রবিবার, ১৫ মার্চ, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্মবাংলাদেশ

আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) এর অবদান কখনো ভুলার নয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ২:১৭

শেয়ার করুনঃ
আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) এর অবদান কখনো ভুলার নয়

ইসলাম ধর্ম যে-কয়টি ইলম অর্জনের তাগিদ প্রদান করে এর বাইরে অন্যান্য প্রয়োজনীয় দ্বীনি ইলম চর্চার সময় ও ইচ্ছার অভাব সাধারণত অনেক আলিমগণের মধ্যে পরিলক্ষিত হয়। যেমন কেউ শুধু ইলমুল আকাঈদ নিয়ে ব্যস্ত, কেউ শুধু ইলমুল ফিকহ, আবার কেউ শুধু ইলমুত তাসাউফ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু বিশুদ্ধ তরিকা হল, ইসলাম ধর্ম-সংশ্লিষ্ট ইলম উক্ত তিন ইলমের সমষ্টির নাম। হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.) এমন এক সৌভাগ্যবান মুত্তাকী ব্যক্তিত্বসম্পন্ন মনিষী ছিলেন সমকালীন সময়ে যার তুলনা বিরল। 

ইমাম মালেক (রহ.) বলেন- যে ব্যক্তি শুধু ফিকহ-এর ইলম শিখলেন কিন্তু তাসাউফ হাসিল করলেন না, সে ফাসিক। পক্ষান্তরে যে ব্যক্তি শুধু তাসাউফের ইলম হাসিল করলেন কিন্তু ফিকহ শিখলেন না, সে ধর্মদ্রোহী। আবার যিনি উভয় বিষয়ের ইলম লাভ করলেন, তিনি যথার্থ কাজ করলেন। অর্থাৎ প্রকৃতপক্ষে তিনিই হলেন ওরাসাতুল আম্বিয়া।

আরও

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

আল্লামা দুবাগী ছাহেব (রহ.) ইলমে কুরআন, ইলমে হাদীস, ইলমে ফিকহ, ইলমে আকাঈদ, ইলমে তাসাউফ তথা শরীয়ত ও মারিফতের প্রয়োজনীয় সর্বপ্রকার ইলম অর্জন করে ব্যবহারিক জীবনে সফলতার সাথে বাস্তবায়নে নজির স্থাপন করেছেন। আমার পরম শ্রদ্ধেয় উস্তাযুল মুকাররম হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী হুজুরের অবদান কখনো ভুলার নয়। সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসায় অধ্যয়নকালে হুজুরের সাথে যে মধুর স্মৃতি রয়েছে তা আজও স্মরণ আছে। খেয়াল করলে হুজুরের নসিহত, কথাবার্তা, পাঠদান ইত্যাদি চোখের সামনে এখনো ভেসে উঠে। এমন বিজ্ঞ ও পাণ্ডিত্যের অধিকারী উস্তাযের ফয়েজ প্রাপ্তি সৌভাগ্যের ব্যাপার।

যেসব মনীষাগণের অবয়ব দেখলে আল্লাহর কথা স্মরণ আসে তারাই হলেন ওলীআল্লাহ। হযরত আল্লামা দুবাগী হুজুর (রহ.) ছিলেন এমন উঁচু মার্গের এক বুযুর্গ। 

দুবাগী (রহ.)
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

তিনি বেশ জবরদস্ত আলিমে দ্বীন হিসেবে তখনও মশহুর ছিলেন। আপাদমস্তক সুন্নতে নববীর পাবন্দ, মুখাবয়বে আশিকে রাসুলের ছাপ তথা ছিরতে ছুরতেও তিনি-যে একজন আল্লাহর ওলী তা প্রকাশিত ছিল। তিনি আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছিলেন। আকিদা ও আমলে ছিলেন সত্যের প্রতিবিম্ব। আমল-আখলাক, নম্রতা-ভদ্রতা, ইবাদত-বন্দেগী ইত্যাদিতে ছিলেন অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী।

সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা তখন ছিল খ্যাতিসম্পন্ন এক দারসে হাদীসের বাগান। মাদরাসার মুহতারাম আসাতিযায়ে কিরাম যেমন ছিলেন যুগের শ্রেষ্ঠ ও যোগ্য উস্তায তেমনি তাদের নেক সোহবতে সৃষ্টি হয়েছিলেন অসংখ্য যোগ্য আলিমে-দ্বীন। বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা থেকে ১৯৬৭ সালে দাখিল জামাত উত্তীর্ণের পর সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় ভর্তি হওয়ার সৌভাগ্য আমার হয়। আলিম, ফাজিল ও কামিল জামাত সৎপুর মাদরাসা থেকে সম্পন্ন করি। আমার সহপাঠীগণের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মাওলানা মো. রইছ উদ্দিন হামজাপুরী (প্রাক্তন শায়খুল হাদীস, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা), মাওলানা মো. ইমাদ উদ্দিন (ওরফে সাজিদুর রহমান), মাওলানা মো. তৈয়্যিবুর রহমান (প্রাক্তন অধ্যক্ষ, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা) মাওলানা মো. মাশুক আহমদ (প্রাক্তন অধ্যক্ষ, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা), মাওলানা মো. শফিকুর রহমান (প্রাক্তন সুপার, থানাবাজার দাখিল মাদরাসা, জকিগঞ্জ), মাওলানা মো. আব্দুশ শহীদ ঘোরী (প্রাক্তন সুপার,  দিনারপুর আইনগাঁও দাখিল মাদরাসা, নবীগঞ্জ), মাওলানা মো. আব্দুল আলি (প্রাক্তন ইমাম ও খতিব, শাহজালাল জামে মসজিদ, ওয়ালসল, ইউকে), মাওলানা মো. আব্দুল মালিক (প্রাক্তন আরবি প্রভাষক, ফতেহপুর কামিল মাদরাসা, সিলেট),  মাওলানা মো. হুছাইন আহমদ, মাওলানা মো. হবিবুর রহমান, মাওলানা মো. নূরুল ইসলাম ও মাওলানা মো. আব্দুল্লাহ (নেত্রকোনা) প্রমূখ।

সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসায় পাওয়া পরম শ্রদ্ধাভাজন উস্তাযমণ্ডলীর মধ্যে উল্লেখযোগ্য হলেন- হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.), হযরত মাওলানা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী হুজুর, হযরত মাওলানা মো. হবিবুর রহমান রারাই'র মুহাদ্দিস ছাহেব, হযরত মাওলানা আব্দুল জব্বার গুটারগ্রামী মুহাদ্দিস ছাহেব, হযরত মাওলানা মো. মোতাহির আলী বাল্লাহ'র মুহাদ্দিস ছাহেব, হযরত মাওলানা মো. ফজলুল করীম টাংগাইলের হুযূর, হযরত মাওলানা খলিলুর রহমান রারাই'র হুজুর, হযরত মাওলানা মুফতি মো. হারিছ উদ্দিন আটগ্রামী হুজুর, হযরত মাওলানা ইরশাদ হোসেন গুয়াহুরির হুজুর এবং হযরত মাওলানা মো. আব্দুছ ছালাম তেলিকোনা'র হুজুর।

১৯৭৩ সালে প্রথম বিভাগে কামিল পাশের ঘটনায় আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) হুজুরের অবদান বিশেষ প্রণিধানযোগ্য। সে বছর মাদরাসার কামিল জামাতের ফলাফলের ইতিহাসে সর্বপ্রথম তিনটি 'প্রথম বিভাগ' এসেছিল। এর একটি আমার সৌভাগ্যে ঘটেছিল এবং বাকি দু’জন হলেন মাওলানা মো. রইছ উদ্দিন হামযাপুরী (রহ.) ও মাওলানা ইমাদ উদ্দিন ওরফে সাজিদুর রহমান (রহ.) (ছাতক থানার ধারণ নিবাসী)। এছাড়া সিলেট বিভাগের মধ্যে সিলেট সরকারী আলিয়া মাদরাসায় ১টি এবং গাছবাড়ী কামিল মাদরাসায় ১টি প্রথম বিভাগ এসেছিল। তখন কামিলে প্রথম বিভাগে পাশ করা বেশ সম্মানের বিষয় ছিল। তাই প্রথম বিভাগ পাওয়ার সংবাদ মশহুর হয়ে গেলো। প্রথম বিভাগ কিভাবে লাভ করা যায় এব্যাপারে আমার কাছে কেউ জিজ্ঞেস করলে বলতাম, লেখাপড়ায় অধ্যবসায়ী হওয়ার পাশাপাশি হস্তলিপি সুন্দর করতে হবে। তখনই উদাহরণ টেনে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) হুজুরের নাম বলতাম।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

