বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

ওয়াসওয়াসা ও দ্বিধাদ্বন্দ্ব থেকে বাঁচতে যে আমল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪

শেয়ার করুনঃ
ওয়াসওয়াসা ও দ্বিধাদ্বন্দ্ব থেকে বাঁচতে যে আমল

অনেক সময় দেখা যায়, কারণে-অকারণে মানুষের মন দ্বিধাদ্বন্দ্ব কিংবা ওয়াসওয়াসায় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়। নামাজ-রোজা, জিকির-আজকারসহ কোনো ইবাদতেই মন বসে না। আবার নামাজ-রোজা বা ইবাদত-বন্দেগি করলে মনে হয় যে, কোথাও ভুল হয়েছে বা সঠিকভাবে তা আদায় হয়নি। মনের মধ্যে ইবাদতের বিভিন্ন বিষয়ে সন্দেহের উদ্রেক হয়।

অনেক সময় ভালোভাবে ইবাদত-বন্দেগির চলমান প্রক্রিয়ায় হঠাৎ করে ধীরগতি কিংবা অলসতা দেখা দেয়। ধর্মীয় উপাসনার বিরপীতে অন্যায় কাজের দিকেই মন ধাবিত হতে চায়। কোনো নসিহতও মন গ্রহণ করতে চায় না। এসব ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা মারাত্মকভাবে চেপে বসে। যে কারণে মুমিন মুসলমান জীবনের প্রতিটি ক্ষেত্রেই নানান দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়ে। প্রতিটি কাজেই ওয়াসওয়াসার তৈরি হয়।

মানুষের মনের এসব দ্বিধাদ্বন্দ্ব ও ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য, পুনরায় আমল ও ইবাদতের জীবনে ফিরে যাওয়ার জন্য পবিত্র কুরআনুল কারিমের চিকিৎসা গ্রহণের বিকল্প নেই। উল্লেখিত বিষয়গুলো থেকে বাঁচার রয়েছে ৪টি আমল-

আরও

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব
>> তাউজ তথা আউবিল্লাহি মিনাশ-শায়ত্বানির রাঝিম (اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم) পড়ার মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থকে হেফাজত থাকা।

>> সুরা ফালাক্ব ও সুরা নাস পাঠ করা।

>> বেশি বেশি আল্লাহর জিকির করা। বিশেষ করে এ জিকির করা-

اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ

আরও

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব
উচ্চারণ : ‘আল্লাহুম্মা মুছাররিফাল কুলুবি ছাররিফ কুলুবানা আলা ত্বাআতিকা।’

অর্থ : হে (মানুষের) অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে পরিবর্তন কর।’ (মুসলিম, মিশকাত)

يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّت قَلْبِىْ عَلَى دِيْنِكَ

উচ্চারণ : ‘ইয়া মুকাল্লিবাল কুলুবি ছাব্বিত কালবি আলা দিনিকা।’

অর্থ : হে (মানুষের) অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখ।’ (তিরমিজি, মিশকাত)

>> মনে জাগ্রত হওয়া কুচিন্তার দিকে ধ্যান বা খেয়াল না দিয়ে বেশি বেশি ইসতেগফার পড়া-

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيّ، إِنّكَ أَنْتَ التّوّابُ الرّحِيمُ

উচ্চারণ : রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়্যা, ইন্নাকা আংতাত তাওয়াবুর রাহিম।’ (মুসনাদে আহমদ, আবু দাউদ)

অর্থ : হে আমার রব! আমাকে ক্ষমা করুন। আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি তাওবা কবুলকারী, দয়াময়।’

মনে রাখা আবশ্যক

উল্লেখিত ৪ কাজ যথাযথভাবে করতে পারলেই মনের মধ্যে দেখা দেয়া দ্বিধাদ্বন্দ্ব বা ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকা সহজ। আর তাতেই মনের মধ্যে ইবাদত-বন্দেগির প্রবল আগ্রহ তৈরি হবে। ওয়াসওয়াসা বা কুচিন্তা দূর করতেই উল্লেখিত আমল সবচেয়ে বেশি কার্যকরী।

বিশেষ করে, কোনো বিষয়ে মনের মধ্যে কুচিন্তা আসলে, তা গুরুত্ব না দেয়া। মানুষের মনের মধ্যে উদ্রেক বা জাগ্রত হওয়া কুচিন্তার জন্য কোনো মুমিনকেই জিজ্ঞাসাবাদ করা হবে না। যখনই মানুষ কুচিন্তা বাস্তবায়ন করবে তখনই সে গোনাহগার হবে কিংবা এর জন্য জবাবদিহি করতে হবে। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মানুষের অন্তরে যে সব কুচিন্তা জাগ্রত হয় আল্লাহ তাআলা তা থেকে আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। যতক্ষণ তারা তা মুখে উচ্চারণ না করবে বা কর্মে বাস্তবায়ন না করবে’ (বুখারি ও মুসলিম)

তাউজ, সুরা ফালাক্ব ও নাস পাঠই মানুষকে বেহুদা কুচিন্তা, দ্বিধাদ্বন্দ্ব বা ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখতে পারে। মানুষের মনের যাবতীয় পেরেশানি দূর করতে পারে।

আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে দ্বিধাদ্বন্দ্ব ও ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে কুরআনের আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন। 

ইনিউজ৭১/জিয়া

ধর্ম
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসলামে মুমিন বান্দার পরিচয় ও জীবনদর্শন

ইসলামে মুমিন বান্দার পরিচয় ও জীবনদর্শন

ইসলামে ‘মুমিন’ শব্দটি শুধু ধর্মীয় পরিচয় নয়, বরং একজন বিশ্বাসীর পূর্ণাঙ্গ জীবনচর্চার প্রতীক হিসেবে বিবেচিত। পবিত্র আল-কুরআন ও সহিহ হাদিস-এ মুমিন বান্দার গুণাবলি, আচরণ ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদদের মতে, মুমিন বান্দা হচ্ছেন সেই ব্যক্তি, যিনি আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করেন, নবী-রাসুলদের প্রতি আস্থা রাখেন এবং আখিরাতের জবাবদিহিতার বিশ্বাস হৃদয়ে ধারণ করেন। ইসলামে ঈমান কেবল মুখের স্বীকারোক্তি

সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরয—ইসলামের নির্দেশনা

সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরয—ইসলামের নির্দেশনা

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। ধর্মীয় বিধান অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ হলে প্রত্যেক মুসলমানের ওপর জীবনে অন্তত একবার হজ পালন ফরয হয়। ইসলামী চিন্তাবিদ ও আলেমরা বলছেন, হজ কেবল একটি ধর্মীয় সফর নয়; বরং আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিক সমতার অনন্য শিক্ষা। পবিত্র কুরআন-এ স্পষ্টভাবে বলা হয়েছে—যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে, তাদের জন্য হজ পালন বাধ্যতামূলক। অর্থাৎ

পাপমুক্ত জীবনের জন্য ইসলামের বাস্তব নির্দেশনা

পাপমুক্ত জীবনের জন্য ইসলামের বাস্তব নির্দেশনা

মানুষ ভুল ও পাপের ঊর্ধ্বে নয়—এ কথাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইসলামে। তবে গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলাম দিয়েছে সুস্পষ্ট জীবনব্যবস্থা। আলেমরা বলছেন, আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের মাধ্যমেই একজন মুসলমান গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারে। ইসলামী চিন্তাবিদদের মতে, গুনাহ থেকে বাঁচার প্রথম শর্ত হলো আল্লাহর উপস্থিতির অনুভূতি হৃদয়ে জাগ্রত রাখা। পবিত্র কুরআনে বারবার তাকওয়া

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

মানবজীবন গঠনে ইসলামের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে ইসলাম মানুষকে নৈতিকতা, মানবতা ও শান্তির পথে পরিচালিত করে বলে মন্তব্য করেছেন বক্তারা। সম্প্রতি আয়োজিত এক আলোচনা সভায় আলেম ও ইসলামী চিন্তাবিদরা বলেন, ইসলাম শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সুষম ও ন্যায়ভিত্তিক দিকনির্দেশনা প্রদান করে। বক্তারা জানান, পবিত্র কোরআন ও মহানবী হযরত

জুমার ফজিলত জানুন, বাড়ান ইবাদতের প্রতি আগ্রহ

জুমার ফজিলত জানুন, বাড়ান ইবাদতের প্রতি আগ্রহ

মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত পবিত্র জুমার দিন। ইসলামী শরিয়তের দৃষ্টিতে এই দিনটি ইবাদত, দোয়া, ক্ষমা প্রার্থনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, সূর্য উদিত হওয়া দিনের মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.) সৃষ্টি হয়েছেন, জান্নাতে প্রবেশ করেছেন