বুধবার, ৮ জুলাই, ২০২৬২৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

জামায়াতের সঙ্গে জোট করার সম্ভাবনা ইসলামী আন্দোলনের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ২২:৫

শেয়ার করুনঃ
জামায়াতের সঙ্গে জোট করার সম্ভাবনা ইসলামী আন্দোলনের

মতের মিল হলে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে এ কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন, ‘আজকে আমি জামায়াতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না। হক্কানী ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে, বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ।’

আরও

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

তিনি আরও বলেন, ‘নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সঙ্গে আপনাদের চরম দোস্তি ছিল। একইসঙ্গে আন্দোলন, সংগ্রাম করেছেন। কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই, স্থায়ী ঐক্য, যে ঐক্য কোনোদিন ভাঙবে না, ফাটল ধরবে না। এজন্য আমি জামায়াতকে বলব, আমাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তরী পাড়ি দেবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না।’

আরও

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

 জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘আপনারা আসুন, বসুন। হক্কানী ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হবো, যে ঐক্য কেউ ভাঙতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র।’

ইসলামী আন্দোলন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ সময় তিনি বলেন, ‘আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ। আগামী বাংলাদেশ এ দেশের স্বাধীনতাকামীদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী বাংলাদেশ, এখানে থাকবে না কোনো ভেদাভেদ। এখানে কোনো বৈষম্য দেখতে চাই না। এখানে সবার অধিকার থাকবে। সম্মিলিতভাবে এ দেশটাকে গড়তে হবে।’

ফয়জুল করীম বলেন, ভারত ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের দেশকে মরুভুমি করেছে। আজও ফারাক্কা ও তিস্তা নিয়ে কোনো সমাধান হয়নি। ভারত থেকে যে খাল ও নদীগুলো বাংলাদেশে এসেছে তার ন্যায্য অধিকার আমরা পায়নি। ভারত আমাদের প্রতি বছর পানি দিয়ে আমাদের হত্যা করার চেষ্টা করছে।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ সিনিয়র নায়েবে আমির বলেন, সব ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে শিক্ষার সিলেবাস তৈরি করতে হবে। বর্তমান সরকার আলেম ওলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। ৯২ শতাংশ মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না। মুসলিমদের চিন্তাচেতনা বিরোধী কোনো সিলেবাস চলবে না।

সর্বশেষ সংবাদ

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে ইশরাক

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বক্তব্যের সময় বণ্টন ও বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিরোধী দলের বক্তব্যের সময় কমিয়ে দিয়ে সরকারদলীয় সদস্যদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে বিল উত্থাপন করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি। সোমবার (২৯ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, রোববার রাতে অনুষ্ঠিত সংসদ