সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে জনতার ঢল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:৫৩

শেয়ার করুনঃ
সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে জনতার ঢল

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে সৃষ্টি হয়েছে জনস্রোত। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে শুরু হয় নেতাকর্মীদের ঢল, আর দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। দলটির দাবি অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০ লাখ মানুষ এই সমাবেশে অংশ নিতে এসেছেন। শুধু উদ্যান নয়, তার আশপাশের এলাকাও জনসমুদ্রে রূপ নিয়েছে।

ফজরের নামাজের পর থেকেই ছোট ছোট মিছিল আকারে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা। কারও হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, কারও গায়ে জামায়াতের মনোগ্রাম সংবলিত পোশাক—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই দলীয় ব্যানার ও পতাকা নিয়ে ঢাকায় প্রবেশ করেন। রাজধানীর হাইকোর্ট মোড়, শাহবাগ, মৎস্যভবনসহ আশপাশের এলাকায় রীতিমতো মিছিলের মিছিল।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ দফা দাবি আদায়ে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—২০২৪ সালের ৫ আগস্টসহ পূর্ববর্তী সময়ের সকল গণহত্যার বিচার, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি। এছাড়া রয়েছে ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়ন ও আহত-নিহতদের পুনর্বাসনের দাবি।

আরও

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

এই বিশাল সমাবেশকে সফল করতে সারাদেশ থেকে আসা প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ভোর থেকেই তারা হাইকোর্ট এলাকা, শাহবাগ, মৎস্যভবনসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন। কার কোথায় বসতে হবে, কোন জেলা কোন গেট দিয়ে প্রবেশ করবে—এসব নির্ধারণে স্বেচ্ছাসেবকদের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। শুধু সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশেই দায়িত্বে ছিলেন প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক।

মৎস্যভবন এলাকার স্বেচ্ছাসেবক টিম প্রধান মাসুদুর রহমান জানান, “আমরা অতিথিদের স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছি। প্রতিটি প্রবেশপথেই স্বেচ্ছাসেবকরা দায়িত্বে আছেন।” এমন বিশাল সমাগম নিয়ন্ত্রণে আনতে দলের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
রাজশাহীখুলনাসোহরাওয়ার্দী উদ্যান
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেটসহ দেশের প্রায় সব জেলা থেকেই নেতাকর্মীরা এসেছেন বাস, ট্রেন ও লঞ্চে করে। অনেকেই পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার সমাবেশস্থলের আশপাশেই রাত কাটিয়েছেন। কিছু নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অন্তত তিন দিন আগে রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশে।

অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা দুপুরে শুরু হলেও সকাল থেকেই মঞ্চের সামনে দলে দলে অবস্থান নেন অংশগ্রহণকারীরা। বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত নেতাকর্মীরা জানান, এই সমাবেশের মাধ্যমে তারা সরকারের প্রতি গণদাবি জানাতে চান এবং রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের বার্তা দিতে চান।

আরও

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপি মুখপাত্রের

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপি মুখপাত্রের

সমাবেশে নারীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো ছিল। আলাদা নিরাপত্তাবেষ্টিত জায়গায় তাদের বসার ব্যবস্থা করা হয়। অনেকেই প্ল্যাকার্ড, ব্যানার হাতে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দলীয় আদর্শ তুলে ধরেন।

সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে একটি রাজনৈতিক মিলনমেলায়, যেখানে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ একই দাবিতে কণ্ঠ মিলিয়েছেন। জামায়াতের দাবি, এ সমাবেশ রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করবে এবং ৭ দফা বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান–কে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। জামায়াত আমির বলেন, তারেক রহমান আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি এটি স্বাগত জানাই এবং আশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় পৌঁছেছেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় বসুন্ধরা থেকে তিনি নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছালে আবহাওয়া রাজনৈতিক উচ্ছ্বাসে রঙিন হয়ে ওঠে। বাসার সামনে নাহিদ ইসলাম সরাসরি এগিয়ে

নির্বাচনের শুরু ভালো, শেষ প্রশ্নবিদ্ধ: জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ

নির্বাচনের শুরু ভালো, শেষ প্রশ্নবিদ্ধ: জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ

জাতীয় নির্বাচনের সূচনা ইতিবাচক হলেও সমাপ্তি সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণের শেষ পর্যায়ে নানা অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। রোববার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় ১১ দলীয় জোটের নেতারাও উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে পুনঃগণনার

রাষ্ট্রপতি পদে এগিয়ে মির্জা ফখরুল, জোরালো আলোচনা

রাষ্ট্রপতি পদে এগিয়ে মির্জা ফখরুল, জোরালো আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো নিয়েও হিসাব-নিকাশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন হয়ে উঠেছে—দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, এ পদে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নির্বাচনে নিরঙ্কুশ জয়ের

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপি মুখপাত্রের

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপি মুখপাত্রের

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট এবং সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এদিকে ক্ষমতার বাইরে থাকা জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে তিনি