বুধবার, ২২ এপ্রিল, ২০২৬৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন বাদশা মোল্যা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০:১

শেয়ার করুনঃ
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন বাদশা মোল্যা

ঝিনাইদহের শৈলকুপার দীঘলগ্রামে দুই পরিবারের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছেন বাদশা মোল্যা (৪০)। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে এ ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় দীঘলগ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে এবং প্রতিপক্ষের তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মৃত বাদশার ভাই মিরাজ মোল্যা জানান, গরু চুরির ঘটনা নিয়ে দীঘলগ্রামের দুই প্রতিবেশী বাহারুল মোল্যা ও রহিম মোল্যার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে বাহারুলের স্ত্রী রীনা খাতুন এবং রহিমের পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়া থামানোর চেষ্টা করতে গিয়ে বাদশা মোল্যা ও তার পরিবারের সদস্যরা হামলার শিকার হন।

হামলাকারীদের মধ্যে রহিম মোল্যা (৫০), তার ছেলে টিপু মোল্যা (৩৫), টিটুল মোল্যা (৩২), মিটুল মোল্যা (৩০), নুর ইসলাম (৩২), মজনু মোল্যা (৪৫), এবং বিল্লাল হোসেন (৩৫) একত্র হয়ে বাদশা মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আরও সাতজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বাদশার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

সোমবার সকালে বাদশার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর প্রতিপক্ষের তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এই ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে। তিনি বলেন, "মৃত্যুর খবর পাওয়ার পর দীঘলগ্রামে উত্তেজনা দেখা দেয়। তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরবর্তী সহিংসতা এড়ানো যায়।"

উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন। এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার দাবি করেছেন নিহত বাদশা মোল্যার পরিবার।

ঝগড়া
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হয়। কিন্তু শুরুতেই নির্ধারিত প্রশ্নপত্রের পরিবর্তে ভুল প্রশ্নপত্র বিতরণ করায় পরীক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়। সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈবিত্তিক

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

আজ ২১শে এপ্রিল—গোয়ালন্দ প্রতিরোধ ও গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের শুরুতেই রাজবাড়ীর গোয়ালন্দে পাকিস্তানি হানাদার বাহিনী ভয়াবহ গণহত্যা চালায়। ভোরে আরিচা ঘাট থেকে গানবোট ও কে-টাইপ ফেরীতে করে পাকবাহিনী গোয়ালন্দ মহকুমার উজানচর ইউনিয়নের কামারডাঙ্গি এলাকায় প্রবেশের চেষ্টা করে। স্থানীয় জনগণ, ইপিআর, আনসার ও মুক্তিবাহিনীর সদস্যরা হালকা অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় সম্মুখ যুদ্ধ। কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোতে অপেক্ষারত অভিভাবক, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানির, চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ও জাতীয় ছাত্র শক্তি। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসব বিতরণ করা হয়। জাতীয় নাগরিক পার্টির ভূরুঙ্গামারী

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা-কর্মী মিন্টুর অফিসে হামলা চালায়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু দাবি করেন, মাদক বিক্রির বিরুদ্ধে

গ্রাফিতি বিতর্কে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

গ্রাফিতি বিতর্কে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রামের চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রথম দফার সংঘর্ষের পর বিকেলেও দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও উত্তেজনা দীর্ঘ সময় ধরে বিরাজ করে। কলেজ সূত্রে জানা যায়, ক্যাম্পাসের একটি ভবনের দেয়ালে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ লেখা একটি গ্রাফিতি ছিল। সোমবার রাতে