শনিবার, ১৪ মার্চ, ২০২৬২৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বক্তব্য প্রত্যাহার না করলে সারাদেশে বিক্ষোভের ডাক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১৭:৩১

শেয়ার করুনঃ
বক্তব্য প্রত্যাহার না করলে সারাদেশে বিক্ষোভের ডাক

এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করা না হলে ১২টার পর সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।এক ভিডিও বার্তায় সোমবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ‘অপমানজনক’। উনার সেই বক্তব্যের পর (রোববার) সন্ধ্যা থেকেই চাকরিপ্রার্থী ও কোটা বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তারা সেই বক্তব্যের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে হল থেকে নেমে আসেন। সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রাজপথে নামেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আসিফ মাহমুদ বলেন, রাত ১০টার পর থেকে ৩টা পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান, বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার্থীদের জন্য যে অপমানজনক মন্তব্য তিনি (প্রধানমন্ত্রী) করেছেন, অবশ্যই সোমবার দুপুর ১২টার মধ্যে সেই বক্তব্য এক্সপাঞ্জ (প্রত্যাহার) করতে হবে।

তিনি আরও বলেন, দুপুর ১২টার মধ্যে প্রধানমন্ত্রী যদি তার বক্তব্যটি প্রত্যাহার না করেন তাহলে সারাদেশের সব শিক্ষার্থীকে সোমবার দুপুর ১২টায় দেশের সব স্থানে বিক্ষোভ মিছিল পালনের আহ্বান করছি।ওই ভিডিও বার্তায় আরও জানানো হয়, কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ আয়োজন করা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

সর্বশেষ সংবাদ

ইরাকের আকাশে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, চার নিহত

ইরাকের আকাশে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, চার নিহত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

'গুন্ডা পান্ডার দিন শেষ, চাঁদাবাজি চলবে না' মন্তব্য করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, জনগনের টেক্সটের টাকায় কেনা সরকারি ভিজিএফ এর চাল আপনাদের। আজ আপনারা যারা ভিজিএফ এর চাল নিতে এসেছেন, মহান আল্লাহর নিকট একটি দোয়াই করবেন আগামিতে যেন আপনারাও এইভাবে চাল বিতরণ করতে পারেন। মহান আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। শুক্রবার (১৩ মার্চ) সকালে

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। অভিযানে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাটে মেসার্স নান্নু স্টোর নামক একটি প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ পাওয়া

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাত্র পাঁচ টাকায় পাঁচটি আইটেম দিয়ে ইফতার সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ। খিচুড়ি, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি বরই, মুড়ি ও শসা সহ ৮ থেকে ১০ ধরনের ইফতার সামগ্রীর মধ্যে পাঁচটি আইটেম সহ এই প্যাকেট পেয়ে খুশি স্থানীয় নিম্ন আয়ের মানুষ। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাকিমপুর হিলি পৌর শহরের সিপি মোড়ে

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় সরকারি হাট-বাজার নিলামের টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল ঢোকানোর অভিযোগে মো. হারুন নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই রায় শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. হারুন (৪২) নোয়াখালী পৌরসভা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এবং পৌরসভার উজ্জলপুর এলাকার বাসিন্দা মো. শহীদ

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোংলা পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাকসহ ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা সরকারি কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো.