শুক্রবার, ৮ মে, ২০২৬২৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

মুহাম্মাদ (সা.) সম্পর্কে ঈসা (আ.)-এর সুসংবাদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১৬:১২

শেয়ার করুনঃ
মুহাম্মাদ (সা.) সম্পর্কে ঈসা (আ.)-এর সুসংবাদ

হজরত ঈসা আ. এর মাধ্যমে আগের জাতির কাছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের-এর আগমনের সুসংবাদ প্রদান করা হয়েছে। এ ক্ষেত্রেও তাঁর নাম উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সে কথা এভাবে উল্লেখ করেছেন-

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُم مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُّبِينٌ

আরও

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

‘আর স্মরণ কর! যখন মরিয়ম তনয় ঈসা (আলাইহিস সালাম) বললো- হে বনি ইসরাঈল! আমি তোমাদের কাছে থাকা তাওরাতের সত্যায়নকারী, তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর একজন রাসুল এবং এমন একজন রাসুলের সুসংবাদ দাতা, যিনি আমার পরে আগমন করবেন; তাঁর নাম- ‘আহমদ’।’ (সুরা সফ : আয়াত ৬)

এ আয়াত থেকে প্রমাণিত যে, হজরত ঈসা আলাইহিস সালাম তাঁর পর আগমনকারী শেষ নবি হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের সুসংবাদ শুনিয়েছেন। এ কারণেই নবি আরাবি বলতেন-

আরও

হতাশ নয়, বিপদে ধৈর্যের শিক্ষা দেয় ইসলাম

হতাশ নয়, বিপদে ধৈর্যের শিক্ষা দেয় ইসলাম

أَنَا دَعْوَةُ أَبِي إِبْرَاهِيْمَ وَبَشَارَةُ عِيْسَى

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আমি বাবা ইবরাহিম (আলাইহিস সালাম )-এর দোয়া এবং ঈসা (আলাইহিস সালামের)-এর সুসংবাদের বাস্তব রূপ।’ (মুসনাদে আহমাদ)

‘আহমাদ’ নামের অর্থ : ‘আহমাদ’ শব্দটি যদি আরবি ব্যকরণের হিসেবে ‘ইসমে ফায়েল’ (কর্তৃপদ) থেকে মুবালাগার সীগা (যার দ্বারা কোন কিছুর আধিক্য বর্ণনা করা হয় তা) হয়, তবে এর অর্থ হবে- ‘অন্যান্য সব মানুষের চেয়ে আল্লাহর অধিক প্রশংসাকারী।’

আর যদি এটা ‘ইসম মাফউল’ (কর্মপদ) থেকে হয়, তবে অর্থ হবে- (প্রশংসিত) সুন্দর গুণাবলী এবং বহুমুখী পরিপূর্ণতার অধিকারী হওয়ার কারণে যত প্রশংসা তাঁর করা হয়েছে, এত প্রশংসা অন্য কারো করা হয়নি।’ (ফাতহুল কাদির)

তাফসিরে জাকারিয়ায় এ আয়াতের ব্যাখ্যায় এসেছে- হজরত ঈসা আলাইহিস সালাম কর্তৃক সুসংবাদ দেওয়া সেই রাসুলের নাম উল্লেখ করা হয়েছে- ‘আহমাদ’। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুহাম্মাদ, আহমদ এবং আরও কয়েকটি নাম ছিল। হাদিসে পাকে তিনি ঘোষণা করেন-

‘আমার কয়েকটি নাম রয়েছে, আমি মুহাম্মাদ, আমি আহমাদ, আমি ‘মাহি’ বা নিশ্চিহ্নকারী; যার মাধ্যমে রাসুলুল্লাহ কুফরি নিশ্চিহ্ন করে দেবেন। আর আমি ‘হাশির’ বা একত্রিতকারী; আমার কদমের কাছে সব মানুষ জমা হবে। আর আমি ‘আকিব’ বা পরিসমাপ্তিকারী ৷’ (বুখারি, মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমাদ, ইবনে হিব্বান) তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম এ কয়টিতেই সীমাবদ্ধ নয়। অন্য হাদিসে আরও এসেছে-

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হজরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই আমাদেরকে তার নাম উল্লেখ করেছেন, তন্মধ্যে কিছু আমরা মুখস্ত করতে সক্ষম হয়েছিলাম। তিনি বলেছিলেন- ‘আমি ‘মুহাম্মাদ’, ‘আহমাদ, হাশির, মুকাফফি (সর্বশেষে আগমনকারী), নাবিইউত তাওবাহ (তাওবাহর নবি), নাবিইউল মালহামাহ (সংগ্রামের নবি)।’ (মুসলিম, মুসনাদে আহমাদ)

হজরত ঈসা আলাইহিস সালাম-এর সুসংবাদ প্রদানের কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিসেও এসেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবিরা তাঁকে বললেন, হে আল্লাহর রাসুল! আমাদেরকে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। জবাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-

‘আমি আমার পিতা (পিতৃপুরুষ) ইবরাহিম এর দোয়া; ঈসা এর সুসংবাদ এবং আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তিনি স্বপ্নে দেখেছিলেন যে, তার থেকে একটি আলো বের হয়ে সিরিয়ার বুসরা নগরীর প্রাসাদসমূহ আলোকিত হয়ে গেছে।’ (মুসতাদরাকে হাকেম, মুসনাদে আহমাদ) অন্য বর্ণনায় এসেছে, এমনকি এ সুসংবাদের কথা হাবশার বাদশাহ নাজ্জাসিও স্বীকার করেছিলেন।’ (মুসনাদে আহমাদ)

