্টগ্রামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের রূপাতলীতে দেয়াল চাপায় মারা গেছেন দুজন। সোমবার (২৭ মে) সকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় দেয়াল
'যদি করেন নিয়মিত রক্তদান, রক্তের অভাবে ঝরবেনা একটাও প্রাণ' এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে অনলাইন ব্লাড ব্যাংক হিলি সংগঠন এর অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ মে) বিকেল সাড়ে পাঁচটায় হাকিমপুর সরকারি কলেজের পূর্ব পার্শ্বে অস্থায়ী ভাবে অনলাইন ব্লাড ব্যাংক এর হিলি সংগঠনের অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ
আফগানিস্তানের বাঘলান ও বাদাখশান প্রদেশে ভয়াবহ বন্যায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।সোমবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাদাখশান প্রদেশে। সেখানে এক পরিবারের ১০ সদস্যদের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। এছাড়া বাঘলান প্রদেশের দোশি জেলার লারখাব এলাকার ছয়জন মারা গেছেন। অনেকেই নিহতদের লাশও খুঁজে পাননি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বন্যায়
ঘূর্ণিঝড় ‘রেমাল’ উপকূলে আঘাত হানার পর থেকে রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশির ভাগ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বাসাবাড়ি, বিভিন্ন অলিগলি হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।সোমবার (২৭ মে) সকাল থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। এর আগে রোবরার (২৬ মে) রাত ১০টা থেকে চট্টগ্রামে
ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত সাড়ে ১০টায় পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে আঘাত হেনে দক্ষিণাঞ্চলে সারারাত তাণ্ডব চালিয়েছে। এখন এটি স্থলভাগ অতিক্রম করছে। ফলে তেতুলিয়া, কীর্তনখোলা ও মেঘনা নদীর পানি জোয়ারের সময় ৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর নিকটবর্তী এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে।সোমবার (২৭ মে) এসব তথ্য জানান বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল। তিনি বলেন, আরও দু-এক
প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (২৭ মে) সকাল পৌনে ১১টায় আবহাওয়ার ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কয়রা ও খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই
নেছারাবাদে ঘূর্ণিঝড় 'রেমাল'এর তান্ডব ভোর চারটা থেকে পুরোধমে শুরু হয়েছে। প্রচন্ড ঝড়োবাতাস সহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর পূর্বে রোববার রাত বারটা থেকে শুরু হয় জলোচ্ছাস। উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভার নিম্ম অঞ্চলের শত শত বাড়ী ঘরের ভিতরে দুই থেকে আড়াই ফুট পানিতে প্লাবিত হয়েছে। এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত নদীতে জোয়ার পানি অব্যাহত আছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েক শতাধিক
মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি রাজধানী তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। ইরানের গণমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ এক প্রতিবেদনে জানায়, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থকদের দ্বারা পরিচালিত হয় টেলিগ্রাম চ্যানেল ‘দোলাত বাহার’-এ শনিবার এক ভিডিও বার্তায় আহমাদিনেজাদ বলেছেন, পরিবর্তনগুলো খুব ঘন ঘন হচ্ছে। এটা শুধু ইরান নয়, সারা বিশ্বেই। আমি আশা
ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে ১৪টি পল্লী বিদ্যুৎ সমিতির ২৫ লাখ ৬৯ হাজার ৫০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোর বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরপরই যেন দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই লক্ষ্যে প্রতিটি কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও জানান, সবচেয়ে বেশি বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী, বাগেরহাট, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা, ঝালকাঠি। পটুয়াখালীতে ছয়
ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম শুরু করেছে। রোববার সন্ধ্যার পর থেকে উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড়টি। সোমবার সারাদিনে ঘূর্ণিঝড়ের শেষ অংশটুকু সাগর থেকে উপকূলে উঠে যেতে পারে। রোববার (২৬ মে) সন্ধ্যার পর থেকেই তীব্র হাওয়ার প্রভাবে উপকূলীয় অঞ্চলে জোয়ারের পানি উঠতে শুরু করে।ঘূর্ণিঝড়টির মূল অংশ স্থলভাগে উঠার সময় উপকূলীয় এলাকা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরসমুহে আট থেকে ১২ ফুট উচ্চতার বায়ু
উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ যেদুপাড়া উপকূল অতিক্রম করছে। এটির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে কয়েক ঘণ্টার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে। বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর খেপুপড়া এবং পশ্চিমবঙ্গে টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা তাণ্ডব চালিয়ে রেমাল দুর্বল
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্নস্থানে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। রেমালের প্রভাবে উপকূলীয় জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এ অবস্থায় রোববার (২৬ মে) আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়, রাত ১টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮৯ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সব আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। রোববার (২৬ মে) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেমালে মোকাবিলার প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সব আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। আমাদের অনুমান আজ রাত ৯টা থেকে রাত ১২টার মধ্যে এটি আঘাত হানবে। আমাদের প্রতিটি নিরাপত্তা বাহিনী কাজ
তীব্র তাপাদহ ও বর্ষাকালে বৃষ্টি থেকে সুরক্ষায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক ৪০০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ছাতনী রাউতারা জি এম ফাজিল মাদ্রাসা মাঠে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এসব ছাতা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন ও উক্ত মাদ্রাসার গভর্নিং বডির
বাংলাদেশ উপকূলের আরো কাছে চলে এসেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’। সবশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। রোববার (২৬ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ বিকেল ৩টায়
দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাতদিন ২৪ ঘন্টা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মাদক স্পট থেকে মাদকসেবি ১৯ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। শনিবার (২৫ মে) রাত-দিন ২৪ ঘন্টা হাকিমপুর থানা পুলিশ বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে। বিষয়টি আজ দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে, সেটি বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। রবিবার (২৬ মে) দুপুরে কালীগঞ্জের নিজ বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। ডরিন বলেন, ‘আমার বাবার ব্যবহৃত শার্ট-প্যান্ট, জুতা, হাতের দুটি আংটি, ব্রেসলেট, চশমা ও পকেটে থাকা চিরুনির কিছু একটা প্রমাণস্বরূপ আমাদের দেখাতে