বুধবার, ৪ মার্চ, ২০২৬১৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

আবেদন হারাচ্ছে ঐক্যফ্রন্ট!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ৪:৮

শেয়ার করুনঃ
আবেদন হারাচ্ছে ঐক্যফ্রন্ট!

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর সরকারবিরোধী নেতাকর্মীদের মনে আশার সঞ্চার ঘটলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্রমশই আবেদন হারাচ্ছে রাজনৈতিক এ জোট- এমন ইঙ্গিত মিলছে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে। শুক্রবারের ওই কর্মসূচি সফল করতে সরকারবিরোধী প্রার্থীদের আমন্ত্রণ জানানো হলেও খোদ জোটের প্রধান শরিক বিএনপিরই অনেক সিনিয়র নেতা তাতে সাড়া দেননি। ফ্রন্টের মিত্র ২০ দলীয় জোটের ছিলেন মাত্র তিনজন। এর বাইরে বাম জোটের কেউই আসেননি। সব মিলিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানি কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধানের শীষের শতাধিক প্রার্থী।

কর্মসূচিতে যারাও এসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ ঐক্যফ্রন্টের নীতিনির্ধারকদের দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। নির্বাচনে ঐক্যফ্রন্ট নেতাদের ব্যর্থতা নিয়ে কুমিল্লা-১০ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপিপ্রধানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘৫২ বছর ধরে রাজনীতি করছি, কখনও জেল খাটিনি। এ নির্বাচনের সময় প্রথম জেল খাটতে হয়েছে। সদ্য জেল থেকে বের হয়েছি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমাদের প্রতি জনসমর্থন ছিল শতভাগ। কিন্তু কেন্দ্রীয় নেতারা কিছুই করতে পারেননি। কেন পারেননি- তা জানা দরকার।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের ব্যর্থতার জন্য আরেকটি গণশুনানি বা সমাবেশ দরকার। আমি মহাসচিব মির্জা ফখরুল, ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, মোস্তফা মোহসীন মন্টুর কাছে জানতে চাই, কেন পারলাম না কিছু করতে? এ বিষয়ে জবাবদিহিতা দরকার বলে মনে করি। কেন্দ্রীয় নেতারা কেন পারলেন না- তা জানার জন্য একটি সমাবেশ দরকার।’ তিনি আরও বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিবরা যদি খালেদা জিয়ার মুক্তির জন্য সমাবেশ চান, যারা প্রোগ্রাম দেবেন তারাও যদি বলেন প্রোগ্রাম দেন, তাহলে প্রোগ্রাম দেবেন কে? বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া যদি কিছুই করা সম্ভব না হয়, তাহলে আর কিছু না করে খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করুন।’

আরও

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, লে. জে. (অব) মাহবুবুর রহমানদের দেখা যায়নি ঐক্যফ্রন্টের কর্মসূচিতে।গণশুনানিতে না থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার রাতে বলেন, ‘আমি একটা বিয়েতে ব্যস্ত আছি।’ তবে দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর ঐক্যফ্রন্ট নিয়ে বিএনপি নেতাদের আগ্রহ কমেছে। নির্বাচনের দুই মাস হতে চললেও জোটের পক্ষ থেকে কাঙ্ক্ষিত কর্মসূচি না থাকায় অনেকেই ঐক্যফ্রন্টকে এড়িয়ে চলছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ নেতার মতের বাইরে গিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করায় তারা রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এদিকে ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থতার কারণে গণশুনানিতে থাকতে পারেননি বলে জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক। তবে আমন্ত্রণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও ২০ দলীয় জোটের অন্যতম শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, ‘টেলিফোনে গণশুনানির আমন্ত্রণ পেয়েছি। কিন্তু কিসের ওপর গণশুনানি হবে, কার নেতৃত্বে গণশুনানি হবে, আমরা কিসের ওপর বক্তব্য দেব- এসব বিষয়ে কিছুই জানি না। এ নিয়ে ২০ দলীয় জোটের কোনো সভাও হয়নি। না জেনে না শুনে তো যাওয়া যায় না।’

‘চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গণশুনানি পিছিয়ে দেয়া যেত’ বলেও মন্তব্য করেন তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

লক্ষ্মীপুরের একটি আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের কর্মসূচিতে দাওয়াত পেয়েছিলাম। কিন্তু তাদের গুরুত্ব দেয়ার কিছু নেই। আমি মনে করি, ২০ দলীয় জোটকে আরও শক্তিশালী করা দরকার।’ গণশুনানি কতটুকু সফল হলো- জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘৩০ তারিখে নির্বাচন হয়েছে বলে সরকার যে দাবি করেছে, সেটা আসলে কোনো নির্বাচনই ছিল না। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি বা ঐক্যফ্রন্ট অথবা ২০ দল। নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেটাই বর্ণনা করা হয়েছে গণশুনানিতে। এটা মিডিয়ার মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে যাবে। এখানে সফল অথবা ব্যর্থতার অবকাশ নেই। এটা একটা জাতীয় লজ্জা।’

আরও

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

দলের সিনিয়র নেতাদের গণশুনানিতে অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা হয়তো নানা কাজে ব্যস্ত রয়েছেন, এ কারণে আসতে পারেননি। এখানে মুখ্য হচ্ছে পার্টির সেক্রেটারি জেনারেল।’ এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, ‘ঐক্যফ্রন্টের যারা ধানের শীষের প্রার্থী ছিলেন, গণশুনানিতে আসতে তাদের আহ্বান জানানো হয়। তাতে ৭০ থেকে ৭২ জন অনুপস্থিত ছিলেন। বিভিন্ন জায়গায় প্রার্থীদের নামে মামলা আছে, এছাড়া কারও না কারও অন্যান্য সিডিউলও থাকে। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’

‘তবে, আমি মনে করি উপস্থিতির হার ছিল অনেক। সিনিয়রদের মধ্যে ড. আব্দুল মঈন খান ছিলেন, মির্জা আলমগীর তো দলেরই প্রতিনিধিত্ব করেছেন। আব্দুল্লাহ আল নোমানকেও দেখেছি। মির্জা আব্বাস তো অসুস্থ। মওদুদ ভাই, মোশাররফ স্যার বা গয়েশ্বর চন্দ্র রায় কেন আসলেন না এগুলো এখন বিশ্লেষণের সময় নয়। এখন কথা একটাই, সবাই মিলে বেগম জিয়াকে আগে মুক্ত করতে হবে। এখন সমালোচনার সময় নেই, যেহেতু আমরা বিপদগ্রস্ত।’ চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গণশুনানি পেছান যেত বলে আন্দালিভ রহমান পার্থের মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ফারুক বলেন, ‘এ বিষয়ে আমরা শোক প্রস্তাব করেছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছি।’

ইনিউজ ৭১/এম.আর 

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

সর্বশেষ সংবাদ

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা ৫২, ৭১ ও ২৪-কে ধারণ করে সামনে এগোতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা Eco-Social Development Organization (ইএসডিও) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন,

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির আমির। সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ শিবির অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয়

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রদান করার পর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই খবর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে।

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি; বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ নানা রাজনৈতিক পরিবর্তন দেখলেও