শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬২৮ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শুধু করোনা থেকে নয়, ধুলাবালি ও ঠান্ডা জনিত রোগ থেকেও রক্ষা করে মাস্ক; মতিয়া চৌধুরী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৭

শেয়ার করুনঃ
শুধু করোনা থেকে নয়, ধুলাবালি ও ঠান্ডা জনিত রোগ থেকেও রক্ষা করে মাস্ক; মতিয়া চৌধুরী

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি বলেছেন ‘শুধু করোনা ভাইরাস (কোভিট-১৯) থেকেই রক্ষা করেনা, ধুলাবালি জনিত রোগবালাই থেকেও আমাদের রক্ষা করে মাস্ক।’ তাছাড়া মাস্ক ব্যবহার করলে ঠান্ডা ও বায়ুবাহিত রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে বলে তিনি মন্তব্য করেন।

২৩ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার সকালে শেরপুর জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে শীতের কম্বল বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন- ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক ব্যবহার করেন।’ বক্তব্যদানকালে দেশ ও জাতির সুরক্ষায় সকলকে মাস্ক পড়ার তাগিদ দেন তিনি।

এময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আলম মঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক সুপার শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও সদস্য আইয়ুব খান, উরফা ইনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক ও গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমানের দেওয়া তথ্য মতে, মতিয়া চৌধুরী এ সফরে মঙ্গলবার ও বুধবার ২দিনে নকলা উপজেলার ১ হাজার ও নালিতাবাড়ি উপজেলার ১ হাজার ২০০ হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করবেন। তিনি জানান, ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার নকলা উপজেলায় সকাল ৯টায় উরফা ইউনিয়ন থেকে কম্বল বিতরণ শুরু করে আধা ঘন্টা অন্তর পর্যায়ক্রমে নকলা, গনপদ্দী, বানেশ্বরদী, চন্দ্রকোনা, চরঅষ্টধর, পাঠাকাটা, টালকী ও গৌড়দ্বার ইউনিয়নে; সর্বশেষে নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে কম্বল বিতরণ করা হবে। এদিন নালিতাবাড়ি উপজেলার রুপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নেও কম্বল বিতরণ করবেন তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টার সময় নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন থেকে কম্বল বিতরণ শুরু করে আধা ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাকড়কান্দি, নালিতাবাড়ি, নয়াবিল, পোড়াগাঁও, নন্নী, রাজনগর, কলসপাড়, বাঘভেড় ইউনিয়ন, নালিতাবাড়ী পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠ, সবশেষে যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচি শেষ করে নকলায় ফিরবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

পরে বুধবার বিকেল ৩টার সময় নকলা হতে সড়ক পথে যাত্রীবাহী বাসে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে রাত ৮টার সময় নিজ বাসভবনে পৌঁছাবেন বলে সফর সূচি অনুযায়ী জানা গেছে।

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ মার্চ) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন: সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন ও বাজারজাত করায় কুমিল্লা বেকারি নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বেকারিতে অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। অভিযানে দেখা যায়, কুমিল্লা বেকারি বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন) কোনো সনদ ছাড়া লাচ্ছা উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়া বেকারির পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপর আটজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দায়িত্বপালনরত এক পুলিশ সদস্যকে ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেন। জেলার অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

নোয়াখালীর খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

নোয়াখালীর বেগমগঞ্জে গণিপুর খাল থেকে বস্তাবন্দী গলাকাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দুপুর ১টার দিকে খালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খোলার পর দেখতে