শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রবাস জীবন

সর্বশক্তি দিয়ে লড়তে চায় ইউক্রেন, দেশে ফিরতে চায় প্রবাসী বাংলাদেশীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২:৭

শেয়ার করুনঃ
সর্বশক্তি দিয়ে লড়তে চায় ইউক্রেন, দেশে ফিরতে চায় প্রবাসী বাংলাদেশীরা

ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারন করছে। বর্তমান পরিস্থিরি প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে পার্শ্ববর্তী পোলান্ডস্থ বাংলাদেশ দূতাবাস। তবে সেক্ষেত্রে তেমন কোন সহযোগিতা পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা। অন্যদিকে ইউক্রেন এর নাগরিকরা রাশিয়ার বিরুদ্ধে লড়তে চায় সর্বশক্তি দিয়ে। তবে হতাশ হয়েছেন রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের কার্যকরী ব্যবস্থা না গ্রহণ করায়। এরই মধ্যে আজ ( বৃহস্পতিবার ) ভোর রাত সাড়ে ৫টায় এবং সকাল সাড়ে ১০টার দিকে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। ইউক্রেন-রাশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও সেখানকার স্থানীয় বাসীন্দাদের সাক্ষাতকার গ্রহণ করেছেন আমাদের প্রতিনিধি সবুজ হোসেন।

ইউক্রেনের মাইকোলাইভ শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী তৌহিদুল ইসলাম বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়। বাংলাদেশী সময় ভোর সাড়ে ৫টার দিকে ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় লুহানস্ক, সামি, খারকিভ, ছেরনিহিভ এবং ঝিতোমির অঞ্চলে হামলা চালানো হয়। এর পর সকাল সাড়ে ১০টার দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ বিমানবন্দরে হামলা হয়েছে। ইউক্রেন সরকার তাদের মত করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিরোধের। তবে ইউক্রেন প্রশাসন কখনোই চায়না যুদ্ধ হোক। যেহেতেু হামলার ঘটনা ঘটছে। যার জন্য প্রতিরোধমূলক সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন।

আরও

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

তৌহিদ বলেন, অনেক প্রবাসী বাংলাদেশীরা ইউক্রেন ছাড়তে চাইলেও তা সম্বব হচ্ছেনা। বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। আর আজ ভোর থেকে ইউক্রেন এর তিন-চার দিক থেকে ঘিরে রাখা হয়েছে। এরই মধ্যে ৭জন নিহত হয়েছেন বোমা হামলায় বলে জানতে পেরেছি। এছাড়া অনেকেই হতাহত হয়েছেন। তার সঠিক হিসাব এখনও রাষ্ট্রীয়ভাবে জানানো হয়নি।

তৌহিদ আরো বলেন, এখানে বাংলাদেশের একটি বহুজাতিক কোম্পানির একটি প্রকল্পে কাজ করছি আমি এবং আমার স্ত্রী সাথে আমাদের একটি ছেলে সন্তানও আছে। সব মিলে খুব ভয় ও আতঙ্ক বিরাজ করছে। পোলান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আমাদের সতর্ক ও তাদের সাথে যোগাযোগ রাখতে বলেছে । আবার পোলান্ডে যদি যাওয়া যায় সেই পরামর্শ দিয়েছেন। কিন্তু এমন পরিস্থিতিতে পোলান্ড এর ভিসা পাওয়া কোনভাবেই সম্বব নয়। এগুলো ফরমালিটি সময় সাপেক্ষ ব্যাপার।

ইউক্রেনপ্রবাসী বাংলাদেশী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দেবীদ্বারের সিয়ামের: বাড়িতে শোকের মাতম

সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দেবীদ্বারের সিয়ামের: বাড়িতে শোকের মাতম

আমিনা খাতুন নামের মাইকোলাইভ শহরে বসবাসকারী আরেক প্রবাসী বাংলাদেশী বলেন, এখানকার স্থানীয় দূতাবাস থেকে গতকাল ( বুধবার রাতে ) একটি জুম মিটিং করা হয়েছিল। সে সময় আমাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। যেকোন পরিস্থিতিতে দূতাবাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তারা বলছে, সার্বিক বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। বাংলাদেশী প্রবাসীদের সুরাক্ষা এবং  যারা ইউক্রেন ত্যাগ করতে চায় তাদের জন্য ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হবে। তবে বর্তমানে ইউক্রেনে যে পরিস্থিতি ধারণ করেছে তাতে করে খুব বেশি আশা করতে পারছিনা। আমি যে শহরে বসবাস করছি এখানে অনেক বাংলাদেশী আছে এমনকি তাদের অনেকে পরিবার নিয়েও বসবাস করছেন। সবার মাঝেই একটা আতঙ্ক বিরাজ করছে। শুধু প্রবাসী নয় ইউক্রেন এর জনগনের মাঝেও ভয়াবহ যুদ্ধের আতঙ্ক বিরাজ করছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আমিনা বাংলাদেশ সরকারের প্রতি ইউক্রেনে অবস্থারত প্রবাসীদের সুরক্ষার অনুরোধ জানিয়ে বলেন, যারা ইউক্রেনে রয়েছেন তাদের সুরক্ষার কথা গুরত্ব দিয়ে বিবেচনা করে যেসব প্রবাসীরা দেশে ফিরে যেতে চায়, তাদের যেন দ্রুত সময়ের মধ্যে ফিরে নেয়ার ব্যবস্থা গ্রহণ হয়। এ ক্ষেত্রে দূতবাসগুলোকে আরও কার্যকরী উদ্যোগ গ্রহণেরও দাবি জানান আমিনা।

ইউক্রেনের মাইকোলাইভ সিটির স্থানীয় বাসিন্দা আলেনা গ্রিগোরিয়েভা আমাদের প্রতিনিধি সবুজ হোসেনকে বলেন, দেখুন রাশিয়া আমাদের উপর অন্যায্যভাবে হামলা চালাচ্ছে। ইতিমধ্যে কয়েকজনের হতাহতের ঘটনা জানতে পেরেছি। আমাদের সন্মানিত প্রেসিডেন্ট ভেলাদিমির জেলেনস্কি আমাদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারন করতে বলেছেন। আমরা যদিও ভয় ও আতঙ্কের মাঝে রয়েছি কিন্তু প্রেসিডেন্ট আমাদের মনে সাহস রাখতে বলছেন।

গ্রিগোরিয়েভা আরো বলেন, আমাদের দেশের জনগন বা প্রেসিডেন্ট কখনোই যুদ্ধের পক্ষে নয়, আমরা শান্তিতে বিশ্বাসী। ইউক্রেনজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে লড়ে যাবো। ইউক্রেন আবার ঘুড়ে দাঁড়াবে , ইউক্রেন আমাদের গৌরব। তবে আমরা হতাশা অনুভব করছি যে জাতিসংঘ এখনও কেন সঠিক উদ্যোগ নিচ্ছেনা রাশিয়ার বিরুদ্ধে।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে নিয়মিত টহলে রাখা হয়েছে। চালানো হচ্ছে থেমে থেমে সামরিক হামলা।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মো. আলমগীর ও মো. ফরহাদ। মর্মান্তিক দুর্ঘটনার পর তাঁদের মরদেহ বর্তমানে রিয়াদের সুমোসি হাসপাতালে রাখা হয়েছে। নিহত দুজনের বাড়িই গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায়। তবে দুর্ঘটনাটি ঠিক কীভাবে, কখন এবং কোন সড়কে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া এই ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছায়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। কফিনগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে

১০ দিনে মালদ্বীপে আট বাংলাদেশির মৃত্যু, বাড়ছে উদ্বেগ

১০ দিনে মালদ্বীপে আট বাংলাদেশির মৃত্যু, বাড়ছে উদ্বেগ

মাত্র ১০ দিনের ব্যবধানে মালদ্বীপে বসবাসরত আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গত ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিহতদের বয়স ২১ থেকে ৭০ বছরের মধ্যে। হাইকমিশনের হিসাবে, চারজন স্ট্রোকে, একজন হৃদ্‌রোগে, দুজন কর্মক্ষেত্রের দুর্ঘটনায় এবং একজনের আত্মহত্যা করার আশঙ্কা রয়েছে। তবে পৃথক মৃত্যুর

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার (৯ মে) সকালে মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছাবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি যাত্রা শুরু করে। দুবাইয়ে যাত্রাবিরতির পর শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগের কথা জানিয়েছে। রোববার (১৫ মার্চ) দূতাবাসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে না পেরে