উল্লেখ্য যে, আমি যখন প্রাথমিক শিক্ষা শেষে কওমি মাদরাসায় কয়েকবছর লেখাপড়া করি তখন আরবী, উর্দু ও ফারসি হস্তাক্ষর বেশ চমৎকার হয়ে উঠে। অতঃপর যখন সৎপুর মাদরাসায় আসি তখন দেখতে পাই অসংখ্য তালাবা দুবাগী হুজুরের খেদমতে ভীড় করেন। কারণ, দুবাগী হুজুরের আরবী, উর্দু ও ফারসি ভাষায় যেমন পারদর্শীতা ছিল ঠিক অনুরূপ উক্ত ভাষার হস্তাক্ষরও ছিল অত্যন্ত সুন্দর। তাই ছাত্রবৃন্দ সবসময় হুজুরের খেদমতে খাতা কলম নিয়ে হাজির হতেন। হুজুর সবার খাতার শীর্ষে একটি করে লাইন লিখে দিতেন আর ছাত্রবৃন্দ তাঁর লেখার অনুসরণে পুরো এক পৃষ্ঠা লিখতেন। আমিও হুজুরের খেদমতে হাজির হই। হুজুর আমাকে দেখে স্বভাবসুলভ মুচকি হেসে বলেন, আপনার হস্তাক্ষর বেশ সুন্দর। চেষ্টা করলে ইনশাআল্লাহ আরও সুন্দর হবে এবং পরীক্ষার ফলাফলে কাজে লাগবে।

আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী হুজুরের অসংখ্য অবদানের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য এই হস্তাক্ষর সুন্দর করার অবদানটি তখনকার সময়ের অসংখ্য আলিম-ওলামার জীবনে রয়েছে। আমার ও মাওলানা হামজাপুরী এবং মাওলানা ইমাদ উদ্দিনের 'কামিলে প্রথম বিভাগ' পাওয়ার পেছনে দুবাগী হুজুরের হস্তাক্ষর অনুসরণ করে আমাদের হস্তাক্ষর আরও সুন্দর করার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত ছিল। এছাড়া উঁচু দরজার এ আল্লাহর ওলীর নেক দোয়া এবং ফয়েজ লাভ করার ব্যাপারটি-তো অবশ্যই ছিল।

হযরত দুবাগী হুজুর (রহ.) আলিম জামাতে আরবী সাহিত্যের ক্লাস নিতেন। তিনি যখন দারস দিতে শুরু করতেন তখন মনে হতো যেন একজন খাঁটি আরবী ভাষার অধ্যাপক। প্রতিটি শব্দের নাহু-ছরফের কায়দাসহ চুল-চেরা বিশ্লেষণ করে পাঠ দান করতেন। কামিল জমাতে হুজুরের কাছে আল ইতকান ফী উলুমিল কুরআন সহ অন্নান্য কিতাবাদি পড়েছি।

যখন যে বিষয়ে দারস দিতেন তখন মনে হতো সেই বিষয়েই তিনি বেশী পারদর্শী। আমার এখনো স্মরণ আছে, ক্লাসে হুজুর যখন কিছু বলে ডান হাত একটু তুলতেন তখন মধ্যমা আঙুলে থাকা রূপার আংটি চকচক করতো। পরিপাটি পোশাকপরিচ্ছদ, পরিপুষ্ট দেহসৌষ্ঠব, নূরানি চেহারা ইত্যাদিতে দুবাগী হুজুরকে একজন খান্দানী পরিবারের সন্তান বা বাদশার মতো লাগতো। তাঁর বাগ্মিতা, উচ্চারণ-ভঙ্গি, ধ্বনির মাধুর্যতা, প্রকাশের কৌশল ও তীক্ষ্ণ দূরদর্শিতা ইত্যাদি গুণাবলির বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি সময়কে অপচয় করতেন না। দারসের বাইরে অবসর হলেই কিতাব মুতাআলা করতেন, যেন তিনি কিতাবের এক পোকা। আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী হুজুর (রহ.) যেন ইলমের সাগর ছিলেন। যেকোনো মাসআলা-মাসায়িল এবং জটিল বিষয়ে তাঁর দারস্থ হলে সহজে সমাধান পাওয়া যেতো। তাই 'মুফতি ছাহেব' হিসেবে তাঁর সুনাম-খ্যাতি তখন সবদিকে ছড়িয়ে যায়। 

