
প্রকাশ: ১২ জুলাই ২০২০, ১৫:৩৭

বিশ্বময় মহামারি করোনা ভাইরাসের কারণে সবাই এক অস্থিরতার মাঝে দিনাতিপাত করছে। কারও মনেই প্রশান্তি নেই, বিরাজ করছে আতঙ্ক। আসলে আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে জীবন পরিচালনা করতে হবে।
সব অস্থিরতা ও বিষন্নতা থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বিনীতভাবে দোয়ার প্রতি মনোনিবেশ করতে হবে। কেননা অশান্ত অস্থির ব্যক্তির ডাক কেবলমাত্র আল্লাহই শুনেন এবং তার অস্থিরতা তিনি দূর করেন।
আল্লাহ তাআলা বলেন-বল তো কে অসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং পৃথিবীতে তোমাদের পুর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই ধ্যান কর।' (সুরা নামল : আয়াত ৬২) আর তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। (সুরা মুমিন : আয়াত ৬০)
উচ্চারণ : ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিকা আস্তাগিছ।

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বালিমিন।’
উচ্চরণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন যাওয়ালি নিমাতিকা ওয়া তাহাওউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিঈ সাখাতিকা।’ (মুসলিম)