সোমবার, ১১ মে, ২০২৬২৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোপালপুরে পোল্ট্রি খামারিতে মড়কের প্রাদুর্ভাব, ব্যাপক লোকসান

মোঃ নুর আলম, গোপালপুর
মোঃ নুর আলম, গোপালপুর

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ২০:৪৬

শেয়ার করুনঃ
গোপালপুরে পোল্ট্রি খামারিতে মড়কের প্রাদুর্ভাব, ব্যাপক লোকসান
প্রতিদিন শত শত মুরগি মারা যাচ্ছে

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পোল্ট্রি খামারিদের মধ্যে ব্যাপক মড়ক প্রাদুর্ভাব ঘটেছে। এর ফলে প্রতিদিন শত শত মুরগি মারা যাচ্ছে এবং খামারিরা ব্যাপক লোকসানে পড়ছেন। খামারিদের অভিযোগ, প্রাণী সম্পদ অফিস থেকে প্রয়োজনীয় সহযোগিতা তারা পাচ্ছেন না। মুরগির খাবার, ভ্যাক্সিন এবং ওষুধের দাম বাড়লেও ডিম ও মুরগির দাম কমে যাওয়ার ফলে খামারি ও উদ্যোক্তারা বিপদে পড়েছেন। এসবের মধ্যে মড়ককে “গোঁদের উপর বিষফোঁড়া” হিসেবে বিবেচনা করছেন তারা।

গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের মাকুল্লা ও চর শিমলা গ্রামের খামারি শামীম হোসেন এবং রুবেল হোসেনের খামারে দুই সপ্তাহের মধ্যে প্রায় ১,২০০ মুরগি মারা গেছে। তাদের মতে, প্রথমে মুরগিগুলো ঝিমিয়ে পড়ে এবং পরে একে একে মারা যেতে থাকে। রুবেল হোসেন অভিযোগ করেন, প্রাণী সম্পদ অফিস থেকে কার্যকর চিকিৎসা সেবা পাওয়া যায় না, বরং অকার্যকর কোম্পানির ওষুধের পরামর্শ দেওয়া হয়। তিনি মধুপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগিতা নিয়ে থাকেন।

এছাড়া, পোড়াবাড়ী, চন্দবাড়ী ও আভুঙ্গি গ্রামে আরও অনেক খামারে মুরগি মারা গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩ হাজার ৫০০ মুরগি মারা যাওয়ার কথা জানান খামারি শফিক মিয়া। তাদের মতে, প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ও মাঠ কর্মীরা কখনও খামার পরিদর্শনে যান না, ফলে খামারিরা সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছেন।

গোপালপুর বাজারের ফিড ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, গত ২ সপ্তাহে দু'টি খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি মারা যাওয়ায় ব্যবসায়িকভাবে তিনি ব্যাপক লোকসানে পড়েছেন। তিনি জানান, খামারিদের চিকিৎসা সহায়তা না পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পোল্ট্রি বিশেষজ্ঞ নাসির আহমেদ জানান, গোপালপুর ও ঘাটাইল উপজেলায় পানিবাহিত ফাউল কলেরা ও টাইফয়েড ছড়িয়ে পড়েছে। এর সাথে কিছু কিছু এলাকায় রাণীক্ষেত রোগও দেখা যাচ্ছে। তিনি মৃত মুরগি মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছেন।

গোপালপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. অর্জুন দেব জানান, তিনি মড়কের প্রাদুর্ভাবের খবর জানেন না। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. গোলাম মোরশেদ জানান, পরীক্ষা ছাড়া এটি বার্ডফ্লু বা রাণীক্ষেত রোগ কিনা নিশ্চিত বলা যাচ্ছে না।

এছাড়া, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্যমতে, গোপালপুর উপজেলায় বর্তমানে প্রায় ৭৪,১২৬টি মুরগি এবং ৩৭০টি লেয়ার মুরগির খামার রয়েছে।

পোল্ট্রি খামারিতে মড়কের প্রাদুর্ভাবগোপালপুর
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

সর্বশেষ সংবাদ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

কাঠমান্ডুতে অবতরণের সময় টার্কিশ বিমানের চাকায় অগ্নিকাণ্ড

কাঠমান্ডুতে অবতরণের সময় টার্কিশ বিমানের চাকায় অগ্নিকাণ্ড

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, নতুন উত্তেজনা

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, নতুন উত্তেজনা

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, পাঁচ উপকূলীয় জেলায় সতর্কতা জারি

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, পাঁচ উপকূলীয় জেলায় সতর্কতা জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

সাজেকে গুলিতে নিহত ইউপিডিএফ কর্মী, সড়ক অবরোধ

সাজেকে গুলিতে নিহত ইউপিডিএফ কর্মী, সড়ক অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ হত্যার প্রতিবাদে সোমবার (১১ মে) দীঘিনালা–সাজেক–বাঘাইছড়ি সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনটির ডাকা এই কর্মসূচির কারণে সাজেক পর্যটন সড়কে সকাল থেকেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোর ৬টা থেকে শুরু হওয়া অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলার ঘোষণা দেওয়া হয়। অবরোধ সমর্থনে ইউপিডিএফ কর্মীরা

ঈদ সামনে রেখে হিলি বাজারে মসলার দাম কমে ক্রেতাদের স্বস্তি

ঈদ সামনে রেখে হিলি বাজারে মসলার দাম কমে ক্রেতাদের স্বস্তি

পবিত্র ঈদুল আজহা ও কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন মসলার বাজারে জমে উঠেছে কেনাবেচা। ভারত থেকে পর্যাপ্ত আমদানির কারণে গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কমেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে। রোববার (১০ মে) বাজার ঘুরে দেখা যায়, মসলার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ ও লবঙ্গের

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও বিশেষ চেকপোস্ট

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও বিশেষ চেকপোস্ট

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে পুলিশ সপ্তাহের কার্যক্রম। রবিবার (১০ মনে) বেলা সাড়ে ৩টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়। র‌্যালিতে  উপস্থিত ছিলেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০মে) উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াডাঙ্গীর আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।  এতে কৃষি বিভাগের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, সংবাদকর্মী, এনজিও কর্মী ও কৃষি উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিনিয়র

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে হাকালুকি হাওরের মৎস্যসম্পদ লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগসহ অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগ এনে ওই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১০ মে) দুপুরে জুড়ী উপজেলা চত্বরে উপজেলার সচেতন নাগরিকবৃন্দ ও স্থানীয় মৎস্যজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বেলাগাঁও গ্রামের বাসিন্দা রেজান আলী। এতে বক্তব্য দেন, মৎস্যজীবী আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন