মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬১১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ময়মনসিংহে প্রতিদিন বিয়ে ৫৭টি, বিচ্ছেদ ২০টি !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ৩:২৬

শেয়ার করুনঃ
ময়মনসিংহে প্রতিদিন বিয়ে ৫৭টি, বিচ্ছেদ ২০টি !

ময়মনসিংহে বাড়ছে বিয়ের হার। সেই সঙ্গে বাড়ছে তালাক বা বিবাহবিচ্ছেদ। আর এর অন্যতম প্রধান কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক (পরকীয়া) এবং দাম্পত্য জীবনে অক্ষমতা, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব, অল্প বয়সে বিয়ে। এসবকেই বিবাহ বিচ্ছেদের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। গত বছর জেলায় দৈনিক গড়ে বিয়ে হয়েছে ৫৭টি আর বিচ্ছেদ ঘটেছে ২০টি করে। 

ময়মনসিংহ জেলায় প্রায় ৬০ লাখ লোক বসবাস করে। জেলা সাব-রেজিস্ট্রারের তথ্য থেকে জানা যায়, এ জেলায় ২০২৩ সালে বিয়ে হয়েছে ২০ হাজার ৮০৫টি। এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে ৭ হাজার ৩০০টি। সে হিসাবে দৈনিক গড়ে ৫৭ বিয়ে এবং ২০ টির মতো বিচ্ছেদের ঘটনা ঘটেছে। সে হিসাবে বিচ্ছেদের হার প্রায় ৩৩ শতাংশ। এর আগের বছর ২০২২ সালে ২০ হাজার ২১৩টি বিয়ের মধ্যে বিচ্ছেদ ঘটেছে ৬ হাজার ৩৯০ টি। সে হিসাবে দৈনিক গড়ে ৫৬ বিয়ে এবং ১৮ টির মতো বিচ্ছেদ ঘটেছে। ২০২১ সালে ১৯ হাজার ৯৩৩টি বিয়ের মধ্যে বিচ্ছেদ হয় ৫ হাজার ৯১১ টি। ২০২০ সালে ২১ হাজার ৮টি বিয়ের বিপরীতে বিচ্ছেদ ঘটে ৫ হাজার ৫৩২টি। 

বিয়ে বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী নাহরিন সুলতানা নীলা বলেন, ‘আমি ১৪ বছর ধরে আইন পেশায় নিয়োজিত। এর মধ্যে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) হয়ে কাজ করেছি নারীদের নিয়ে। বিয়ে বিচ্ছেদে আমরা অনেকগুলো কারণ লক্ষ্য করতে পেরেছি। এর মধ্যে: স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ ও সমন্বয়হীনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, পরকীয়ায় জড়িয়ে পড়া, অল্প বয়সে বিয়ে, বহুবিবাহের কারণে মূলত বিয়ে বিচ্ছেদ প্রতিনিয়ত বাড়ছে।’ 

তিনি বলেন, সুনির্দিষ্ট আইন থাকলেও সঠিক প্রয়োগ না হওয়ায় কোনো ভাবেই এটি নিয়ন্ত্রণে আসছে না। বিয়ে বিচ্ছেদ নিয়ন্ত্রণে আনতে হলে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে হবে। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এবিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক নাজনীন সুলতানা বলেন, ‘এগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বিয়ে বিচ্ছেদের অন্যতম কারণ মানুষের মানসিকতা। দ্বিতীয় কারণ হচ্ছে, পুরুষতান্ত্রিক মনোভাব আর বহুবিবাহ।’ 

বিবাহবিচ্ছেদ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ বিষয়ে বলেন, ‘জেলার অধিকাংশ মানুষ কর্মের সন্ধানে প্রবাসে বসবাস করেন; যার কারণে এর প্রভাব পড়ে স্ত্রীর ওপর। সেই সুযোগ ও একাকীত্ব দূর করার জন্য স্ত্রী অন্য সম্পর্কে জড়ান। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে মানুষ পরকীয়ায় জড়াচ্ছেন। সাধারণ মানুষকে এ থেকে সচেতন করতে বিট পুলিশিং জোরদার করা হচ্ছে।’ 

বিয়ে বিচ্ছেদ কমিয়ে আনতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান এ পুলিশ কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

সর্বশেষ সংবাদ

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

বরিশালের হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ’৯০-এর জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ঈদ পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভা। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাবেক ছাত্রনেতারা ফিরে দেখেন তাদের আন্দোলনের স্মৃতি। সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সময়ের ত্যাগী ও সক্রিয় ছাত্রনেতারা। এতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। দিনের শুরুতে খুন্না বাজার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিট ব্ল্যাক আউট

গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিট ব্ল্যাক আউট

একাত্তরের ২৫ মার্চের ভয়াল গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য সারা দেশে ব্ল্যাক আউট পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি পরিষেবা এবং

বিয়েতে বরের জন্য অকটেন উপহার!

বিয়েতে বরের জন্য অকটেন উপহার!

সারাদেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁও জেলাতেও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হলেও সড়কে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এই বাস্তবতার মধ্যেই সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। সেখানে

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ লাখো মুসল্লির অংশগ্রহণে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ জামাতে অংশ নেন ছয় লাখেরও বেশি মুসল্লি, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সমাগম হিসেবে বিবেচিত হচ্ছে। জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। নামাজ শেষে বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ বন্ধ, মুসলিম উম্মাহর শান্তি ও দেশের

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট। তবে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন বিকেলে এই ব্যস্ত নৌপথে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র—যাত্রীশূন্য ঘাট। শুক্রবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট ঘুরে এমন দৃশ্য দেখা যায়। সাধারণত ঈদের সময় ঘাটে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি থাকলেও এবার