
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪৭

কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তাদের দেশপ্রেম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে কওমি শিক্ষক-শিক্ষার্থীদের আগের মতোই সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন।

