বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬২ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

যে চিন্তা মানুষকে সফলতা ও সঠিক পথ দেখাবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২০, ১৫:৫২

শেয়ার করুনঃ
যে চিন্তা মানুষকে সফলতা ও সঠিক পথ দেখাবে

অন্যায় থেকে ফিরে থাকা এবং সঠিক পথের অনুসারী হওয়া ঈমানের একান্ত দাবি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারী-পুরুষের জন্য এমন কিছু চিন্তা-উপলব্ধি রয়েছে, যা মানুষকে অন্যায় পথ থেকে দূরে রাখে। সঠিক পথের সন্ধান দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এ বিষয়টি এভাবে তুলে ধরেছেন-

তোমরা জেনে রাখ! দুনিয়ার জীবন খেল-তামাশা, শোভা-সৌন্দর্য, পারস্পরিক গর্ব-অহংকার আর ধন-সম্পদ ও সন্তানাদি বৃদ্ধির প্রতিযোগিতা মাত্র। তার উদাহরণ হলো- বৃষ্টি; আর তা থেকে উৎপন্ন শষ্যাদি। (যা) কৃষকের মনকে আনন্দে ভরে দেয়; তারপর তা পেকে যায়; তখন তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও, পরে তা খড়-ভুষি হয়ে যায়। (আর আখেরাতের চিত্র অন্যরকম, পাপাচারীদের জন্য), আখেরাতে আছে কঠিন শাস্তি, (আর নেককারদের জন্য আছে) আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না।’ (সুরা হাদিদ : আয়াত ২০)

তোমরা এগিয়ে যাও তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত লাভের জন্য, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। তা প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য; যারা আল্লাহ ও তাঁর রাসুলদের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছে করেন, তা দেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল।’ (সুরা হাদিদ : আয়াত ২১) উল্লেখিত আয়াত থেকে মানুষের শিক্ষা নেয়া উচিত, যে এ দুনিয়া আসলেই মরীচিকা। ধোকার বস্তু ছাড়া কিছু নয়। দুনিয়ার ধন-সম্পদ, জ্ঞান-বুদ্ধি, স্ত্রী-সন্তান সবাই মহান আল্লাহর নেয়ামত। কিন্তু মানুষ এসব নিয়ে কমই তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বরং এসব নিয়ে মানুষের অহংকারের শেষ নেই। এ মুহূর্তের জন্যও মানুষ মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তাভাবনা করে না।মানুষ যে ধন-সম্পদ, জ্ঞান-বুদ্ধি, স্ত্রী-সন্তান নিয়ে গর্ব ও অহংকার করে, এসবের কোনো কিছুই তার সঙ্গে যাবে না। অধিকাংশ ক্ষেত্রেই তা তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

আরও

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ
মানুষের চিন্তা ও উপলব্দি

দুনিয়ায় মানুষের যেসব চিন্তা ও উপলব্দি খুবই জরুরি, তাহলো মৃত্যুর আগের জীবন নিয়ে ভাবা এবং কার্যকরী ভূমিকা পালন করা। এ বিষয়গুলো নিয়ে গভীর মনোযোগ সহকারে চিন্তাভাবনা করা। তাহলো-

ধর্ম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
মৃত্যুর পর দাফন হলে তার সুন্দর দেহ থাকবে না। তা পচে-গলে মাটিতে মিশে যাবে।

মৃত্যুর পর লাশ দাফন করার পরপরই তার কষ্টে অর্জিত রেখে যাওয়া ধন-সম্পদ নিয়ে ওয়ারিশরা ভাগাভাগিতে ব্যস্ত হয়ে যাবে। বণ্টন করে নেবে।

আরও

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা
সুন্দরী হয়তো ইদ্দত পালন তথা নির্ধারিত সময় ৪ মাস ১০ দিন অতিবাহিত হওয়ার নতুন কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখতে পারে। আবার স্বামীও স্ত্রীর মৃত্যুর পর নতুন বিয়ের জন্য খুব বেশি অপেক্ষা করবে না।

মৃত্যুর পর দিন যতই গড়াতে থাকবে, কলিজার টুকরো ছেলে-মেয়ে আত্মীয়-স্বজন আস্তে আস্তে তোমার স্মৃতি ভুলতে থাকবে। হাসি আর খেলায় মেতে উঠবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
মনে রাখা জরুরি

