
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯

দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট আগামী সপ্তাহের মধ্যেই অনেকটা স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সংকট। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার নিষ্ক্রিয় হয়ে বসে নেই।
