সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

আমেরিকার দিল্লিকে দরকার ॥ আমরা আছি, দিল্লিও আছে : কাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৩, ৪:২৫

শেয়ার করুনঃ
আমেরিকার দিল্লিকে দরকার ॥ আমরা আছি, দিল্লিও আছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে।

দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই।

আরও

প্রথমবার বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

প্রথমবার বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচন হবে, যথাসময়ে হবে।’

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমিনবাজারে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। অক্টোবরে খেলা শুরু।

আগামী মাসে সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করছে। ফাউল করলে হলুদ কার্ড, ফাউল করলে লাল কার্ড।’ বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবেন না।

কাদের
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। সে আলটিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে। গত ডিসেম্বরের আন্দোলন গোলাপবাগের গরুর হাটের খাদে পড়ে গেছে। আর আন্দোলন আছে? কোথায় যাবেন? এখন এই জায়গায়, ওই জায়গায়, নগরে, উপজেলায়, এরা দিশাহারা পথিকের মতো আন্দোলনের নামে ঘুরে বেড়ায়। এতে কোনো কাজ হবে না। নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আর কিছুই চায় না।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে সাহসী ক্যাপ্টেন শেখ হাসিনার নেতৃত্বে। সাহস যার আছে, যার বুকে বল আছে। বিএনপিওয়ালাদের বুকের বল ফুরিয়ে গেছে। ওদের দিয়ে আর আন্দোলন হবে না, নির্বাচনও হবে না। এখন ভোট নষ্ট করতে নেমেছে। ভোট বাংলাদেশে হবে। যত ষড়যন্ত্রই করুক, নির্বাচন হবেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরা নিষেধাজ্ঞার পরোয়া করি না। আমরা ভিসানীতির পরোয়া করি না। আমরা ঠিক আছি। আমরা অশান্তিপূর্ণ নির্বাচন চাই না। তাহলে কেন ভিসানীতি? কেন তাহলে নিষেধাজ্ঞা? কেউ নিষেধাজ্ঞা দেবে না। নিষেধাজ্ঞার হুমকিধমকি শেষ। মির্জা ফখরুলের গলার আওয়াজ নরম হয়ে গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সাহস থাকলে বাংলাদেশের মাটিতে আসো। মায়ের চিকিৎসার দাবিতে আন্দোলনের ডাক এ দেশের মাটিতে এসে দাও। সাহস না থাকলে আন্দোলনের কথা কেন বলো? কাপুরুষের আন্দোলন কখনো সফল হয় না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘চার-পাঁচ বছর মামলার হাজিরা দেন না। এত দিনে মামলার ফয়সালা হয়ে যেত। হয়তো তিনি মুক্তিও পেতেন। কিন্তু এ মামলা ফয়সালা হয়নি বিএনপির জন্য। বিএনপি মামলা ঝুলিয়ে রেখেছে। আদালতে মামলা ঝুলিয়ে রেখেছে, কারণ আদালতে খালেদা জিয়াকে দেখিয়ে যদি কিছু করা যায়।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অক্টোবরে নাকি আন্দোলন। কোন অক্টোবরে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিছুই হবে না। বাংলার জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ। সমাবেশে ঢাকার মিরপুর, সাভার, কেরানীগঞ্জসহ আশপাশের এলাকার নেতাকর্মীরা যোগ দেন।

সর্বশেষ সংবাদ

বিদায়ী বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বিদায়ী বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রথমবার বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

প্রথমবার বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক

দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক

পদ্মায় জাটকা সংরক্ষণ অভিযানে জাল জব্দ, এক জেলে আটক

পদ্মায় জাটকা সংরক্ষণ অভিযানে জাল জব্দ, এক জেলে আটক

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রথমবার বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

প্রথমবার বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচন ও এর ফলাফলের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জয়ের পর তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন। এই অবস্থান তাকে দেশের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার সামনে দাঁড় করিয়েছে। এবারের নির্বাচনে ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে তার নেতৃত্বে সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। নির্বাচনি ফলাফল

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন—এই প্রশ্ন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য মন্ত্রীদের বিভিন্ন তালিকা ঘুরে বেড়ালেও দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, এসবের অধিকাংশই অনুমাননির্ভর। প্রকৃতপক্ষে মন্ত্রিসভায় কারা থাকছেন, সেই চূড়ান্ত তালিকা

ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়েও আন্দোলনে জামায়াত জোট

ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়েও আন্দোলনে জামায়াত জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এর উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান–কে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। জামায়াত আমির বলেন, তারেক রহমান আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি এটি স্বাগত জানাই এবং আশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় পৌঁছেছেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় বসুন্ধরা থেকে তিনি নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছালে আবহাওয়া রাজনৈতিক উচ্ছ্বাসে রঙিন হয়ে ওঠে। বাসার সামনে নাহিদ ইসলাম সরাসরি এগিয়ে