
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৭

শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ: এর অন্যতম খলিফা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বহু গ্রন্থ প্রণেতা, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, পীরে কামেল শায়খুল হাদীস মুফতীয়ে আজম আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ:) এর সংক্ষিপ্ত জীবনী প্রিয় পাঠকের কাছে আমি এক নগণ্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো। মহান আল্লাহ তায়ালা যেন আমাকে তাওফিক দান করেন আল্লাহুম্মা আমিন।
মৃত্যু : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বহু গ্রন্থ প্রণেতা, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, পীরে কামেল আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ) ১০ই জুলাই রোজ শুক্রবার জুম্মার পূর্বে বার্ধক্যজনিত রোগে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে মাওলায়ে হাকীকির ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাজ্যে তিনি লেস্টারের ছাহেব হিসেবে সুপরিচিত ছিলেন।

এ মসজিদের প্রতিষ্ঠার কাজ শুরু থেকে পূর্ণতা লাভ করার পর্যন্ত আল্লামা দুবাগী সাহেবকে কঠোর-অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল। প্রায় সভা সমাবেশের শেষভাগে মসজিদের উন্নতিকল্পে তিনি উপস্থিত জনতার নিকট মুক্তহস্তে দান করার জন্য চাঁদার ওয়াজ করতেন। তাতে হাজার হাজার পাউন্ড সংগ্রহ হতো। তাছাড়া তিনি নিজে একজন ইমাম হওয়া সত্ত্বেও স্বীয় শহর ছাড়াও বিলাতের বিভিন্ন শহরে গিয়ে লোকের দরজায় গিয়ে উপস্থিত হতেন এবং চাঁদা সংগ্রহ করতেন। মসজিদ প্রতিষ্ঠা লগ্ন হতে এই মসজিদেই তিনি মাদ্রাসা শুরু করেছেন। বহু ছাত্র-ছাত্রী তাঁর নিকট অধ্যয়ন করে সুযোগ্য কারী হয়েছেন।
একই সাথে তিনি লেখনীর মাধ্যমেও তা অব্যহত রাখেন এবং মাছআলা মাছাইল সমূহ লিফলেট আকারে জনগণের কাছে তুলে ধরেন। এ সম্পর্কে তাঁর আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে তিনি সুন্নী মুসলমান ভাই-বোনদেরকে ভ্রান্ত মতবাদ হতে নিরাপদ করার জন্য সাধ্যমত চেষ্টা করেন। তাছাড়া মুসলিম পর্ব -দিবসগুলো যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে উদযাপনে উৎসাহিত করার পাশাপাশি সেগুলোর ফযীলত তাৎপর্য লিফলেট আকারে সর্বত্র ছড়িয়ে দেন। বিলাতে তাঁর এরূপ কর্ম-তৎপরতার সূদুরপ্রসারী প্রভাব দেখা দেয় ।
দেশে বিদেশে সমকালীন অসংখ্য আলেমের ওস্তাদ। তিনি অসংথ্য দেশ সফর করেছেন। আরবী, উর্দু ও ফার্সি ভাষায় তাঁর অগাধ পান্ডিত্য ছিল এবং এসব ভাষায় অনর্গল বক্তৃতা দিতেন। তিনি বাংলা, উর্দু এবং আরবী ভাষায় প্রায় শতাধিক প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থ রচনা করেছেন। তাছাড়া আল্লামা দুবাগী ছাহেব (রহঃ)একজন প্রবন্ধকার ও ছিলেন, বিভিন্ন সময় দৈনিক ইনকিলাব, সিলেটের ডাক, জনমত, বাংলা পোস্ট, সুরমা, নতুন দিন, মাসিক শাহ জালাল এবং পরোয়ানায় নানাবিধ বিষয়ে তাঁর লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
দেশে বিদেশে তিনি বহু মসজিদ, মাদরাসা ও খানেকা প্রতিষ্ঠায় সম্পৃক্ত থেকে দ্বীনি খেদমত আনজাম দিয়েছেন। হযরত দুবাগী ছাহেব (রহ) বৃটেনের অন্যতম প্রবীণ শ্রদ্ধাভাজন এক জন আলেম ও পীরে কামেল ছিলেন। তিনি মানুষকে শরীয়তের সঠিক দিক নির্দেশনা দিতেন। আল্লামা দুবাগী ছাহেব (রহঃ) হাজার হাজার মানুষকে আলোর পথে নিয়ে এসেছেন। তিনি ছিলেন ইমামে আহলে সুন্নাহ। আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী ছাহেব কিবলা দুবাগী (রহঃ) সাত কিরাআতের ক্বারীউল কুররা ছিলেন।
ইসলামের নানাদিকের ওপর তিনি তার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধও রয়েছে এবং তাতে কিছু জীবনীও রয়েছে।তিনি ছিলেন বৃটেনে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক বর্ষীয়ান দিকপাল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস প্রচার ও প্রসারে তাঁর অবদান বৃটেনের মুসলিম কমিউনিটি সর্বদা মনে রাখবে। খ্যাতনামা এই মুফতী তাকওয়া ও পরহেজগারীসহ বহুগুণের অধিকারী বিশিষ্ট বুযুর্গ ব্যক্তিত্ব ছিলেন। বক্তৃতা, মুনাজিরা ও লেখনীর মাধ্যমে তিনি দ্বীনের সঠিক শিক্ষা প্রসারে আমৃত্যু চেষ্টা করে গেছেন।
শায়খুল হাদীস মুফতীয়ে আজম আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী ছাহেব (রহ.) একজন ইসলামি দার্শনিক হিসেবে সর্বমহলে পরিচিত। এছাড়া তাঁর প্রতিষ্ঠিত খানকা ও শিক্ষাপ্রতিষ্ঠান তাকে করেছে জননন্দিত। তাঁর শিক্ষার্থীবৃন্দ দেশ-বিদেশে উচ্চ পর্যায়ের চাকুরীতে নিয়োজিত থেকে সুনাম কুড়াচ্ছেন। তাঁর রচিত কয়েকটি গ্রন্থ রয়েছে। তাঁর বাগ্মিতা এবং সমাজ ও দেশ হিতৈষী কর্মকাণ্ড তাকে সবার নিকট করেছে প্রশংসিত। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সকল খিদমাতকে কবূল করুন এবং তাঁর দরজাহ বুলন্দ করুন আল্লাহুম্মা আমিন।