বুধবার, ৭ অক্টোবর, ২০২৬২৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ভালো মানুষের রাজনীতিতে মূল্য নেই : ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ আগস্ট ২০২০, ১:৫৫

শেয়ার করুনঃ
ভালো মানুষের রাজনীতিতে মূল্য নেই : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শফিউল বারী বাবুর স্ত্রীর একটা কথা না বলে পারছি না। বাবুর মৃত্যুর পর আমি যখন তার পরিবারের সঙ্গে দেখা করতে যাই তখন তার স্ত্রী আমাকে বলেছিল যে ‘তার বিবাহিত জীবনে বাবুর কাছ থেকে খুব বেশি একটা সময় পাইনি। বেশিরভাগ সময় বাবুকে জেলে থাকতে হয়েছে আর বাহিরে থাকলে পালিয়ে থাকতে হয়েছে। করোনার কারণে বিবাহিত জীবনের শেষ চার মাস একসঙ্গে বসে দুপুরের খাবার খেতে পেরেছি।’

তিনি বলেন, আমার কাছে মনে হয় এটা একটা নষ্ট সময়। এখানে ভালো মানুষের কোনো মূল্য নেই। বিশেষ করে রাজনীতিতে নেই বললেই চলে। এরকম একটা অবস্থায় শফিউল বারী বাবু ও আব্দুল আওয়াল খানের মতো দুজন তরুণ নেতার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, যা দল হিসেবে শুধু বিএনপির জন্য নয় পুরো রাজনৈতিক অঙ্গনের জন্য।

আরও

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবদুল আউয়াল খানের অকাল মৃত্যুতে মঙ্গলবার বিকেল ৩টায় বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি বলব বাবুকে অনুসরণ করা যায়। তিনি অনুকরণীয় ছিলেন। তারা যতদিন বেঁচে ছিলেন ততদিন শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।’ বর্তমান সময়ে বাবু ও আউয়ালের খুব প্রয়োজন ছিল উল্লেখ করে ফখরুল বলেন, একটা বড় ফ্যাসিস্ট সরকার আমাদের ওপর চেপে বসেছে। আন্দোলন সংগ্রাম করে আমাদের ফিরিয়ে আনা গণতন্ত্রকে তারা নস্যাৎ করে দিয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান
বিএনপির মহাসচিব বলেন, আমরা যে লড়াইটা লড়ছি সে লড়াইয়ে বাবু-আউয়াল সামনে থেকে লড়ছিল। এই লড়াই গণতন্ত্র ফিরিয়ে দেয়ার লড়াই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লড়াই। এই লড়াইয়ে দেশের সব মানুষের সমর্থন আছে। এরপরও কেন জানি সফল হচ্ছে না। এ সরকার অন্যায়ভাবে সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় চেপে বসে আছে।

তিনি বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো ফ্যাসিস্টকে সরাতে হলে মূল্য দিতে হয়। রাজনৈতিক দল হিসেবে আমরা অনেক মূল্য দিয়েছি। আমাদের অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। এছাড়া প্রায় ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি। দেশের গণতন্ত্র ফিরিয়ে এনে একটা পরিবর্তন ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। বাবু-আউয়ালরা সেই কাজটি করছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

এ সম্পর্কিত আরও পড়ুন

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কোনো ঝামেলায় জড়াননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, কুষ্টিয়ার লালন শাহের মাজার থেকে ফেরার সময় কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এর সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি ভুক্তভোগী ও নির্যাতিত মানুষেরও নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে অনিয়ম ও হয়রানির প্রতিবাদ করায়

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’—এমন মন্তব্য করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ড এবং পশ্চিমা সমর্থন পাওয়ার প্রচেষ্টার সমালোচনা করে শুক্রবার ২ অক্টোবর ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন। মাদানী তাঁর পোস্টে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের সঙ্গে জামায়াতের একজন নারী নেত্রীর তুলনা করেন। তাঁর দাবি, আওয়ামী

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্যের অভিযোগ তুলে বিষয়টিকে ‘হা-ডু-ডু খেলা’ হিসেবে আখ্যায়িত করেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় সরকার বিব্রত হলেও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মিরপুরের রাড্ডা মা ও শিশুসাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা এবং মোহাম্মদপুর-আদাবরে জমি ও বাড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন,