মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬২৬ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

প্রতিবন্ধীদের প্রতি করণীয় ও কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২১, ১৬:৩৩

শেয়ার করুনঃ
প্রতিবন্ধীদের প্রতি করণীয় ও কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা

শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা, সম্মান ও মূল্যায়ন করার গুরুত্ব অনেক বেশি। তাদের প্রতি সম্মান, মর্যাদা, সহমর্মিতা দেখানো জোর দিকনির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। এ নির্দেশনার পেছনে রয়েছে সুন্দর একটি ঘটনা। যা থেকে প্রতিবন্ধী গুরুত্ব ও মর্যাদার বিষয়টি ওঠে এসেছে। কী সেই ঘটনা ও কোরআনের দিকনির্দেশনামূলক বর্ণনা?সৃষ্টির সেরা জীব। মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্পদ জ্ঞান দান করেছেন স্বয়ং আল্লাহ তাআলা । যা অন্য কোনো প্রাণীকে দেননি।। মানুষই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমতা বিধান করে থাকে। কোরআন ও হাদিসে এসেছে সাম্যের সবিস্তার আলোচনা। যার মধ্যে সব ধরনের প্রতিবন্ধীরাও শামিল।

মানুষের মধ্যে কেউ কেউ জন্মগতভাবে প্রতিবন্ধী হয় আবার কেউ নানা দুর্ঘটনা ও অসুস্থতার কারণেও প্রতিবন্ধী হয়। সব ধরনের প্রতিবন্ধীর সঙ্গে উত্তম আচরণ এবং তাদের প্রতি উপকারের হাত বাড়িয়ে দেয়ার শিক্ষাই রয়েছে কোরআন ও হাদিসে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-

আরও

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

هُوَ الَّذِیۡ یُصَوِّرُکُمۡ فِی الۡاَرۡحَامِ کَیۡفَ یَشَآءُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ

‘তিনিই মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। তিনি ছাড়া অন্য কোনো (সত্যিকার) উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা ইমরান : আয়াত ৬)প্রতিবন্ধীদের কথা এলেই সুরা আবাসার সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদেরকে স্মরণ করিয়ে দেয়; যা প্রতিবন্ধীদের সঙ্গে উত্তম আচরণ করতে একনিষ্ঠ করে তোলে। তাফসিরে কবিরে এসেছে-

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

যেসব সম্পদের ওপর জাকাত ফরজ

যেসব সম্পদের ওপর জাকাত ফরজ

অন্ধ সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যিনি বনি আমের ইবনে লুইয়ের গোত্রভুক্ত ছিলেন। একবার তিনি হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে এমন সময় হাজির হন, যখন তিনি মক্কার নেতৃস্থানীয় ব্যক্তি ওতবা ইবনে রবিয়া, আবু জেহেল, আব্বাস ইবনে আবুল মোত্তালেব, উবাই ইবনে খলফ এবং উমাইয়া ইবনে খলফের সঙ্গে আলোচনা করছিলেন।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণের জন্যে আহবান করছিলেন এবং তিনি আশা করছিলেন যে, তারা মুসলমান হয়ে যাবে।

ঠিক এমন সময় অন্ধ সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বারবার এ কথা বলছিলেন, ‘হে আল্লাহর রাসুল! আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন, তা আপনি আমাকে শিখিয়ে দিন।’ যেহেতু তিনি অন্ধ, তিনি দেখতে পাচ্ছিলেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার সঙ্গে কথা বলছিলেন।আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথার কারণে আলোচনার ব্যঘাত ঘটছিল। এ কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারাকে একটু বিরক্তির ভাব প্রকাশ পেয়েছিল, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন-

عَبَسَ وَتَوَلَّى - أَن جَاءهُ الْأَعْمَى - وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى - أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَى - أَمَّا مَنِ اسْتَغْنَى - فَأَنتَ لَهُ تَصَدَّى - وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّى وَأَمَّا مَن جَاءكَ يَسْعَى - وَهُوَ يَخْشَى - فَأَنتَ عَنْهُ تَلَهَّى كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ

‘তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করলো। আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকারে আসতো। বরং যে বেপরোয়া, আপনি তার চিন্তায় মশগুল। সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই। যে আপনার কাছে দৌড়ে এলো এমতাবস্থায় যে, সে ভয় করে, আপনি তাকে অবজ্ঞা করলেন। কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।’ (সুরা আবাসা : আয়াত ০১-১১)

কোরআনুল কারিমের এ দিকনির্দেশনার পর প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্কতা অবলম্বন করেন এবং তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে থাকেন। প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা দেখানো এবং সাহায্য সহযোগিতা করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম আদর্শ। তিনি কর্মে তার বাস্তবায়ন করেছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমাজের সব শ্রেণির মানুষকে সমান চোখে দেখতেন। যার প্রমাণ বহন করে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। যিনি বাকপ্রতিবন্ধী হওয়া সত্বেও মসজিদে নববির প্রথম মুয়াজ্জিন হওয়ার মর্যাদা লাভ করেন।

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতেন, তখন তাকে বিশেষ মর্যাদা দিতেন এবং বলতেন স্বাগতম সেই ব্যক্তির জন্যে, যার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছেন। এরপর তাঁর কোনো প্রয়োজন আছে কিনা তিনি খোঁজ-খবর নিতেন।

হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই বার জিহাদে গমন করার সময় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তাঁর স্থলাভিষিক্ত করে গেছেন। মসজিদে নববিতে তিনি তের বার নামাজের ইমামতি করেছেন। (তিরমিজি ও মুস্তাদরেকে হাকিম)

প্রতিবন্ধীদের প্রতি করণীয়

মানুষ হিসেবে প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন-যাপন ও চলাফেরা করার অধিকার রয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সবারই প্রতিবন্ধীদের অধিকারের প্রতি বিশেষভাবে নজর দেওয়ার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। কেননা প্রতিবন্ধী নারী, শিশু ও বয়োবৃদ্ধদের বৈষম্য ও দুঃখ-কষ্টের সীমা থাকে না।

তাই ইসলাম দুর্বল, অসহায় ও প্রতিবন্ধীদের অধিকারের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রেখেছে। প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন, বিনোদন তথা কর্মসংস্থান পাওয়ার পূর্ণ অধিকারের কথা বলা হয়েছে। প্রতিবন্ধীদেরকে পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে, দক্ষ কর্মীরূপে গড়ে তুলতে, সমাজের সর্বস্তরের লোকদের ঈমানি দায়িত্ব।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে, আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করে থাকেন।’ (মুসলিম)

তিনি আরও বলেছেন, ‘তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নাও এবং বন্দীকে মুক্তি দাও।’ (বুখারি)সুতরাং মুমিন মুসলমানসহ সমাজের সর্বস্তরের মানুষের উচিত, সামর্থ্য অনুযায়ী স্থান কাল পাত্রভেদে প্রত্যেকে স্ব স্ব অবস্থানে থেকে প্রতিবন্ধীদের প্রতি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কোরআন ও হাদিসের ওপর আমল করার চেষ্টা করা। প্রতিবন্ধীদের প্রতি দয়া ও মমতা দেখানো একান্ত আবশ্যক।

আল্লাহ তাআলা বিশ্বব্যাপী সবাইকে প্রতিবন্ধীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করার তাওফিক দান করুন। সমাজে সুন্দর অবস্থান তৈরি করে দেওয়ার তাওফিক দান করুন। এ কাজ সম্পাদনে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

সন্তানকে ঘুরাতে গিয়ে অপহরণ সন্দেহে গণপিটুনির শিকার

সন্তানকে ঘুরাতে গিয়ে অপহরণ সন্দেহে গণপিটুনির শিকার

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

এ সম্পর্কিত আরও পড়ুন

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজানে সংঘটিত বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হিসেবে পরিচিত। এই দিনে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক মুসলিম বাহিনী মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে। ইতিহাস থেকে জানা যায়, মক্কার কাফেররা মহানবী (সা.) এবং তাঁর অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরত

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ঐতিহাসিক বদর দিবস ১৭ রামাদ্বান। হিজরি দ্বিতীয় সনের এ দিনে বদর প্রান্তরে রাসূল (সা)-এর নেতৃত্বে মক্কার কুফরি শক্তির বিরুদ্ধে যে সশস্ত্র যুদ্ধ হয় ইতিহাসে তাই ‘বদর যুদ্ধ’ নামে পরিচিত। ইসলামের ইতিহাসে এটি প্রথম সশস্ত্র যুদ্ধ। মক্কার কাফেররা রাসূল (সা) এবং মুমিন বাহিনীকে মক্কা থেকে বের করে দিয়েই চুপ করে বসে থাকেনি, তারা ইসলামকে শেষ করে দেয়ার জন্য নানা ফন্দি আঁটতে

যেসব সম্পদের ওপর জাকাত ফরজ

যেসব সম্পদের ওপর জাকাত ফরজ

জাকাত ইসলামি অর্থব্যবস্থার অতীব গুরুত্বপূর্ণ একটি বিধান। ঈমান আনা ও নামাজ আদায়ের পর জাকাত নিয়মিত আদায় করেই একজন বিত্তবান ব্যক্তি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। এখানে জাকাত সংক্রান্ত কিছু জরুরি মাসয়ালা উল্লেখ করা হলো- মাসয়ালা: প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধি-জ্ঞানসম্পন্ন মুসলমানের (নারী-পুরুষ) মালের ওপর কিছু শর্তসাপেক্ষে জাকাত ফরজ করা হয়েছে। যেসব শর্তসাপেক্ষে উপরোক্ত ব্যক্তির মালের ওপর জাকাত ধার্য হয় তা হলো- ১. মালের

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই রমজান মাস এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" আল্লাহ তায়ালা বলেন : রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী।

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় সময়। এ মাসের আগমনে ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দ প্রকাশ করে থাকেন, যা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন—তাঁর দয়া ও অনুগ্রহের জন্য যেন মুমিনরা আনন্দিত হয়, কারণ তা পার্থিব সব সম্পদের চেয়েও উত্তম। রমজান মাসের অন্যতম মর্যাদা হলো—এ মাসে সিয়াম বা রোজা পালন ফরজ করা হয়েছে, যা ইসলামের পাঁচটি

সর্বশেষ সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন