শুক্রবার, ১৯ জুন, ২০২৬৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ভোটের মাধ্যমে জনগণই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: তারেক রহমান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৬

শেয়ার করুনঃ
ভোটের মাধ্যমে জনগণই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মালিক জনগণ, জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস’। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে দলের দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান অভিযোগ করে বলেন, ‘বিগত ১৫ বছরে আওয়ামী সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। বিরোধী দলের ওপর লাখ লাখ গায়েবি মামলা দিয়ে তাদের আদালতের বারান্দায় ঘুরিয়েছে। দেশে তিন কোটি নতুন ভোটার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারেনি। ফলে ভোটব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শিশু, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে হত্যা করেছে। দেশের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য খাত, কৃষি ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্র ধ্বংস হয়েছে। মেগাপ্রকল্পের নামে মেগাদুর্নীতি হয়েছে।’

আরও

বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা নাহিদ ইসলামের

বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা নাহিদ ইসলামের
তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রে মতের ভিন্নতা স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে তাদের নীতি ও কর্মপরিকল্পনা তুলে ধরবে, জনগণই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে কে আগামী দিনে দেশ পরিচালনা করবে।’ তিনি সতর্ক করে বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো জনগণকে বাদ দিয়ে নিজস্ব সিদ্ধান্ত নেয়, তবে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে।’

তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত রিফর্ম কমিটিতে প্রায় সব গণতান্ত্রিক দল অংশ নিয়েছে। কিছু বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে। গণতন্ত্রে ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। জনগণের ওপর আস্থা রাখতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তারেক বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দেশের অর্থনীতি পুনর্গঠন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থানসহ সব খাতের সংস্কারের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর।’

এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

জনগণচূড়ান্ত সিদ্ধান্ততারেক রহমান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা নাহিদ ইসলামের

বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা নাহিদ ইসলামের
জেলা ও উপজেলা থেকে ৮০৮ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা নেতৃত্ব নির্বাচন করবেন। দীর্ঘ সাত বছর আট মাস পর আয়োজিত সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক নিয়োগ এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে নানা উদ্বেগের কথা তুলে ধরেছেন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশে ধীরে ধীরে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষণ দেখা যাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও মন্তব্য

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের শীর্ষ নেতাদের মতে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা। দলটি আত্মপ্রকাশের মাত্র এক বছরের মাথায় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয় লাভ করে। সেই অভিজ্ঞতার পর এখন এনসিপি সারাদেশে সংগঠন বিস্তারে মনোযোগ

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং মানবিক সহায়তা কার্যক্রমকে

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে এ বিক্ষোভ ও হামলা চালান বলে জানা গেছে। সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য

হাসিনাসহ ১৭ আসামির মামলায় আজ পঞ্চম সাক্ষ্য

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ এই সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তারা

সর্বশেষ সংবাদ

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

নাইজারের বিমানবন্দরে ভয়াবহ হামলায় প্রাণহানি পঁয়ত্রিশ

নাইজারের বিমানবন্দরে ভয়াবহ হামলায় প্রাণহানি পঁয়ত্রিশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

বঙ্গোপসাগরে আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের

বঙ্গোপসাগরে আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের