রবিবার, ৭ জুন, ২০২৬২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

প্রচারের অভাবে জমছে না ইসলামি বইমেলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ২২:৫২

শেয়ার করুনঃ
প্রচারের অভাবে জমছে না ইসলামি বইমেলা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলা জমছে না। মেলায় ক্রেতাসমাগম খুবই কম বলে জানিয়েছেন বিক্রেতারা। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও আয়োজক প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন মেলা নিয়ে তেমন প্রচার না চালানোয় জমছে না বলে তাদের অভিযোগ। তবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে মেলায় ভালোই কেনাবেচা চলছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করেছে। গত ১ রমজান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মেলা উদ্বোধন করেন। মেলা প্রতিদিন সকাল ১০টা রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এবারের মেলায় ৬২টি স্টল অংশ নিয়েছে।

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসের বইসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বই স্থান পেয়েছে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে ৩৫ শতাংশ কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক বই বিক্রি করা হচ্ছে।

আরও

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রতি বছরই ইসলামি বইমেলার আয়োজন করা হয়। এবারো করা হয়েছে। কিন্তু সব কিছুই চলছে গতানুগতিক। মেলায় গিয়ে বোঝার উপায় নেই এখন কোন মেলা চলছে। ক্রেতাদের ভিড় নেই। বেচাকেনাও কম। মেলার প্রবেশপথেই হকারদের জটলা। পায়জামা-পাঞ্জাবি, আতর-টুপি নিয়ে হকারদের আর্তচিৎকার চলছে মুহুর্মুহু। একটি ছোট গেটের ওপরে লেখা আছে ইসলামি বইমেলা কিন্তু তাও ঠিকমতো দেখা যায় না। এত কিছু নেই এর মধ্যে আছে শুধু বিক্রেতাদের হাহুতাশ। তাদের অভিযোগ ইসলামিক ফাউন্ডেশন শুধু মেলা আয়োজন করেই দায়িত্ব শেষ করছে। মেলা নিয়ে কোনো প্রচারণার ব্যবস্থা নেই তাদের।

গার্ডিয়ান পাবলিকেশন্সের মাহবুবুর রহমান দিদার বলেন, বায়তুল মোকাররমে যে মেলা চলছে তা মেলা থেকে সামান্য দূরের মানুষও ঠিকমতো জানে কি না সন্দেহ। ক্রেতা টানার কোনো কৌশলই করা হয়নি। কোনো প্রচার নেই। আশপাশের রাস্তায়ও ব্যানার-পোস্টার দেয়া হয়নি। তাই ক্রেতারা জানতেই পারছেন না যে এখানে একটি বইমেলা চলছে।

এমদাদিয়া লাইব্রেরির বিক্রয় প্রতিনিধি মো: শাহিন বলেন, মেলায় বিক্রি তেমন নেই বললেই চলে। ক্রেতা আসছে খুব কম। মানুষ জানেই না মেলা হচ্ছে। কোনো প্রচার নেই। মানুষ কিভাবে জানবে?

আরও

আত্মশুদ্ধির অনন্য ইবাদত পবিত্র হজ পালন

আত্মশুদ্ধির অনন্য ইবাদত পবিত্র হজ পালন

মীনা বুক হাউজের মো: সোলায়মান জানান, বিক্রি ভালো হচ্ছে না। সারা দিনে অল্প কিছু বই বিক্রি হয়। দেখেন না এখন স্টলের সামনে কোনো লোকই নেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কয়েকজন বিক্রেতা জানান, মেলার প্রবেশ মুখে হকাররা বসে পড়েছে। তাদের কারণে মেলায় লোকজন ঢুকতে পারছে না। এ ছাড়া তাদের কারণে বাইরে থেকে এখানে যে মেলা হচ্ছে তাও বোঝার উপায় থাকে না। এটাও ক্রেতা কম উপস্থিতির আরেকটা কারণ। মেলায় গুরুত্বপূর্ণ স্থানে স্টল বরাদ্দের ক্ষেত্রেও অনিয়ম করা হয় বলে তারা অভিযোগ করেন।

বিআইডব্লিউটিএ’র অবসরপ্রাপ্ত সুপারইনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আবদুল বাতেন মেলায় এসেছেন কিছু অভিধান বই কিনতে। তিনি বলেন, প্রতি বছরই কিছু বই কিনি। বাসায় একটি ছোট লাইব্রেরিও আছে। কিন্তু মেলায় খুব বেশি লোক দেখছি না। অল্প কিছু লোক আছে। বাংলা একাডেমির মেলায় তো অনেক লোক হয় এখানে কেন নেই তা আয়োজকদের ভেবে দেখা উচিত।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. হারুনুর রশীদ বলেন, মেলা নিয়ে প্রতিদিন বায়তুল মোকাররমে নামাজের পর মুসল্লিদের বলা হয়। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে বই বিক্রি ভালো হচ্ছে বলে তিনি জানান। হারুনুর রশীদ বলেন, বাংলা একাডেমির মেলা নিয়ে বিভিন্ন কোম্পানিসহ স্বার্থসংশ্লিষ্টরা অনেক বিনিয়োগ করেন। সেখানে অনেক ব্যাপার থাকে, যা ইসলামি বইমেলার ক্ষেত্রে হয় না। হকার সমস্যা বিষয়ে তিনি বলেন, হকার একটি জাতীয় সমস্যা। এটি সিটি করপোরেশনের মেয়র দেখে থাকেন। ঈদের আগের দিন পর্যন্ত মেলা চলবে বলে তিনি জানান।

