সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬২৩ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভারতীয় পেঁয়াজের দাম কমছে ৫ থেকে ১০ টাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১:২৪

শেয়ার করুনঃ
ভারতীয় পেঁয়াজের দাম কমছে ৫ থেকে ১০ টাকা

 দুর্গাপূজার কারণে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকার পূর্বপ্রস্তুতি হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে ৯ থেকে ১০ গাড়ি পেঁয়াজ আমদানি হতো, এখন তা বেড়ে ১৬ থেকে ২৬ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে হিলি খুচরা বাজারে গিয়ে দেখা যায়, দুই দিন আগে আমদানিকৃত পেঁয়াজের দাম ছিল ৮৫ থেকে ৯০ টাকা কেজি। তবে বর্তমানে দাম কমে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় পেঁয়াজের দামও কমে ১০ টাকা, এখন তা ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় আমদানিকারকরা জানান, সম্প্রতি ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এছাড়া রপ্তানি মূল্য প্রতি মেট্রিকটন ৫৫০ মার্কিন ডলার থেকে কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে এবং খুচরা বাজারে দাম কমে আসছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মইনুল হোসেন বলেন, “আমরা কম দামে পেঁয়াজ কিনে কম দামে বিক্রি করছি। বন্দর দিয়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে, তাই দামও কমে আসছে।” তিনি আরও বলেন, “আজ মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ মানভেদে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি, যা দুই দিন আগে কেজিতে ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি ছিল।”

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত মাসের ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিনে ভারতীয় ৪২টি ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। 

এদিকে, আসন্ন দুর্গাপূজায় পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা আশা করছেন, আগামী দিনে দাম আরো কমবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।

হিলি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ইবিতে ছাত্রদল–শিবির সংঘর্ষ, অস্ত্রসহ ১৯ বহিরাগত শনাক্ত

ইবিতে ছাত্রদল–শিবির সংঘর্ষ, অস্ত্রসহ ১৯ বহিরাগত শনাক্ত

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল-শোডাউন নিষিদ্ধ, কঠোর ইসি

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল-শোডাউন নিষিদ্ধ, কঠোর ইসি

বিশ্ব জ্বালানি সংকটের জন্য ওয়াশিংটনই দায়ী: ইরান

বিশ্ব জ্বালানি সংকটের জন্য ওয়াশিংটনই দায়ী: ইরান

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

ইবিতে ছাত্রদল–শিবির সংঘর্ষ, অস্ত্রসহ ১৯ বহিরাগত শনাক্ত

ইবিতে ছাত্রদল–শিবির সংঘর্ষ, অস্ত্রসহ ১৯ বহিরাগত শনাক্ত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অস্ত্র হাতে থাকা ১৯ বহিরাগতকে শনাক্ত করা হয়েছে। সংঘর্ষের সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন এলাকার এসব ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সূত্রপাত হয় এক ছাত্রদল নেতার হাতে ছাত্রশিবিরের এক

দেবীদ্বারে ব্যাংকে গ্রাহক সেজে চার লাখ টাকা চুরি

দেবীদ্বারে ব্যাংকে গ্রাহক সেজে চার লাখ টাকা চুরি

কুমিল্লার দেবীদ্বারে গ্রাহক সেজে পূবালী ব্যাংকের শাখায় ঢুকে অপর এক গ্রাহকের ৪ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে পূবালী ব্যাংক দেবীদ্বার শাখার ভেতরে এ ঘটনা ঘটে। টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী গ্রাহক মো. জাকির হোসেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রোববার মধ্যরাতে দেবীদ্বার থানায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, পারিবারিক প্রয়োজনে ব্যাংক

কলতাবাজার মেসে জবি ছাত্রীকে নিতে গিয়ে র‍্যাবের তৎপরতা, অত:পর ..

কলতাবাজার মেসে জবি ছাত্রীকে নিতে গিয়ে র‍্যাবের তৎপরতা, অত:পর ..

রাজধানীর কলতাবাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীদের একটি মেসে অভিযান চালিয়ে নাট্যকলা বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্ষা খাতুনকে র‍্যাবের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শিক্ষকদের হস্তক্ষেপে ওই শিক্ষার্থীকে না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন র‍্যাবের সদস্যরা। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিম কলতাবাজারের

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি আসবাবপত্রের (ফার্নিচার) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গুদামে বিপুল পরিমাণ আসবাবপত্র থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানা