শুক্রবার, ২০ মার্চ, ২০২৬৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ডেঙ্গুতে এক সপ্তাহের ব্যবধানে দুই সন্তানের মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১৭:৩২

শেয়ার করুনঃ
ডেঙ্গুতে এক সপ্তাহের ব্যবধানে দুই সন্তানের মৃত্যু

আরাফাত হোসেন রাউফ এবং ইসনাত জাহান রাইদা। তারা দুই ভাইবোন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ আগস্ট আরাফাত এবং ২৫ আগস্ট রাইদার মৃত্যু হয়। মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তার দম্পতির এই দুই সন্তান মাত্র এক সপ্তাহের ব্যবধানে মারা যান। ডেঙ্গুতে দুই সন্তানকে হারিয়ে বাবা-মা দিশাহারা।রাজধানীর মধ্য পাইকপাড়ার ছাপাখানা মোড়ের একটি বাসায় থাকেন এই দম্পতি। দুই সন্তানকে সাভারের হেমায়েতপুরে পাশাপাশি কবর দেওয়া হয়।

জানা গেছে, বাসার কাছেই আইকন একাডেমি স্কুলে আরাফাত কেজি এবং রাইদা নার্সারিতে পড়ত। আরাফাতের বয়স ছিল নয় বছর আর রাইদার ছিল সাড়ে ছয় বছর। দুই সন্তানের মা রাবেয়া আক্তার এখন মোবাইল ছেলেমেয়ের ছবি আর ভিডিও দেখে চোখের পানি ফেলেন। সন্তানদের স্কুলের বই-খাতা ধরে স্মৃতিচারণ করে বিলাপ করেন।

বাবা মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ডেঙ্গুতে এক সপ্তাহের ব্যবধানে ছেলেমেয়ে দুজনকেই তো হারিয়ে ফেললাম। ঘরের যেখানে হাত দেন, সেখানেই সন্তানদের নানা স্মৃতির কথা মনে পড়ে। খাবার টেবিলে বাবার দুই পাশে দুজন বসত, মুখে তুলে খাইয়ে দিতে হতো। কোলবালিশ মাথায় দিয়ে ঘুমাতাম, এক হাতের ওপর মেয়ে, আরেক হাতের ওপর ছেলে ঘুমাত।

মোহাম্মদ ইব্রাহীম বলেন, আমার সামর্থ্য অনুযায়ী সন্তানদের নিয়ে সুখে থাকতে চাইতাম। প্রতি শুক্রবার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বের হতাম। বাইরে ঘুরে, খেয়েদেয়ে বাসায় ফিরতাম। তাদের নিয়ে প্রথমে রিকশায় ঘুরতাম। পরে ঘোরার সুবিধার্থে মোটরসাইকেল কেনেন। কিন্তু মোটরসাইকেলে জায়গা না হওয়ায় গাড়ি কিনেছিলেন। আগে আমাদের কোনো অভাব ছিল না। দুঃখ ছিল না। এক সপ্তাহের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন আমাদের মতো অভাবী আর দুঃখী আর কেউ নেই। আমাদের মনের যে কষ্ট, তা আমরা ছাড়া কেউ বুঝতেও পারবে না।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি আরও বলেন, ১৪ আগস্ট আরাফাতের হালকা জ্বর আসে। ১৫ আগস্ট এলাকার এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। ১৬ আগস্ট রক্তের পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। প্লাটিলেট ভালো থাকায় চিকিৎসক বলেছিলেন, হাসপাতালে নেওয়ার দরকার নেই। কিন্তু পরের দিন ১৭ আগস্ট প্লাটিলেট দ্রুত কমতে থাকে। ১৮ আগস্ট হাসপাতালে ভর্তি করার আগেই আরাফাত মারা যায়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এরপরই মেয়ের ডেঙ্গু পজিটিভ হয়। ধানমন্ডির একটি হাসপাতালের পিআইসিইউতে মেয়েকে পাঁচ দিন রেখে মেয়ে ভালো আছে বলে বাসায় আনতে বলে। তবে মেয়েকে বাসায় আনার পরই আবার অসুস্থ হয়ে পড়ে। তখন মহাখালীর আরেকটি হাসপাতালের পিআইসিইউতে ভর্তি করা হয়। ওই হাসপাতাল ৩ লাখ টাকা দিয়ে সাতটি ইনজেকশন দেওয়ার কথা বলে। দুটি ইনজেকশন দেওয়াও হয়। তবে ২৫ আগস্ট সকালে মেয়েটা মারা যায়। ছেলেমেয়ে দুটো একজন আরেকজনকে ছাড়া একমুহূর্ত থাকতে পারত না। তাই হয়তো কাছাকাছি সময়ে তারা চলে গেছে।

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যে সব দেশে শুক্রবার ঈদুল ফিতর ঘোষণা

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যে সব দেশে শুক্রবার ঈদুল ফিতর ঘোষণা

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদির, বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদির, বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রেল, সড়ক ও নৌপথে ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো। গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও কিছু বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে পরিবহন মালিকরা এ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুর চাঁন মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা এবং জনারদনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে জনারদন তার

ঈদ ঘিরে সরাইলে দর্জিদের ব্যস্ততা, দিনরাত চলছে সেলাই

ঈদ ঘিরে সরাইলে দর্জিদের ব্যস্ততা, দিনরাত চলছে সেলাই

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও বাড়িয়ে তোলে নতুন পোশাক। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দর্জিদের ব্যস্ততা এখন তুঙ্গে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মানুষের ভিড় দর্জি দোকানগুলোতে। রমজান শুরুর প্রায় দুই সপ্তাহ আগে থেকেই দর্জিদের ব্যস্ততা শুরু হয়। বর্তমানে উপজেলার বিভিন্ন দর্জি দোকানে দিনরাত চলছে সেলাই মেশিনের খটখট শব্দ। সরাইল সদর এলাকার উচালিয়া পাড়া মোড়ে

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গাছের সাথে বেধে নির্যাতন, পথেই মৃত্যু

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গাছের সাথে বেধে নির্যাতন, পথেই মৃত্যু

পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা মোতালেব আকন (৭০) কে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যান মোতালেব আকন। এরপর থেকে তার স্বজনরা

হিজলায় মরহুমা বিবিজা আলমের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

হিজলায় মরহুমা বিবিজা আলমের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

বরিশালের হিজলা উপজেলার ১নং হরিনাথপুর ইউনিয়নের মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমা মিসেস বিবিজা আলমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ রমাদান ১৪৪৭ হিজরি, ১৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বাদ আসর এই ধর্মীয় আয়োজন যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা