
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১৫:৫০
রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান। লাইলাতুন নিসফা মিন শাবানও অতিবাহিত হয়েছে। শাবান মাস ২৯/৩০ দিন পূর্ণ হলেই শুরু হবে এ বরকতময় মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই মাস আগে থেকে রোজার প্রস্তুতি শুরু করতেন।রজব মাস আসলেই প্রিয় নবি রমজানের প্রস্তুতি নিতেন। রোজা রাখতেন, নামাজ পড়তেন, বেশি বেশি এ দোয়া করতেন-
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

প্রয়োজনীয় কাজ সেরে নেয়া

রমজানের সূবর্ণ সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে সঠিক পরিকল্পনা গ্রহণ করা। যাতে নির্ধারিত সময়ে কুরআন তেলাওয়াত সম্পন্ন ও এর মর্মার্থ বুঝে তা অধ্যয়ন করা যায়।