রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫২৩ অগ্রহায়ণ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বাংলাদেশ ইস্যুতে মোদির নিরবতা, যে ব্যাখ্যা দিলেন ট্রাম্প

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮

শেয়ার করুনঃ
বাংলাদেশ ইস্যুতে মোদির নিরবতা, যে ব্যাখ্যা দিলেন ট্রাম্প
বাংলাদেশ ইস্যুতে মোদি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্ভর করতে চান।

বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প।

আরও

খালেদা জিয়ার বিদেশযাত্রা মেডিক‌্যাল বোর্ডের সিদ্ধান্তে: বিএনপি

খালেদা জিয়ার বিদেশযাত্রা মেডিক‌্যাল বোর্ডের সিদ্ধান্তে: বিএনপি

একজন সাংবাদিক জানতে চান, বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে। সেই ধারাবাহিকতা কি ট্রাম্প প্রশাসনও বজায় রাখবে?

ট্রাম্প বলেন, "এ ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে, শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি।"

আরও

কারিগরি ত্রুটিতে স্থগিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা, সিদ্ধান্ত রাতে

কারিগরি ত্রুটিতে স্থগিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা, সিদ্ধান্ত রাতে

ট্রাম্পের বক্তব্যে যে ‘প্রধানমন্ত্রী’র কথা বলা হয়েছে, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাই বলেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মোদি।

এর আগে গত বছরের অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন, "আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।"

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

গত ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেন তিনি, আর এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

আওয়ামী লীগ এবং দলটির সংশ্লিষ্টদের অভিযোগ, শেখ হাসিনার সরকার পতনের নেপথ্যে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে বাইডেন প্রশাসন বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বর্তমানে বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। এই সরকার গঠনের ক্ষেত্রে বাইডেন প্রশাসনের ভূমিকা ছিল কি না, তা নিয়েও বিতর্ক চলছে।

ট্রাম্পের বক্তব্যের পরও এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো মন্তব্য করেননি। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ইস্যুতে মোদির নিরবতা ইঙ্গিত দেয় যে, ভারত হয়তো কূটনৈতিকভাবে সতর্ক অবস্থান নিচ্ছে।

সর্বশেষ সংবাদ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

মৌলভীবাজারে একযোগে ৭ থানার ওসি বদলি, লটারিতে নতুন পদায়ন

মৌলভীবাজারে একযোগে ৭ থানার ওসি বদলি, লটারিতে নতুন পদায়ন

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি আশঙ্কা নেই

যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি আশঙ্কা নেই

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪১ মিনিটে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের এপিসেন্টার ছিল আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকন প্রদেশের

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, আহত ৫০

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, আহত ৫০

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ৫০ জনকে গুরুতর দগ্ধ ও ধোঁয়াজনিত শ্বাসরোধজনিত অবস্থায় গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গোয়া পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতদের মধ্যে চারজন পর্যটক এবং ১৪ জন

ভারতে পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য: বাংলাদেশে রেকর্ড উৎপাদনের বড় প্রভাব

ভারতে পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য: বাংলাদেশে রেকর্ড উৎপাদনের বড় প্রভাব

কোনো মানুষের নয়—ভারতেই চলছে পেঁয়াজের শেষকৃত্যের আয়োজন। এ বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদনের কারণে ভারতীয় ব্যবসায়ী ও কৃষকেরা রপ্তানি বাজারে বড় ধাক্কা খেয়েছেন। চড়া দামে পেঁয়াজ রপ্তানি করতে না পারায় মধ্যপ্রদেশের মান্দাসৌর অঞ্চলে কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা, রাগ এবং ক্ষোভ। সেই ক্ষোভের প্রকাশ ঘটছে পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য আয়োজনের মাধ্যমে, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভারতের বাজারে

ভারতে কতদিন থাকবেন হাসিনা, সিদ্ধান্ত তারই: এস জয়শঙ্কর

ভারতে কতদিন থাকবেন হাসিনা, সিদ্ধান্ত তারই: এস জয়শঙ্কর

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) এনডিটিভির এডিটর-ইন-চিফ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন—শেখ হাসিনা ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন এবং তিনি কতদিন থাকবেন, তা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। জয়শঙ্কর বলেন, “যে পরিস্থিতির কারণে শেখ হাসিনা ভারতে এসেছেন,

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে মধ্যরাতে ফের ব্যাপক গোলাগুলি

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে মধ্যরাতে ফের ব্যাপক গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত অবস্থায় থাকলেও সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি বৈঠকের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বৈঠকের মাত্র দুই দিন পরই পরিস্থিতি আবারও সহিংসতায় রূপ নিলো। দুই দেশই গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে, যদিও কোনো