হযরত আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.) স্থায়ী বসবাসের জন্য বৃটেন চলে গেলে তাঁর সাথে আর দেখা হয়নি। তবে অনেকের কাছে জানতে পেরেছিলাম, হুজুর সে দেশে দ্বীনি খেদমত আরও তেজস্বীভাবে চালিয়ে যাচ্ছেন। আর বাংলাদেশে হুজুরের যেসমস্ত শাগরেদ ছিলেন প্রায় সবাই বেশ দামী-গুণী আলেম হিসেবে প্রতিষ্ঠিত হন। এক্ষেত্রেও হুজুরের বিশেষ দোয়া সবার সাথে ছিল বলে আমার বিশ্বাস। কেননা, শাগরিদগণ উস্তাযের রুহানি সন্তান। রুহানি এবং জিসমানি নেক সন্তানগণ শ্রেষ্ঠ ছদগায়ে জারিয়াহ হয়ে থাকেন। আজ হুজুর আমাদের মাঝে নেই। হুজুরের ইন্তেকাল সংবাদ শুনে অসংখ্য স্মৃতি সাথে সাথে স্মরণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুজুরের সব ধরণের খিদমত কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে দায়িম ও কায়িম রাখুন এবং হুজুরকে যেন জান্নাতের আ'লা মাকাম দান করেন। আর মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাঁর রুহানি ফয়েজ প্রদান করেন। সবার জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আমাদের দুবাগী হুজুর (রহ.)-এর আওলাদগণকে সবার জন্য মুকতাদা মানুষ হিসেবে আল্লাহ পাক কবুল করুন, তাদের দ্বারা হুজুরের খিদমতগুলো আঞ্জাম দেয়ার তাওফিক রাব্বে কারীম দান করুন, এই কামনা করি। আ-মীন।

লেখক: মাওলানা মো. আব্দুল মজিদ

প্রাক্তন শায়খুল হাদীস- বুরাইয়া কামিল মাদরাসা এবং ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা।

প্রাক্তন উপাধ্যক্ষ- মাথিউরা সিনিয়র ফাযিল মাদরাসা;

প্রাক্তন আরবি প্রভাষক- সিংচাপইড় ইসলামিয়া আলিম মাদরাসা, সিলেট।

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

এ সম্পর্কিত আরও পড়ুন

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজানে সংঘটিত বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হিসেবে পরিচিত। এই দিনে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক মুসলিম বাহিনী মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে। ইতিহাস থেকে জানা যায়, মক্কার কাফেররা মহানবী (সা.) এবং তাঁর অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরত

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ঐতিহাসিক বদর দিবস ১৭ রামাদ্বান। হিজরি দ্বিতীয় সনের এ দিনে বদর প্রান্তরে রাসূল (সা)-এর নেতৃত্বে মক্কার কুফরি শক্তির বিরুদ্ধে যে সশস্ত্র যুদ্ধ হয় ইতিহাসে তাই ‘বদর যুদ্ধ’ নামে পরিচিত। ইসলামের ইতিহাসে এটি প্রথম সশস্ত্র যুদ্ধ। মক্কার কাফেররা রাসূল (সা) এবং মুমিন বাহিনীকে মক্কা থেকে বের করে দিয়েই চুপ করে বসে থাকেনি, তারা ইসলামকে শেষ করে দেয়ার জন্য নানা ফন্দি আঁটতে

যেসব সম্পদের ওপর জাকাত ফরজ

যেসব সম্পদের ওপর জাকাত ফরজ

জাকাত ইসলামি অর্থব্যবস্থার অতীব গুরুত্বপূর্ণ একটি বিধান। ঈমান আনা ও নামাজ আদায়ের পর জাকাত নিয়মিত আদায় করেই একজন বিত্তবান ব্যক্তি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। এখানে জাকাত সংক্রান্ত কিছু জরুরি মাসয়ালা উল্লেখ করা হলো- মাসয়ালা: প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধি-জ্ঞানসম্পন্ন মুসলমানের (নারী-পুরুষ) মালের ওপর কিছু শর্তসাপেক্ষে জাকাত ফরজ করা হয়েছে। যেসব শর্তসাপেক্ষে উপরোক্ত ব্যক্তির মালের ওপর জাকাত ধার্য হয় তা হলো- ১. মালের

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই রমজান মাস এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" আল্লাহ তায়ালা বলেন : রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী।

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় সময়। এ মাসের আগমনে ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দ প্রকাশ করে থাকেন, যা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন—তাঁর দয়া ও অনুগ্রহের জন্য যেন মুমিনরা আনন্দিত হয়, কারণ তা পার্থিব সব সম্পদের চেয়েও উত্তম। রমজান মাসের অন্যতম মর্যাদা হলো—এ মাসে সিয়াম বা রোজা পালন ফরজ করা হয়েছে, যা ইসলামের পাঁচটি