উল্লেখ্য হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন সম্মানিত নবি ও রাসুল। তিনি ছিলেন দুনিয়ার মানুষের জন্য আল্লাহর একত্ববাদের এক মহা নিদর্শন। আল্লাহ তাআলা তাঁকে বাবা ছাড়া তাঁর মায়ের গর্ভে রূহ ফুৎকার করে দিয়েছিলেন। তিনি শিশু অবস্থায় মহান আল্লাহর এ সত্যতার প্রমাণ দিয়েছিলেন। আবার তিনিই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন।

দুঃর্ভাগ্যজনক হলেও সত্য

এ সঠিক বিশ্বাস থেকে তাঁর অনুসারী খ্রিস্টানরা দূরে সরে গিয়েছে। তাঁরা তাঁকে আল্লাহর সন্তান হিসেবে আখ্যায়িত করে। (নাউজুবিল্লাহ) প্রতি বছর তাঁর জন্মদিন উপলক্ষ্যে খ্রিস্টানরা ২৫ ডিসেম্বরকে ‘বড়দিন’-এর উৎসব হিসেবে পালন করে থাকে। ইসলাম এ বিষয়টিকে কোনোভাবেই সমর্থন দেয় না। বরং এটি ভয়ানক কথা। ইসলামে ‘মেরি ক্রিসমাস/happy ক্রিসমাস/শুভ বড়দিন’ বলাও পাপ।

কোরআনের ভাষায় এটি এত ভয়ানক কথা যে, এ কথা শুনে যেন আকাশ ভেঙ্গে পড়বে, পৃথিবী বিদীর্ণ হবে এবং পাহাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন-

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا لَقَدْ جِئْتُمْ شَيْئًا إِدًّا تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا

তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নিশ্চয়ই তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ। হয় তো এর কারণেই এখনই নভোমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ-বিচুর্ণ হয়ে যাবে।’ (সুরা মারইয়াম : আয়াত ৮৮-৯০)

মনে রাখা জরুরি

২৫ ডিসেম্বরে খ্রিস্টানরা তাদের কথিত সেই আল্লাহর ছেলের জন্মদিন উদযাপন করে। আর যদি কোনো মুসলমান তাতে অনিচ্ছায় বা লজ্জায় হোক শুভেচ্ছা জানিয়ে সাক্ষ্য /সম্মতি জ্ঞাপন করে তবে তা জঘন্য শিরককে সমর্থন করার শামিল। যার পরিণামে সে মহান আল্লাহর ক্রোধ অর্জন করলো।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বড়দিনের শুভেচ্ছা বিনিময় থেকে বিরত থাকার তাওফিক দান করুন। সত্য প্রকাশে কোরআনের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

হতাশ নয়, বিপদে ধৈর্যের শিক্ষা দেয় ইসলাম

হতাশ নয়, বিপদে ধৈর্যের শিক্ষা দেয় ইসলাম

মানুষের জীবনে বিপদ-আপদ, দুঃখ-কষ্ট ও সংকট আসা স্বাভাবিক ঘটনা। ইসলাম ধর্মে এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং বেশি বেশি দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামি চিন্তাবিদদের মতে, বিপদ মানুষের ঈমান, ধৈর্য ও আত্মবিশ্বাসের পরীক্ষা নেয় এবং এর মাধ্যমে মানুষ আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার সুযোগ পায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে

ধৈর্য্যশীলদের জন্য ইসলামের বিশেষ সুসংবাদ ও নির্দেশনা

ধৈর্য্যশীলদের জন্য ইসলামের বিশেষ সুসংবাদ ও নির্দেশনা

মানবজীবনে সুখ-দুঃখ, পরীক্ষা ও সংকট অবিচ্ছেদ্য বাস্তবতা। ইসলাম ধর্মে এসব পরিস্থিতিতে ধৈর্য্য বা ‘সবর’ ধারণ করাকে একজন মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আলেমরা বলছেন, ধৈর্য্য শুধু কষ্ট সহ্য করার নাম নয়; বরং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে সঠিক পথে অটল থাকার নামই প্রকৃত ধৈর্য্য। ইসলামী চিন্তাবিদদের মতে, পবিত্র কুরআনে বহু স্থানে ধৈর্য্যশীলদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে,

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব

জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইমাম ও খতীব কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার জামে মসজিদ সিলেটের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মতে আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব জানিয়েছেন। ১. আবাসিক মহিলা মাদ্রাসায় কোনো ধরনের পুরুষ শিক্ষক বা কর্মচারী রাখা উচিত নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে

ধৈর্য ও আল্লাহর ভরসায় জীবনের সফলতা

ধৈর্য ও আল্লাহর ভরসায় জীবনের সফলতা

জীবনের প্রতিটি ধাপে মানুষ নানা ধরনের সংকট, দুশ্চিন্তা ও পরীক্ষার সম্মুখীন হয়, আর এই সময়েই একজন মুমিনের প্রকৃত পরিচয় প্রকাশ পায় ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে। ইসলাম আমাদের শেখায়, বিপদের মুহূর্তে হতাশ না হয়ে বরং আল্লাহর প্রতি আস্থা রাখা এবং ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত মুমিনের গুণ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, যা আমাদের জন্য

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, কোরবানি : সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ হচ্ছে, ‘নিশ্চয়ই (হে নবী!) আমি আপনাকে (নিয়ামত পূর্ণ) কাওসার দান করেছি, অতএব, আপনি আপনার ‘রব’ এর সন্তুষ্টির জন্যে সালাত কায়েম করুন ও তাঁর নামে কোরবানি করুন’ (সূরা আল কাওসার-১০৮/১-২)। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের নিকটে না আসে’

সর্বশেষ সংবাদ

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি