
প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ২৩:৫৭

অবশেষে বাড়ি ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেফতার আতঙ্ক তৈরি হওয়ার পর কথা দিয়েছিলেন, নেত্রীকে মুক্ত না করে ঘরে ফিরবেন না। এরপর থেকে কেন্দ্রীয় কার্যালয়েই অবস্থান করেন এই নেতা।

অবশেষে খালেদা জিয়া মুক্ত হওয়ায় রিজভী সিদ্ধান্ত নেন দলীয় কার্যালয় ছেড়ে বাসায় যাবেন। এ সিদ্ধান্তের পর আজ নয়াপল্টনের দলীয় কার্যালয় ছেড়ে ভাড়া বাসায় যান রিজভী।