সোমবার, ১৩ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

বিএনপির ফাঁকা ৬৩ আসনেই জোট রাজনীতির উত্তাপ, কারা হচ্ছেন প্রার্থী

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১২:৪০

শেয়ার করুনঃ
বিএনপির ফাঁকা ৬৩ আসনেই জোট রাজনীতির উত্তাপ, কারা হচ্ছেন প্রার্থী

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে এখনও ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। সোমবার রাতে প্রকাশিত তালিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে—বিশেষ করে এসব আসনের ভবিষ্যত মনোনয়ন নিয়ে।

দলীয় সূত্রগুলো বলেছে, ফাঁকা রাখা আসনগুলোর একটি বড় অংশ সমমনা ও শরিক রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ হতে পারে। কারণ ২০২২ সাল থেকে বিএনপির নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন চলেছিল, তাতে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর ‘ভূমিকা ও দাবি’ বিবেচনায় দলটি আসন ভাগাভাগির নীতি অনুসরণ করতে চাইছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বলেন, ‘যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, যেসব আসনে তাদের আগ্রহ রয়েছে—সেসব আসনে আমরা প্রার্থী দিইনি। তারা নিজেদের প্রার্থী ঘোষণা করলে, পরবর্তীতে আমরা জোটগতভাবে সেটি চূড়ান্ত করবো।’

আরও

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা
ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে রয়েছে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ দু’টি কেন্দ্র—ঢাকা-১৩ ও ঢাকা-১৭। ইতোমধ্যে ঢাকা-১৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপির মৌখিক ‘গ্রিন সিগন্যাল’ নিয়ে প্রচারণায় নেমেছেন। তিনি বলেছেন, ‘জোট ঘোষণা হলে আনুষ্ঠানিকভাবেই সেটা জানানো হবে। তবে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেই আমি প্রচারণায় নেমেছি।’

এছাড়া ঢাকার গুলশান-বনানীতে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি নির্বাচনে লড়বেন বলেও নিশ্চিত করেছেন। তবে স্থানীয় বিএনপি নেতাদের অংশ বড় বিরোধিতাও সেখানে রয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির সভাপতি অলি আহমদের ছেলে ওমর ফারুক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঝালকাঠি-১ আসনে লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান—এসব আসনেও বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

তবে প্রশ্ন উঠেছে—যেসব শরিক এই সমঝোতার ভিত্তিতে আসন পাচ্ছে, তারা কি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকবে?

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিএনপিজোটসমঝোতামনোনয়নবিতর্ক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর
কারণ, একই সময়ে এনসিপি বিএনপির মতো জামায়াতের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে আলোচনা করছে। গণঅধিকার পরিষদও এখনও আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেয়নি।

বিশ্লেষকদের মতে, বিএনপি কৌশলগতভাবে দুটি বিষয় বিবেচনা করছে—

১) জোট রাজনীতিতে ভারসাম্য বজায় রাখা

২) প্রার্থী ঘোষণায় স্থানীয় মাঠপর্যায়ের সংঘাত ঠেকানো

এই কারণে ৬৩টি আসনের প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি।

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ সংবাদ

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে ইশরাক

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া