রবিবার, ৮ মার্চ, ২০২৬২৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ডাক্তার হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে এলেন!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ৪:৫

শেয়ার করুনঃ
ডাক্তার হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে এলেন!

বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস ২৮তম ব্যাচের ছাত্র লোটে শেরিং। এখান থেকেই এমবিবিএস ও এফসিপিএস শেষ করে নিজ দেশ ভুটানে পাড়ি জমান তিনি। এবার লোটে শেরিং বাংলাদেশে এলেন নতুন পরিচয়ে। দেশ তাকে সংবর্ধনা দিল লাল গালিচায়। তিনি আর কেউ নন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী। রয়্যাল ভুটান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান (ড্রুক এয়ার) ভুটানের প্রধানমন্ত্রী, তার স্ত্রী এবং সফরসঙ্গীদের নিয়ে সকাল ৮টা ৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সেখানে ড. লোটের আগমন উপলক্ষে ১৯ বার তোপধ্বনি ধরা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে স্বাগত জানান। এ সময় ছোট্ট দুটি শিশু ভুটানের প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন।

পরে, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যদের গঠিত একটি সুসজ্জিত চৌকষ দল ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় ভুটানের প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় করান। মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সচিববৃন্দ, তিনবহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পর্ব শেষে একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহযোগে ভুটানের প্রধানমন্ত্রীকে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

ভুটানের নির্বাচনের পূর্বে একটি গণমাধ্যম দেশটির প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলেছিল, ডা. লোটে শেরিংয়ের প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতায় লেখা আছে এমবিবিএস ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। সেখানে আরও বলা হয়েছিল, ডা. লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে প্রথমে এমবিবিএস এবং পরে বাংলাদেশে জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র। পরবর্তীতে ২০১৩ সালে ডা. লোটে ভুটানের সিভিল সার্ভিস ছেড়ে রাজনীতির ময়দানে যোগ দেন। সফরের প্রথম দিন বিকালে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করবেন। পরে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে হোটেল ইন্টার কন্টিনেন্টালে একটি ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

শনিবার ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওস্থ কার্যালয়ে (পিএমও) এক বৈঠকে মিলিত হবেন। বৈঠকের পরে, দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভ্যন্তরীন কার্গো চলাচল সংক্রান্ত সহযোগিতা, স্বাস্থ্য এবং কৃষি খাত সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। পরে সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তার সম্মানে হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশ ভোজে তিনি যোগদান করবেন। ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের প্রথম দিনে তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা আয়োজিত বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজনে যোগ দেবেন। একই দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে থেসারিং সেখানকার পুনর্মিলনীতে যোগ দেবেন এবং সেখানে ভাষণ প্রধান করবেন। সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী ১৫ এপ্রিল সকালে ঢাকা ত্যাগ করবেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

 

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

এ সম্পর্কিত আরও পড়ুন

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত বিদেশি চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এসব চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলটি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এ অবস্থায় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাওয়ার সুযোগ পাচ্ছে দলটি। বিষয়টি ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে এবং দলীয় মনোনয়ন পেতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক

রিজওয়ানা-খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

রিজওয়ানা-খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘স্বঘোষিত রাজসাক্ষী’ উল্লেখ করে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে তাহের বলেন, ১২