মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রবাস জীবন

সৌদিতে দুর্ঘটনাকবলিত সেই বাসে ছিলেন ৯ বাংলাদেশিও

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ২:৩০

শেয়ার করুনঃ
সৌদিতে দুর্ঘটনাকবলিত সেই বাসে ছিলেন ৯ বাংলাদেশিও

সৌদি আরবের মদিনার কাছে ওমরাহযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন। বুধবার রাতে মদিনা থেকে মক্কায় উমরাহ পালন করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে- নিহতরা এশিয়া ও আরবের নাগরিক ছিলেন। তবে সেখানে কোনো বাংলাদেশি ছিলেন না বলে কনস্যুলেটের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রিয়াদের বাথা এলাকার দার আল মিকাত উমরাহ অফিস থেকে ছেড়ে যাওয়া গাড়িতে ৩৯ জন উমরাহ যাত্রী ছিলেন। গাড়িতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইয়ামেনের নাগরিক ছিলেন। তাদের মধ্যে পাকিস্তানি ১১ জন, ইন্ডিয়ান ১৩ জন, ইয়ামেন ৫ জন ও চালক সিরিয়ার নাগরিক ছিলেন বলে জানিয়েছে উমরাহ অফিস। দার আল মিকাতের মালিক সৌদি নাগরিক লামি জানান, আমরা মূলত উমরাহ যাত্রীদের বাসের টিকেট বিক্রি করি। দুর্ঘটনাকবলিত গাড়িতে ৯ জন বাংলাদেশি ছিলেন। এর মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। 

তারা হলেন, মোকতার হোসেন, হুমায়ুন কবির, নাসির, রুহুল আমিন, মানু মিয়া, সাকিব। বাকি ৩ জনের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।  জানা গেছে, অজ্ঞাতদের মধ্যে মোকতার হোসেনের সাথে একজন এবং রুহুল আমিনের সাথে দুইজন ছিলেন।  এদিকে, নিহতদের লাশ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে। সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী গাড়ির সকল যাত্রীর নাম, ইকামা (রেসিডেন্ট পারমিট) নাম্বার এবং মোবাইল নম্বর সম্বলিত একটি ডকুমেন্টস গাড়িতে থাকলেও সেগুলো পুড়ে গেছে।

আরও

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি অধ্যাপক ড. সাইদুর রহমান

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি অধ্যাপক ড. সাইদুর রহমান
নাম প্রকাশে অনিচ্ছুক জেদ্দা কনস্যুলেটের একজন কর্মকর্তা জানান, নিহতরা এতোটাই পুড়ে গেছে যে ডিএনএ পরীক্ষা ছাড়া তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। ডিএনএ পরীক্ষা করে নিহতদের পরিচয় নিশ্চিত হতে সৌদি প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি মঙ্গলবার স্থানীয় সময় যোহরের পর ৫০ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে রিয়াদের বাথা থেকে ছেড়ে যায়। মদিনায় একদিন অবস্থানের পর বুধবার ৩৯ জন উমরাহ পালনের জন্য মক্কা যাওয়ার পথে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত একটি ভেকোকে ধাক্কা দিলে আগুন লেগে যায়।

প্রবাস জীবন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

এ সম্পর্কিত আরও পড়ুন

রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মো. আলমগীর ও মো. ফরহাদ। মর্মান্তিক দুর্ঘটনার পর তাঁদের মরদেহ বর্তমানে রিয়াদের সুমোসি হাসপাতালে রাখা হয়েছে। নিহত দুজনের বাড়িই গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায়। তবে দুর্ঘটনাটি ঠিক কীভাবে, কখন এবং কোন সড়কে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া এই ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছায়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। কফিনগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে

১০ দিনে মালদ্বীপে আট বাংলাদেশির মৃত্যু, বাড়ছে উদ্বেগ

১০ দিনে মালদ্বীপে আট বাংলাদেশির মৃত্যু, বাড়ছে উদ্বেগ

মাত্র ১০ দিনের ব্যবধানে মালদ্বীপে বসবাসরত আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গত ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিহতদের বয়স ২১ থেকে ৭০ বছরের মধ্যে। হাইকমিশনের হিসাবে, চারজন স্ট্রোকে, একজন হৃদ্‌রোগে, দুজন কর্মক্ষেত্রের দুর্ঘটনায় এবং একজনের আত্মহত্যা করার আশঙ্কা রয়েছে। তবে পৃথক মৃত্যুর

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার (৯ মে) সকালে মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছাবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি যাত্রা শুরু করে। দুবাইয়ে যাত্রাবিরতির পর শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগের কথা জানিয়েছে। রোববার (১৫ মার্চ) দূতাবাসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে না পেরে