শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

নিয়ত ও দৃষ্টিভঙ্গি সৎকর্মের ভিত্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০১৯, ১৫:৪৭

শেয়ার করুনঃ
নিয়ত ও দৃষ্টিভঙ্গি সৎকর্মের ভিত্তি

কোনো কাজ সৎকর্ম কিনা তা নির্ধারিত হয় কর্তার দৃষ্টিভঙ্গি বা নিয়তের উপর। ইসলামের দৃষ্টিতে সৎকর্মের মর্যাদা শুধু কর্মের ফলাফলের উপর নয় বরং তার পেছনে কর্তার নিয়ত বা দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। এককথায় নিয়ত বা দৃষ্টিভঙ্গি হলো সৎকর্মের অঙ্কুর। যে কোন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে নিয়ত বা দৃষ্টিভঙ্গি বিশুদ্ধ হতে হবে অর্থাৎ শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজটি সম্পাদিত হতে হবে। নিয়ত বা দৃষ্টিভঙ্গিই সৎকর্মকে প্রচলিত সমাজসেবামূলক কার্যক্রম বা Charity থেকে পৃথক করে দেয়। সাধারণ মানুষ কাজের ধরণ বা ফলাফল দেখে মূল্যায়ন করে আর আল্লাহ কাজের পেছনে সুপ্ত বাসনা, অন্তরের গতিবিধিকে প্রত্যক্ষ করে মূল্যায়ন করেন কেননা তিনি অন্তর্যামী।

দৃষ্টিভঙ্গি বা নিয়ত বিশুদ্ধ হলে অর্থাৎ শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোন কাজ শুরু করার পর যদি কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যায় তাহলেও তা আল্লাহর কাছে সৎকর্ম বলে গৃহীত হবে। হাদীসে একথা স্পষ্টভাবে উল্লেখ আছে যে প্রতিটি কাজ নিয়ত বা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। ওমর ইবনে খাত্তাব হতে বর্ণিত, রাসূল (সা.) বলেন- যত কাজ আছে সবই নিয়তের ওপর নির্ভরশীল। সুতরাং যার হিজরত দুনিয়া লাভের বা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে করা হয়েছে তার হিজরত সে উদ্দেশ্যে হবে। (বুখারী)

অর্থাৎ যে ব্যক্তি পার্থিব বা দুনিয়ার কোন বিনিময় বা প্রতিদান লাভের উদ্দেশ্যে হিজরতের মতো কষ্টদায়ক ইবাদাত করবে সে আল্লাহর কাছে পরকালে কিছুই পাবে না। তাই আমাদের প্রত্যেকেরই সৎকর্মের কলেবর বৃদ্ধি করার চাইতে দৃষ্টিভঙ্গি পরিশুদ্ধ করার মাধ্যমে সৎকর্মের ভিত্তি মজবুত করার উপর গুরুত্ব দিতে হবে। দৃষ্টিভঙ্গি বিশুদ্ধ করার উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করলে সামান্য সৎকর্মই পরিত্রাণের জন্য যথেষ্ট হবে। রাসূল (সা.) মুয়ায বিন জাবাল (রা.)কে ইয়েমেনে পাঠানোর সময় উপদেশ দিয়ে বলেছিলেন, আপন নিয়ত বা দৃষ্টিভঙ্গিকে সবসময় সংমিশ্রণ থেকে পাক (মুক্ত) রেখো; যে আমল কর তা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কর তাহলে সামান্য আমলই তোমার পরিত্রাণের জন্য যথেষ্ট হবে। (তারগীব, তারহীব)

আরও

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যে কাজ কিছুটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং কিছুটা পার্থিব লাভের উদ্দেশ্যে করা হয় তার বিনিময়ে আল্লাহ কি দেবেন আর তা কি সৎকর্ম হিসেবে বিবেচিত হবে? কেউ যদি ইহজীবনে সামাজিক স্বীকৃতি, ইলেকশনে জয়লাভ, জাতীয় সম্মান অর্জন করা ও সঙ্গে সঙ্গে পরজীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে জনকল্যাণমূলক কাজ করে থাকেন তাহলে তা কি সৎকর্ম হিসেবে বিবেচিত হবে? তার বিনিময় কি আল্লাহ পরকালে দেবেন? আল্লাহ তার রাসূল (সা.) এর মাধ্যমে এর উত্তর বলে দিয়েছেন।

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এক ব্যক্তি নবীজীর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো, একজন লোক আখেরাতে প্রতিদান পাবার উদ্দেশ্যে ও দুনিয়াতে প্রশংসা পাবার উদ্দেশ্যে জিহাদ করতে থাকে সে কি সওয়াব পাবে? রাসূল (সা.) বললেন, সে কিছুই পাবে না। প্রশ্নকর্তা তিনবার প্রশ্ন করলে, রাসূল (সা.) তিনবারই একই উত্তর দেন। অবশেষে রাসূল (সা.) বললেন, আল্লাহ কেবলমাত্র সেই আমল কবুল করবেন, যা কেবল তার জন্যই করা হয়ে থাকে এবং তার সন্তুষ্টি ওই আমলের সঞ্চালক হবে। (আবু দাউদ, নাসায়ী)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নিয়ত বিশুদ্ধ না হলে কর্মের বহর যত বেশিই হোক না কেন তা নিস্ফল হয়ে যাবে। আর যদি নিশ্চিত হোন যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করছেন, তাহলে আদাজল খেয়ে লেগে যান, অফুরন্ত পুরস্কার পাবেন। বিশুদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে যে কাজই করবেন তাতে প্রাকৃতিক আনুকূল্য পাবেন, অফুরন্ত শক্তি পাবেন, স্বর্গীয় আনন্দ ও প্রশান্তি পাবেন, প্রাচুর্যের সন্ধান পাবেন, স্রষ্টার সান্নিধ্য পাবেন ইহজীবনে ও পরজীবনে।

যারা মানুষের কাছ থেকে কোন বিনিময় বা কৃতজ্ঞতা আশা না করে শুধুমাত্র স্রষ্টার প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করে তাদের লক্ষ্য্ করে আল্লাহ তায়ালা বলেন: ‘আহার্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, ইয়াতিম, বন্দীকে সাহায্য দান করে তারা বলে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা তোমাদেরকে সাহায্য দান করি; আমরা তোমাদের নিকট থেকে প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। আমরা আশঙ্কা করি পালনকর্তার নিকট হতে ভীতিপ্রদ ও ভয়ঙ্কর দিনের। পরিণামে আল্লাহ তাদের সে দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদের দেবেন উৎফুল্লতা ও আনন্দ। (সূরা দাহর ৭৬: ৮-১১) অর্থাৎ একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর প্রেমে করা প্রতিটি কাজই মানুষকে দিতে পারে চিরস্থায়ী মুক্তি, প্রশান্তি, নিরাপত্তা, উৎফুল্লতা ও আনন্দ। কেননা আল্লাহ কাজ নয়, কাজের পেছনে ক্রিয়াশীল মনকে দেখেন।

আরও

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

মহানবীর জন্ম ও ওফাত স্মরণে আজ পবিত্র মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিবিজড়িত দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন বিশ্বের মুসলমানরা। প্রায় ১,৪০০ বছর আগে এই দিনে মানবজাতির হেদায়েতের আলো নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ওফাত লাভ করেন। মহানবী (সা.) ইসলামের সর্বশেষ নবী ও রাসুল। ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ গোত্রে

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন