প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৯:১৩

৮ই মার্চ ২০২৬, বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 'অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক'—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে নারীর অর্জন, অবদান এবং সমতার বিষয়টি তুলে ধরা হয়।