মেলা ঘুরে দেখা যায়, কুরআন-হাদিস গ্রন্থের পাশাপাশি বিভিন্ন ইসলামি শিক্ষামূলক বই, নবী-রাসূলদের জীবনী, ইসলামিব্যক্তিত্বদের জীবনীসহ বিভিন্ন ধরনের বই বিক্রি চলছে। এসব বইয়ের মধ্যে রয়েছে বিশ্বনবীর জীবনী, তাজকেরাতুল আউলিয়া, নূরানি বৈজ্ঞানিক পদ্ধতিতে ২৪ ঘণ্টায় কুরআন শিক্ষা, রাসূল সা:-এর ২৪ ঘণ্টার আমল, ইমাম গাজ্জালির জীবন, গিবত ও চোগলখোরির ধ্বংসলীলা, মরণের আগে ও পরে, ইসলামে হালাল ও হারাম প্রভৃতি। তবে বইমেলায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানকে নিয়ে লেখা ‘এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার’, অটোম্যান সাম্রাজ্য নিয়ে লেখা ‘সানজাক-ই-উসমান’, ড. হিশাম আল আওলাদির লেখা ও মাসুদ শরীফের অনুবাদ করা ‘বি স্মার্ট উইথ মুহাম্মদ সা:, ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস ‘ডেসটিনি ডিজারাপ্টেড’, মিসরের বিখ্যাত লেখক ড. আয়াজ আল কারনির লেখা ‘লা তাহযান’ বইয়ের বাংলা অনুবাদ ‘হতাশ হবেন না’ বইগুলোর বিক্রি বেশি হচ্ছে বলে বিক্রেতারা জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

ধর্ম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

এ সম্পর্কিত আরও পড়ুন

হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনা

হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনা

। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনাটি নিয়ে সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ একটি ঘটনা পরলে চোখের পানি চলে আসবে পড়তে পড়তে কখন কেঁদে ফেলেছি

জুমার দিনে সবচেয়ে উত্তম আমল দরুদ পাঠ ও নামাজ

জুমার দিনে সবচেয়ে উত্তম আমল দরুদ পাঠ ও নামাজ

ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পবিত্র এই দিনে আল্লাহ তাআলা বিশেষ রহমত, বরকত ও মাগফিরাতের দরজা খুলে দেন। তাই মুসলমানরা এ দিনে বিভিন্ন ইবাদত ও নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন। ইসলামি গবেষক ও আলেমদের মতে, জুমার দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল হলো সময়মতো জুমার নামাজ আদায় করা, বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা এবং

এতিমদের অধিকার রক্ষায় ইসলামের কঠোর নির্দেশনা

এতিমদের অধিকার রক্ষায় ইসলামের কঠোর নির্দেশনা

ইসলাম এতিমদের প্রতি সহানুভূতি, দয়া ও দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। পবিত্র কোরআন ও হাদিসে এতিমদের অধিকার রক্ষা, তাদের ভরণ-পোষণ নিশ্চিত করা এবং সম্পদের নিরাপত্তা বিধানের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামের দৃষ্টিতে এতিম হলো সেই শিশু, যে বালেগ হওয়ার আগে পিতাকে হারায়। মহান আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এতিমদের প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তাদের সম্পদ অন্যায়ভাবে ভোগ

ইসলামে পর্দা নারীর মর্যাদা ও নিরাপত্তার ঢাল

ইসলামে পর্দা নারীর মর্যাদা ও নিরাপত্তার ঢাল

ইসলামে পর্দাকে নারী-পুরুষ উভয়ের জন্য শালীনতা, আত্মসংযম এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ বিধান হিসেবে উল্লেখ করেছেন দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেমরা। তারা বলেছেন, পর্দা কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দৃষ্টি, আচরণ, কথাবার্তা ও সামগ্রিক জীবনাচরণের মধ্যেও এর বাস্তবায়ন প্রয়োজন। রাজধানীতে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম নারীর মর্যাদা, সম্মান ও ব্যক্তিত্ব রক্ষার জন্য পর্দার নির্দেশনা দিয়েছে।

সামাজিক জীবনে ধর্মীয় নির্দেশনার গুরুত্ব বাড়ছে

সামাজিক জীবনে ধর্মীয় নির্দেশনার গুরুত্ব বাড়ছে

সমাজে নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নির্দেশনার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মত দিয়েছেন ইসলামি চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানীরা। তারা বলেছেন, ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতির পরিবেশ তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, পারিবারিক কলহ, মাদকাসক্তি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধির পেছনে নৈতিক শিক্ষার ঘাটতি অন্যতম কারণ। ধর্মীয় অনুশাসন মানুষকে

সর্বশেষ সংবাদ

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানাপোড়েন

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম