শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৬ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

শিশুবক্তা রফিকুল ইসলাম আটক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ১৫:৪৮

শেয়ার করুনঃ
শিশুবক্তা রফিকুল ইসলাম আটক

রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে শিশুবক্তা হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করে পুলিশের এই এলিট ফোর্সটি। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুল ইসলাম বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছিলেন। সম্প্রতি তার অনেক উস্কানিমূলক বক্তব্য ভাইরাল হয়েছে। এই অভিযোগে তাকে আটক করা হয়।

আরও

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

এর আগে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে রফিকুল ইসলামকে আটক করেছিল পুলিশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ করার শিশুবক্তা রফিকুলকে আটক করেছিল পুলিশ। অবশ্য রাতেই তাকে ছেড়ে দেয়া হয়।

শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনায়। থাকেন ঢাকার অদূরে গাজীপুরে। তিনি বিএনপি-জামায়াত জোটের শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহ-সভাপতি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত
শিশুবক্তা রফিকুল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলাম রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছেন।মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করেও নামের শেষে ‘মাদানী’ উপাধি ব্যবহার করে ওয়াজ মাহফিল করায় রফিকুল ইসলামকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

১৫ ফেব্রুয়ারি এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।আগে থেকে সোশ্যাল প্ল্যাটফরমগুলোতে পরিচিতি থাকলেও আইনি নোটিশ পাঠানোর পর আলোচনায় আসেন ‘শিশুবক্তা’ রফিকুল।

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আইজিপি, বিজিবি ও এসআরবির প্রধান

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আইজিপি, বিজিবি ও এসআরবির প্রধান

দুপুরেই ঘূর্ণিঝড় আকভানের আঘাতের আশঙ্কা, উপকূলে বাড়ছে ঝড়বৃষ্টি

দুপুরেই ঘূর্ণিঝড় আকভানের আঘাতের আশঙ্কা, উপকূলে বাড়ছে ঝড়বৃষ্টি

দেশের বাজারে ভরিতে প্রায় এগারো হাজার টাকা কমল

দেশের বাজারে ভরিতে প্রায় এগারো হাজার টাকা কমল

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় ভোরে অগ্নিসংযোগের চেষ্টা

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় ভোরে অগ্নিসংযোগের চেষ্টা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান, নিরাপত্তা জোরদার

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান, নিরাপত্তা জোরদার

জনপ্রিয় সংবাদ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

ইসলামে সপ্তাহের বিশেষ মর্যাদাপূর্ণ দিন শুক্রবার। মুসলমানদের কাছে জুমার দিনটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনের ফজিলত অর্জনে বেশ কিছু আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাই জুমার দিনটি যথাযথভাবে কাটাতে বিশেষ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ইসলামি চিন্তাবিদরা। জুমার নামাজের আগে গোসল করা, দাঁত পরিষ্কার করা, পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাহসম্মত আমল। পাশাপাশি মসজিদে আগেভাগে উপস্থিত হওয়ার

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

ইসলামে শুক্রবার সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। এ দিনের বিশেষ আমলগুলোর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, শুক্রবারে নবীজির প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতে বলেছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা ও আমল নিয়ে আলোচনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজ পালনে বাংলাদেশকে মোট ৮৩ হাজার ৫০০ জনের কোটা দিয়েছে সৌদি আরব। সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় আগের তুলনায় আগামী বছর আরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

ইসলামে শুক্রবারের দিনটি অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। পবিত্র জুমার দিনটি যথাযথভাবে পালনের জন্য বেশ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমলের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক উন্নতি ও পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করতে পারেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক হওয়া উচিত মহান আল্লাহর সঙ্গে। তাঁর প্রতি ভালোবাসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও ভয় অন্তরে ধারণ করার মধ্য দিয়েই একজন মুমিন প্রকৃত ঈমানি জীবনের পরিচয় দেন। ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর আলোচনায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে বিভিন্ন