মৃতব্যক্তি দুনিয়ার কোনো সম্পদই ভোগ করতে পারে না। আর তা তার সঙ্গেও যায় না। তবে হ্যাঁ, দুইটি জিনিস ছাড়া। তাহলো-

একদিকে বদ কাজের পাপের বোঝা। আর অন্যদিকে

তার ভালো কাজের উত্তম নেকগুলো তার সঙ্গে যাবে।

মানুষের করণীয়

মৃত্যুর আগে এসব ধন-সম্পদ, জ্ঞান-বুদ্ধি, স্ত্রী-সন্তানকে নিয়ে দুনিয়াতেই সঠিক চিন্তা ও উপলব্দির মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা। পরকালের চিন্তা ও জবাবদিহিতার বিষয়টি মনে জাগ্রত রাখা। তবেই পাপের বদলে পূণ্য পাবে মুমিন। সুখময় হবে পরকালীন জীবন।দুনিয়ার প্রতিটি মুহূর্ত মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তাভাবনা ও উপলব্দিই দিতে পারে সঠিক পথের সন্ধান। আর তাতেই মানুষ দুনিয়া ও পরকালে পাবে সফলতা।সুতরাং মুমিন মুসলমানে উচিত, অন্ধকার কবরে যাওয়ার আগেই এসব বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা-ফিকির করা।

সঠিক পথে নিজেকে পরিচালিত করা। দুনিয়াকে ধোঁকা ও মরিচীকা মনে না করে নেক আমলে নিয়োজিত করা। আর আল্লাহর কাছে এ প্রার্থনা করা-হে আল্লাহ!আমরা দিন-রাত যে পাপ করছি। তুমি তা থেকে আমাদের হেফাজত কর। পাপের গোনাহ থেকে মুক্তি দান কর। মৃত্যু আসার আগে দুনিয়ার জীবনকে সঠিক কাজে লাগানোর তাওফিক দান কর। আমিন।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, আসছে হেলথ কার্ড

স্বাস্থ্য খাতে বাড়ছে বাজেট, আসছে হেলথ কার্ড

যুদ্ধ সংকটে বাংলাদেশের পাশে আইএমএফ বিশ্বব্যাংকের সহায়তা

যুদ্ধ সংকটে বাংলাদেশের পাশে আইএমএফ বিশ্বব্যাংকের সহায়তা

জাতীয় সড়ক ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি বিদ্যমান: জামায়াত আমির

জাতীয় সড়ক ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি বিদ্যমান: জামায়াত আমির

হরমুজ উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান সৌদির

হরমুজ উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান সৌদির

ইরান অবরোধে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল চীন

ইরান অবরোধে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল চীন

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

আরবি চান্দ্র বছরের একাদশ মাস জিলক্বদ মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচিত। হজের তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় মাস এবং একই সঙ্গে হারাম মাসগুলোর একটি, যেখানে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। ইসলামের ইতিহাস ও শরিয়তের আলোকে জিলক্বদ মাসকে বিশ্রাম ও প্রস্তুতির সময় বলা হয়। রজব, শাবান, রমজান ও শাওয়াল মাসে ধারাবাহিক ইবাদতের পর এই মাস মুমিনের

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই নামায আদায় না করার কি শাস্তি হবে! সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" -ঈমান আনয়নের পর মুমিন বান্দাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যপালনীয় ইবাদাত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামায। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ধনী-গরিব নির্বিশেষে

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, মর্যাদা ও ইবাদতের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ‘জুমাতুল বিদা’ শব্দটি আরবি, যেখানে ‘বিদা’ অর্থ বিদায়—অর্থাৎ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য ভিড় করছেন। নামাজের

পবিত্র শবেকদর আজ

পবিত্র শবেকদর আজ

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত কাটান। শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। ‘শবেকদর’ ফারসি শব্দ। শব মানে রাত

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজানে সংঘটিত বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হিসেবে পরিচিত। এই দিনে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক মুসলিম বাহিনী মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে। ইতিহাস থেকে জানা যায়, মক্কার কাফেররা মহানবী (সা.) এবং তাঁর অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরত